প্রবাসী বাংলাদেশিদের চেষ্টায় ২০০৪ সালে গড়ে ওঠে অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিল। অস্ট্রেলিয়ায় বাংলাদেশিদের ব্যবসায়িক সহযোগীতার লক্ষ্যেই গড়ে তোলা হয় বাণিজ্যিক এ প্রতিষ্ঠানটি। বিদেশের মাটিতে নতুন উদ্যোক্তা তৈরিতেও কাজ করছে সংগঠনটি। সেই সাথে বাংলাদেশের সাথে অস্ট্রেলিয়ার ব্যবসায়িক সম্পর্ক বৃদ্ধিতেও ভূমিকা রাখছে তারা।
সংশ্লিষ্টরা জানান, অভিবাসন বা উচ্চ শিক্ষার জন্যে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন, প্রায় লাখো বাংলাদেশি। ব্যবসা-বাণিজ্যসহ দেশটির প্রায় প্রতিটি ক্ষেত্রেই রয়েছে, বাংলাদেশিদের অবস্থান। আর তাদের সেবায় কাজ করছে অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের মতো প্রবাসীদের কিছু সংগঠনও। সংগঠনটির সাধারণ সম্পাদক মোতাছিম বিল্লাহ বলেন, দেশটিতে বাংলাদেশিদের ব্যবসায়িক পরিবেশ সৃষ্টি করতেও, সহযোগিতা করছে তারা। এছাড়াও বাংলাদেশের ব্যবসায়িক উন্নয়নেও কাজ করছে এই বিজনেস কাউন্সিল।
সেই সাথে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক, বৃদ্ধি করারও অঙ্গিকার করছে সংগঠনটি। এদিকে উদ্যোক্তাদের ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধির লোক্ষ্যে, সম্প্রতি অস্ট্রেলিয়ায় সেমিনার করেছে সংগঠনটি। যেখানে বাংলাদেশ থেকে অংশ নেন উর্ধ্বতন কর্মকর্তরাও।
