post
এনআরবি বিশ্ব

প্রবাসে বাংলা সাহিত্য প্রসারে দরকার পৃষ্ঠপোষকতা

জীবিকার তাগিদে প্রবাসের কঠিন জীবন বেছে নিয়েছেন প্রায় দেড় কোটি বাংলাদেশী। প্রবাসে থাকলেও মাতৃভূমির প্রতি তাদের রয়েছে অঘাধ ভালোবাসা। রেমিট্যান্স পাঠিয়ে যেমন দেশের উন্নয়নে অবদান রাখছেন, তেমই বাংলা ভাষা ও সংস্কৃতিকেও তুলে ধরছেন বিশ্বদরবারে। প্রবাসের ব্যস্ত জীবনেও যারা বাংলা সাহিত্যকে ছড়িয়ে দিচ্ছেন তাদেরই একজন যুক্তরাজ্য প্রবাসী ও কথাসাহিত্যিক সাগুফতা শারমিন তানিয়া। তবে বিশ্ব অঙ্গনে মাতৃ-সংস্কৃতির প্রসারে চর্চারও প্রয়োজন, বলছেন এই বাংলাদেশি। এছাড়াও ব্যস্ত টোকিওতে দীর্ঘ প্রবাস জীবন পার করছেন কথাসাহিত্যিক জুয়েল আহসান কামরুল। তবে শুধুমাত্র নাড়ীর টানে বাংলা সাহিত্যকে আকড়ে নিয়েছেন এই বাংলাদেশি। প্রবাসীদের চেষ্টায় যুক্তরাজ্যসহ ইউরোপে ছড়িয়ে পড়ছে বাংলা সাহিত্যের জয়গান। তবে এর জন্যে সরকারি পৃষ্ঠপোষকতা খুবই কম, বলছেন কবি ও কথাসাহিত্যিক মিল্টন রহমান।

post
এনআরবি বিশ্ব

অভিনেতা ইনাম আহমেদ স্মরণে টরন্টোতে আলোচনা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী

কানাডায় টরন্টো ফিল্ম ফোরামের আয়োজনে টরন্টোর ৩০০০ ড্যানফোর্থ এভিনিউ’র ‘মাল্টিকালচারাল ফিল্ম স্ক্রিনিং সেন্টার’-এ বাংলাদেশের খ্যাতিমান চলচ্চিত্র অভিনেতা ইনাম আহমেদের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়েছে। বাংলাদেশ ভূ-খণ্ডে নির্মিত প্রথম পূর্ণ দৈর্ঘ্য কাহিনী চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয়কারী ইনাম আহমেদ ১৯২২ সালের ১ ফেব্রুয়ারি সিলেটের দক্ষিণ সুরমার কুচাই গ্রামে জন্মগ্রহণ করেন।অনুষ্ঠানের শুরুতে অভিনেতা ইনাম আহমেদ অভিনীত কয়েকটি চলচ্চিত্রের অংশ বিশেষ নিয়ে চলচ্চিত্র নির্মাতা এনায়েত করিম বাবুল সম্পাদিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। ৫০ মিনিটের এই প্রামাণ্যচিত্রে ইনাম আহমেদ উপস্থিত দর্শকদের সামনে অনেকটা মূর্তমান হয়ে ওঠেন। প্রামাণ্যচিত্রের প্রদর্শনীর পর ইনাম আহমেদের জীবন ও কর্ম নিয়ে মূল আলোচনা করেন মুক্তিযোদ্ধা ও নাট্যকার আকতার হোসেন, বিশিষ্ট নৃত্যশিল্পী সুলতানা হায়দার, সাংবাদিক ও লেখক সুব্রত নন্দী ও চলচ্চিত্র লেখক ও সমালোচক ইকবাল করিম হাসনু। অভিনেতা ইনাম আহমেদের জন্মদিনের শুভেচ্ছা বক্তব্য রাখেন কানাডা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আমিন মিয়া, ব্যারিস্টার শামিম আরা, রাজনীতিবিদ মোহসীন ভূঁইয়া, সাংবাদিক শওগাত আলী সাগর, আবৃত্তি শিল্পী হিমাদ্রী রয়, রাজনীতিবিদ ফায়জুল করিম, কবি রেজা অনিরুদ্ধ, টরন্টো বাংলা বইমেলার আহবায়ক সাদী আহমেদ, নাট্য অভিনেতা ম্যাক আজাদ, কবি জিন্না চৌধুরী, সংস্কৃতিসেবী এম এ কাদের মিলু, টরন্টো ফিল্ম ফোরামের কার্যনির্বাহী সদস্য শেখ শাহনওয়াজ, সামাজিক সংগঠক শিবু চৌধুরী ও নাট্য নির্দেশক সুব্রত পুরু। স্মরণ অনুষ্ঠানে অভিনেতা ইনাম আহমেদ সম্পর্কে স্মৃতিচারণ করেন টরন্টো প্রবাসী ইনাম আহমেদের কন্যা গণমাধ্যম ব্যক্তিত্ব, রাজনৈতিক বিশ্লেষক ও নারী উন্নয়ন কর্মী আসমা আহমেদ মাসুদ এবং ইনাম আহমেদের দৌহিত্র মাশরুর ইশরাক। অনুষ্ঠানে উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন ও বাংলাদেশের চলচ্চিত্রের শুরুর সময়ের কিছু অজানা বিষয় নিয়ে কথা বলেন টরন্টো ফিল্ম ফোরামের সভাপতি এনায়েত করিম বাবুল। স্মরণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টরন্টো ফিল্ম ফোরামের সাধারণ সম্পাদক মনিস রফিক। উল্লেখ্য, মাত্র ৮ বছর বয়সে নাটকে অভিনয়ের মাধ্যমে ইনাম আহমেদের অভিনয় জীবন শুরু হয়। ১৯৩১ সালে ভারতের প্রথম সবাক চলচ্চিত্র ‘আলম আরা’ দেখার পর তাঁর চলচ্চিত্রে অভিনয়ের আগ্রহ জন্মে। তাঁর বাবা তদানিন্তন পূর্ব বাংলার শিক্ষা পরিদর্শক ছিলেন। ইনাম আহমেদ কোলকাতার প্রেসিডেন্সী কলেজ থেকে গ্রাজুয়েশন শেষ করে বাটা সু কোম্পানিতে কয়েক বছর চাকরি করেন। ১৯৪৩ সালে প্রেমেন্দ্র মিত্র পরিচালিত ‘সমাধান’ নামে কলকাতার একটি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তাঁর চলচ্চিত্রে অভিনয় জীবন শুরু হয়৷ রূপালী পর্দায় তখন তাঁর নাম ছিল ‘অরুণ কুমার’। ১৯৫০ সালে ইনাম আহমেদ ঢাকায় চলে আসেন। বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরীর পাশাপাশি তিনি ঢাকায় বেতার ও মঞ্চে অভিনয় ও বেতারে সংবাদ পাঠ করতেন। নাটক করতে গিয়েই তদানিন্তন পূর্ব পাকিস্তানে নির্মিত প্রথম পূর্ণ দৈর্ঘ্যের কাহিনী চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’ এর পরিচালক আব্দুল জব্বার খানের সাথে তাঁর পরিচয় হয়। ১৯৫১ সালে ইনাম আহমেদ ‘রূপশ্রী’ নাট্য দলের সদস্য হিসেবে শংকরের লেখা ‘দুই পুরুষ’ নাটকে অভিনয় করেন এবং নাটকটি ‘রূপমহল’ সিনেমা হলে মঞ্চস্থ হয়। ইনাম আহমেদ ঐ নাটকে ‘কালী বাদশী’ চরিত্রে অভিনয় করেন। এই নাটকে তাঁর অভিনয় দক্ষতা দেখে আব্দুল জব্বার খান তাঁর নাট্যদল ‘কমলাপুর ড্রামা সার্কেল’ এর ‘মাটির মানুষ’ নাটকে ‘কালু সর্দার’ চরিত্রে অভিনয়ের জন্য তাঁকে আমন্ত্রণ জানান। এই নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি একজন শক্তিমান অভিনেতা হিসেবে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেন। ১৯৫২ সালে ‘কমলাপুর ড্রামা সার্কেল’ এর পরবর্তী নাটক ‘শমশের ডাকাত’ এর কেন্দ্রীয় চরিত্রে তাঁকে মনোনীত করা হয়। কিন্তু নাটকটি মঞ্চস্থ হয় নি। ১৯৫৪ সালে এই নাটকটি নিয়ে আব্দুল জব্বার খান ‘মুখ ও মুখোশ’ চলচ্চিত্রটি নির্মাণ শুরু করলে ইনাম আহমেদ এই চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন। ১৯৫৬ সালে ‘মুখ ও মুখোশ’ মুক্তি লাভ করলে চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে ইনাম আহমেদ চলচ্চিত্রপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করেন। এরপর ইনাম আহমেদ পশ্চিম পাকিস্তানের লাহোরে যান উর্দূ চলচ্চিত্র ‘আখেরি নিশান’ এ অভিনয় করার জন্য ৷ পশ্চিম পাকিস্তানে থাকা কালে তিনি অভিনয়ের পাশাপাশি করাচী বেতারে বাংলা সংবাদ পাঠ করতেন। বাংলা ছাড়াও তিনি উর্দূ, ফারসী ও ইংরেজী ভাষায় পারদর্শী ছিলেন। ১৯৬০ সালে তিনি লাহোর থেকে ঢাকায় ফিরে আসেন। তারপর ১৯৬১ সালে ‘যে নদী মরু পথে’ ছবিতে খলনায়ক চরিত্রে অভিনয় করে তোলপাড় সৃষ্টি করেন। ১৯৬১ সাল থেকে ১৯৬৯ সাল পর্যন্ত তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে কয়েকটি হচ্ছে, হারানো দিন (১৯৬১), সূর্য ম্নান (১৯৬২), সোনার কাজল (১৯৬২), জোয়ার এলো (১৯৬২), নতুন সুর (১৯৬২), চান্দা (১৯৬২), কাঁচের দেয়াল (১৯৬৩), সুতরাং (১৯৬৪), দুই দিগন্ত (১৯৬৪), মিনার (১৯৬৫), রূপবান (১৯৬৫), ময়নামতি (১৯৬৮) প্রভৃতি। তাঁর অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ হচ্ছে, নাচের পুতুল (১৯৭১), চন্দ্রনাথ (১৯৮৪), শুভ দা (১৯৮৬), এখনও অনেক রাত (১৯৯৭), নিশান, গুনাহগার, আসামী হাজির, তুফান, পদ্মাবতী, নসীব, চন্দ্রনাথ, শিরী ফরহাদ, শুভ দা, গৃহ বিবাদ ইত্যাদি। ইনাম আহমেদ দুই শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেন। এক সময়ে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় চলচ্চিত্র বিষয়ক পত্রিকা ‘ঝিনুক’ এ তিনি ‘আমার শিল্পী জীবন’ শিরোনামে অত্যন্ত পাঠকপ্রিয় একটি ধারাবাহিক লেখা একটানা বহু বছর লিখে গেছেন। ইনাম আহমেদ ২০০৩ সালের ১৩ই সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। তাঁর সাত সন্তানের মধ্যে এক পুত্র মুক্তিযোদ্ধা ও আর্টিস্ট মারুফ আহমদ জার্মানী এবং কন্যা গণমাধ্যম ব্যক্তিত্ব আসমা আহমদ মাসুদ কানাডার টরন্টোতে বসবাস করছেন। 

post
এনআরবি বিশ্ব

নিউইয়র্কে সাংবাদিক ইলিয়াস আটক, ৬ ঘণ্টা পর মুক্তি

যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশির দায়ের করা মানহানির মামলায় আত্মসমর্পণ করলে পুলিশ যুক্তরাষ্ট্রপ্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনকে আটক করে। অনলাইন অ্যাক্টিভিস্ট জ্যাকব মিল্টন ও যুক্তরাষ্ট্র বিএনপি নেত্রী নিরু নীরার করা এ মামলায় আটকের ৬ ঘণ্টা পর ছেড়ে দেওয়া হয় আলোচিত এ সাংবাদিককে। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে তাকে আটক করা হয়। সম্প্রতি জ্যাকব মিল্টন ও নিরু নীরাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছাড়েন ইলিয়াস। যা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা। তবে ভিডিওটিকে মানহানিকর ও ভিত্তিহীন দাবি করে মিল্টন ও নিরু সিভিল ও ক্রিমিনাল আইনে ইলিয়াস হোসেনের বিরুদ্ধে মামলা করেন। এরই পরিপ্রেক্ষিতে ইলিয়াসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন যুক্তরাষ্ট্রের আদালত।জানা যায়, ১ ফেব্রুয়ারির মধ্যে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদনের শেষ দিন ছিল ইলিয়াসের। এ দিন নিউইয়র্কে পুলিশের কাছে আত্মসমর্পণ করে জামিন চান ইলিয়াস। পরে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলো জামিনযোগ্য হওয়ায় দুপুর দেড়টার দিকে ছেড়ে দেওয়া হয়। এ বিষয়ে ইলিয়াসের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার সাড়া পাওয়া যায়নি। এ বিষয়ে মামলার বাদী জ্যাকব মিল্টন জানান, আদালতের রায়ের মাধ্যমেই ইলিয়াসের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেবেন তিনি। তবে এই প্রতিবেদন লেখার সময় তার ইউটিউব চ্যানেলে মানহানিকর ওই ভিডিওটি পাওয়া যায়নি।

post
এনআরবি বিশ্ব

আমিরাতে আইয়ুবপুর ইউনিয়ন প্রবাসী কল্যাণ

আমিরাতে বসবাসরত নরসিংদীর আইয়ুবপুর ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংস্থা গঠনের লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আবুধাবির মোছাফ্ফার ৩৩ নম্বর নিউ ফ্লাওয়ার কোম্পানির হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট ব্যবসায়ী মামুন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ হিজবুল্লাহ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মোহাম্মদ তকীর। সভায় বক্তব্য রাখেন মাহবুব রহমান বাবু, সাইফুল ইসলাম, আবুল কালাম, মামুন ভুইয়া, রাইস মিয়া, সোহেল রানা, মোহাম্মদ ইয়াকুব, রাজু মিয়া, হেদায়েত উল্লাহ সহ অনেকে। এসময় দেশটিতে অবস্থানরত শিবপুর উপজেলার আইয়ুবপুর প্রবাসীদের সুখ দুঃখের অংশীদার হওয়ার অঙ্গিকার ব্যক্ত করেন বক্তারা। এছাড়াও আগামী ২মাসের মধ্যে সংগঠনটির নতুন কমিটি গঠন করারও সিদ্ধান্ত হয়।

post
এনআরবি বিশ্ব

কাতারে পিঠাঘর রেস্টুরেন্ট উদ্বোধন

কাতারের প্রবাসী অধ্যুষিত মদিনা খলিফা নর্থে উদ্বোধন করা হয়েছে পিঠাঘর রেস্টুরেন্ট। প্রতিষ্ঠানটি চালু করেছেন বাংলাদেশেরে চট্টগ্রামের দুই প্রবাসী বন্ধু মোঃ জামাল উদ্দিন ও মোঃ মহিউদ্দিন।শুক্রবার রেস্তোরাটি উদ্বোধন করেন প্রতিষ্ঠানের কাতারি স্পনসর মোঃ আব্দুল আজিজ। এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি নেতা মোঃ আব্দুর রাজ্জাক সহ স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা। প্রতিষ্ঠানের উদ্যোক্তারা জানান, পিঠাঘর রেস্টুরেন্টে স্বদেশী রকমারি খাবারের পাশাপাশি চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন রয়েছে। শেষে প্রতিষ্ঠানটির সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

post
এনআরবি বিশ্ব

কাতারে বাংলাদেশি সংগঠনের আত্মপ্রকাশ

কাতারের দোহায় নবগঠিত ‘কালকিনি উপজেলা প্রবাসী মানব কল্যাণ সংগঠন’  এর কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। দোহার ঘরোয়া রেস্টুরেন্ট হলে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো: রাসেল হাওলাদার। এসময় মো: কামাল সরদারকে সভাপতি, মো: আল আমিনকে সিনিয়র সহ-সভাপতি, মো: মিকরাইল আকনকে সাধারণ সম্পাদক ও রাকিব হাওলাদারকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। সভা যৌথ পরিচালনা করেন মো: ফরহাদ ভূঁইয়া ও মাইনুল ইসলাম রুবেল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো: নুরুল হক বেপারি। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী বাবু অমল বাড়ৈ, ব্যবসায়ী ও সমাজসেবক মাহমুদুল হাসান, আল আমিন মোল্লা, মো: এমারত কাজি, সেলিম বেপারি, সোহেল খান, মো: মোরসালিন সরদার, জাহাঙ্গীর বেপারি, রুহুল আমীন ও আসাদুজ্জামান সিকদার। এসময় প্রবাসের মাটিতে মাদারীপুর কালকিনি বাসীর মর্যাদা রক্ষায় সংগঠনটি কাজ করবে বলে বক্তারা জানান।

post
এনআরবি বিশ্ব

রিয়াদে বিজ্ঞান ও সাংস্কৃতিক প্রদর্শনী

সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের উদ্যোগে 'বিজ্ঞান ও সাংস্কৃতিক প্রদর্শনী-২০২৪’  অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান উদ্বোধন করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। এসময় রাষ্ট্রদূত ছাত্র-ছাত্রীদের তৈরি বিভিন্ন প্রজেক্ট ঘুরে দেখেন এবং বাংলাদেশ ও আরবি ভাষাভাষী বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড পর্যবেক্ষণ করেন। আড়ম্বরপূর্ণ এ অনুষ্ঠানে দুতাবাসের কর্মকর্তা, স্কুল পরিচালনা পর্ষদের সদস্য,স্কুলের শিক্ষক-শিক্ষিকা,অভিভাবক এবং দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।

post
এনআরবি বিশ্ব

আবুধাবিতে বাংলাদেশি কার সেন্টার চালু

আমিরাতের প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন কর্মসংস্হান সৃষ্টি ও রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির লক্ষ্যে আবুধাবির ইলেক্ট্রাতে যাত্রা শুরু করেছে হ্যালো হোয়াইট কার ক্লিনিং এলএলসি।প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ রবিউল হোসেন তাঁর স্ত্রী মিসেস পারভীন আকতারকে সাথে নিয়ে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন। এ সময়ে তাঁর ছেলে আবদুল হান্নান ও মেয়ে সাদিয়া সুলতানা, ডা: নুরুল ইসলাম, ব্যবসায়ী আবু জাফর, মোহাম্মদ আমির হোসেন, রুবেল কবির হাট, মোহাম্মদ অলি, নুর খান, সাংবাদিক এম আবদুল মান্নান সহ অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরব আমিরাতে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা শ্রমিক ভিসা চালুর জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়। এসময় তাঁরা প্রবাসীদের গাড়ী সার্ভিস করার জন্য এ প্রতিষ্ঠানের মোবাইল টিমের সাথে যোগাযোগ করারও আহবান জানান। দেশটিতে রবিউল হোসেনের কন্ট্রাক্টিং কোম্পানিসহ বেশ কয়েকটি ব্যবসায় প্রতিষ্ঠান রয়েছে। সেখানে দেশীয়ও শ্রমিকের চাহিদা রয়েছে বলে জানান এই বাংলাদেশী।

post
এনআরবি বিশ্ব

যুক্তরাজ্যে বিজয় দিবসের আলোচনা সভা

মহান বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন ক্রয়ডনের উদ্দ্যোগে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। এসোসিয়েশনের নিজস্ব ভবনের হল রুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আনোয়ার হোসেন বাচ্চু। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হাসান ইমাম। এতে প্রধান অতিথি ছিলেন ক্রয়ডনের সাবেক মেয়র কাউন্সিলার শেরওয়ান চৌধুরী। এসময় বক্তব্য রখেন সংগঠনের সাবেক প্রেসিডেন্ট নজমুল হক সাদিক, মুজিবুর রহমান আনা, মুক্তা বেগমসহ অনেকে। অনুষ্ঠানে ওয়েলফেয়ারের শিক্ষার্থীরা বাংলাদেশের জাতীয় সংগীত, বাংলা কবিতা ও ছড়া পরিবেশন করে অতিথিদের মাতিয়ে রাখেন।

post
এনআরবি বিশ্ব

যুক্তরাজ্য যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল আহমদ খানকে নাগরিক সংবর্ধনা

‘ফ্রিডম অব দ্য সিটি অব লন্ডন’ সম্মাননায় ভূষিত হওয়ায় যুক্তরাজ্য যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল আহমদ খানকে নাগরিক সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার পূর্ব লন্ডনের একটি হলে তরুণ এই রাজনীতিবিদকে সংবর্ধনা দেয়া হয়। এ আয়োজন করে প্রবাসী বালাগঞ্জ ও উসমানী নগর উপজেলা যুব সমিতি ইউকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ নুরুল ইসলাম জিতু। ফয়জুর রহমান ফয়েজ ও ফয়সল আহমদ সুমনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হাই কমিশন যুক্তরাজ্যের পলিটিক্যাল কাউন্সিলর দেওয়ান মাহমুদুল হক। এতে বিশেষ অতিথি ছিলেন রশিদ আহমেদ, বদরুল ইসলাম, আলহাজ্ব কবির উদ্দিন, হেলাল আব্বাসসহ অনেকে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.