post
সংবাদ

তৃতীয়দফা অবরোধের দ্বিতীয় দিনেও দেশের বিভিন্নস্থানে ভাংচুর-অগ্নিসংযোগ

তৃতীয় দফা অবরোধের দ্বিতীয় দিনেও দেশের বিভিন্নস্থানে মিছিল ও পিকেটিং করেছে বিএনপি। বৃহস্পতিবার সিলেট নগরীর শাহী ঈদগাহ, উচা সড়ক এলাকায় মিছিল করেছে বিএনপি ও স্বেচ্ছাসেবক দল। এছাড়া সকালে বিভিন্ন স্থানে মিছিল ও পিকেটিং করে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এদিকে, ফেনী শহরের ট্রাংক রোডে জেলা বিএনপি'র সদস্য সচিব আলাল উদ্দিন আলালের নেতৃত্বে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সড়ক অবরোধ,মিছিল ও পিকেটিং করেছেন।অন্যদিকে, বরিশালের গৌরনদীতে বিএনপি ও জামায়াতের ডাকা দ্বিতীয় দফা অবরোধের বিস্কুট বোঝাই একটি কাভার্ডভ্যানে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। অন্যদিকে, সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে মুরগীর খাদ্যবাহী একটি ট্রাকে আগুন দিয়েছে দূর্বৃত্তরা।

post
আন্তর্জাতিক

সাধারণের জন্য সামাজিক ব্যবসা, কোন ব্যক্তিগত লাভের উদ্দেশ্য নেই: ড. মুহাম্মদ ইউনূস

গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, তার উদ্যোগই ব্যক্তিগতভাবে লাভের জন্য তিনি করেন নি। গ্রামীণ ব্যাংক কিংবা অন্য বড় কোনো প্রতিষ্ঠানই সব জনগনের জন্য। আজ বৃহস্পতিবার বিকেলে তৃতীয় শ্রম আদালতে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে তার বিরুদ্ধে করা মামলার আত্মপক্ষ সমর্থন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন ।ড. ইউনূস বলেন, অভিযোগের বিষয়ে যা বলার সেটি লিখিতভাবেই জমা দেয়া হয়েছে, চাইলে, যাতে সবাই দেখতে পারে। তিনি বলেন, মানুষ ব্যবসা প্রতিষ্ঠান করে মুনাফা করার জন্য। আমরাও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠা করে বড় করেছি। কিন্তু এসব কার্যক্রমই সামাজিক ব্যবসা। যেখানে ব্যবসার মাধ্যমে সাধারণ মানুষের উপকার হয়। এর মূল বিষয়টি হলো, এসব ব্যবসায় যিনি বিনিয়োগ করছেন তিনি কোনো মুনাফা নেবেন না। কাজেই আমি হচ্ছি এই সামাজিক ব্যবসার প্রবক্তা। বিশ্বব্যাপী এটি আমি প্রচার করার চেষ্টা করেছি। এসব কার্যক্রমের ভেতরে আমার ব্যক্তিগতভাবে মুনাফা করার কোনো উদ্দেশ্য ছিল না। বাকিরাও কোনো ধরনের অপরাধ করেননি উল্লেখ করে তিনি বলেন, আমার সঙ্গে যারা আছেন তারাও মুনাফা অর্জনের জন্য দায়িত্ব পালন করেননি। মানুষের উপকার করাটাই মূল লক্ষ্য। ব্যবসা প্রতিষ্ঠানে মালিক মুক্ত থেকেছেন দাবি করে ড. ইউনূস বলেন, আমার উদ্দেশ্য ছিল আমি মালিকানা মুক্ত থাকব। সে জন্য কোনো কিছুতেই আমি মালিক হইনি। আমি সেটাই ফলো করে যাচ্ছি। যেখানে আমি নিজেই মালিকানামুক্ত থাকতে চাই সেখানে আমি আরেকজনের কাছ থেকে কেড়ে আনব কেন? প্রসঙ্গত, কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান ২০১১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে বাদী হয়ে ড. মুহাম্মদ ইউনুসসহ মোট চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় গ্রামীণ টেলিকমের এমডি মো. আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম এবং মো. শাহজাহানকে আসামি করা হয়। মামলায় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের নির্দিষ্ট লভ্যাংশ জমা না দেওয়া, শ্রমিকদের চাকরি স্থায়ী না করা, গণছুটি নগদায়ন না করায় শ্রম আইন ৪ এর ৭, ৮, ১১৭ ও ২৩৪ ধারায় অভিযোগ আনা হয়।

post
সংবাদ

নিয়ম রক্ষার আয়োজন চললেও তৈরী হচ্ছে না নির্বাচনী পরিবেশ,অভিমত বিশ্লেষকদের

বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেছে নির্বাচন কমিশন। এসময় সুষ্ঠু জাতীয় নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ বৃহস্পতিবার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে নির্বাচন কমিশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এতথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।সিইসি বলেন, দ্রুত সময়ের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা হবে।বৈঠকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন,সংসদ নির্বাচন সুষ্ঠু করতে সাংবিধানিক রীতি-নীতি ও বিধি-বিধান অনুসরণ করে কমিশনকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দেন। কিন্তু জাতীয় সংসদ নির্বাচনকালীন সরকার ইস্যুতে একদফা দাবী নিয়ে আন্দোলন করছে অন্যতম প্রধান বিরোধী রাজনৈতিক দল বিএনপি ও সমমনা দলগুলো। চলছে তাদের অবরোধ হরতালের কর্মসূচি। কিন্তু এর মধ্যে নির্বাচনী পরিবেশ ও তফসিল ঘোষনার পরিবেশ সুষ্ঠু বলে দাবী আসছে নির্বাচন কমিশন। এপ্রসঙ্গে জানতে কথা হয় নির্বাচন পর্যবেক্ষন সংস্থা জানিপপ চেয়ারম্যান অধ্যাপক ড.নাজমুল আহসান কলিমুল্লাহর সঙ্গে।তিনি বলেন, নির্বাচন অনুষ্ঠান ইস্যুতে বিদেশী বিভিন্ন মহলের প্রেসক্রিপশনের টিক মার্ক পূরন করছে সরকার।তড়িঘরি করে ৪৪ দলকে নিয়ে নির্বাচনী সংলাপ আয়োজন করা হলেও, মূলত যাদের সঙ্গে আলোচনা দরকার ছিল, তারাই ছিল অনুপস্থিত। কার্যত নিয়ম রক্ষার আনুষ্ঠানিকতায় চলছে নির্বাচন আয়োজন। সংকট সমাধানের কিছুই দেখা যাচ্ছে না। তবে সব শেষ রাষ্ট্রপতি চাইলে এখন রাজনৈতিক সংলাপের মাধ্যমে নির্বাচনকালীন সরকার ইস্যুর সমাধান আসতে পারে বলে মনে করেন এই নির্বাচন পর্যবেক্ষ ও বিশ্লেষক ড. কলিমুল্লাহ।##

post
সংবাদ

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে, রাজধানীতে শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এ্যাডভোকেট কামরুল ইসলাম,ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। এসময় নেতারা বলেন, বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা অবরোধ কর্মসূচির নামে কোনো সহিংসতা করলে তাদের রাজপথে সমুচিত জবাব দেয়া হবে। নির্বাচনের আগপর্যন্ত মাঠে থাকবে আওয়ামী লীগ।

post
সংবাদ

সৌদিআরবের সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

ইসলামে নারী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন-এ যোগদান এবং পবিত্র ওমরাহ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে সকাল ৭টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এসময় বিমানবন্দরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বিমান প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের সচিব এবং পদস্থ কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। সম্মেলনে যোগ দেয়ার পাশাপাশি ওআইসি ও সদস্য দেশগুলোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী। এছাড়া মদিনার মসজিদ আল-নববীতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করেন তিনি।

post
বাংলাদেশ

সিরাজগঞ্জে চালু হচ্ছে দেশের প্রথম মহাসড়ক বিশ্রামাগার

ডিসেম্বরে উদ্বোধন হচ্ছে সিরাজগঞ্জের ঢাকা-রংপুর মহাসড়কে পণ্যবাহী গাড়ী চালকদের জন্য দেশের প্রথম বিশ্রামাগার।এতে খুশি ট্রাক চালকরা।এখন পর্যন্ত ৯৬শতাংশ কাজ শেষ হয়েছে দাবি সংশ্লিষ্ট বিভাগের। তবে এই বিশ্রামাগারটি সংগঠনের মাধ্যমে পরিচালনা করার দাবি জেলা ট্রাক শ্রমিক নেতাদের। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কে সিরাজগঞ্জের পাঁচলিয়ায় ১৩দশমিক ৫৬একর জায়গাজুড়ে নির্মাণ কাজ শেষ পর্যায়ে দেশের প্রথম পণ্যবাহী গাড়ি চালকদের বিশ্রামাগার।এতে আছে নিরাপত্তা প্রাচীর বেষ্টিত ৭৬ফুট প্রশস্ত ১শ পণ্যবাহী গাড়ী পার্কিং,যানবাহনের ত্রুটি মেরামতের জন্য ওয়ার্কশপ,বিনোদন পয়েন্ট,ক্যান্টিন, গোসলখানা,নামাজের জায়গা,প্রাথমিক চিকিৎসা সেবা কক্ষ,লেক ও সবুজায়নসহ নানা সুবিধা। পুরো দৃষ্টিনন্দন প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল,গেল বছর ২০শে আগস্ট।কিন্তু নানা কারনে বিলম্বিত হওয়ায় সময় বাড়ানো হয় ডিসেম্বর পর্যন্ত।৯৬ শতাংশ কাজ শেষ হয়েছে।উদ্বোধন ডিসেম্বরেই।প্রায় ৪৩কোটি টাকা ব্যয়ে সড়ক ও জনপথ বিভাগ এই প্রকল্প বাস্তবায়ন করছে।স্বল্প খরচে নানা সুযোগ থাকায় খুশি চালকরা। অত্যাধুনিক বিশ্রামাগার নির্মাণে সরকারকে ধন্যবাদ জানিয়ে এটি সুষ্ঠুভাবে পরিচালনা করে রাজম্ব আয় নিশ্চিতের পাশাপাশি ট্রাক চালকদের সুবিধার্থে সংগঠনের নামে ইজারা চান শ্রমিক নেতারা। প্রকল্পের কাজ প্রায় শেষ উল্লেখ করে ডিসেম্বরেই উদ্বোধনের আশা নির্বাহী প্রকৌশলীর।

post
বাংলাদেশ

আন্তর্জাতিক মধ্যস্ততায় বিএনপির নির্বাচনে যাওয়া উচিৎ- বললেন মেজর হাফিজ

জাতিসংঘসহ আন্তর্জাতিক মধ্যস্থতায় দেশের আগামী নির্বাচন হলে সেটা ভালো হবে, বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ।বুধবার সকালে বনানীতে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে, তিনি এসব কথা বলেন। মেজর হাফিজ বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আওয়ামী লীগ-বিএনপির সংলাপ জরুরি। এসময় নিজের অসুস্থতা তুলে ধরে তিনি দাবি করেন, রাজনীতিতে শেষ সময় পর্যন্ত বিএনপিতেই থাকবেন।

post
সংবাদ

পাড়া মহল্লায় প্রতিরোধ গড়ে তোলার আহবান তথ্যমন্ত্রীর

সকল সন্ত্রাসীদের নির্মূল করতে সরকার বদ্ধ পরিকর, বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।বুধবার দুপুরে কাকরাইলের আইডিইবি ভবনে গণপ্রকৌশল দিবস ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউশনের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ২৮ অক্টোবর হামলার মধ্যে দিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বিএনপি। তাদের নাশকতার বিরুদ্ধে পাড়া-মহল্লায় প্রতিরোধ গড়ে তুলতে দেশবাসীর প্রতি আহবান জানান তথ্যমন্ত্রী।

post
বাংলাদেশ

গণতন্ত্রের নামে লাশের রাজনীতি করছে বিএনপি, মন্তব্য কাদেরের

গণতন্ত্রের নামে বিএনপি লাশের রাজনীতি করছে, দলটির নেতারা ভার্চুয়ালী তাদের কর্মীদের সন্ত্রাসের নির্দেশ দিচ্ছে- বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে, এ মন্তব্য করেন তিনি। বিবৃতিতে ওবায়দুল কাদের আরও বলেন, তথাকথিত আন্দোলনে ব্যর্থ হয়েও বিএনপি তার চিরাচরিত নির্লজ্জ মিথ্যাচারের ধারা অব্যাহত রেখেছে। অবরোধের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে বিএনপি।

post
বাংলাদেশ

ঢাকায় চালু হলো অন স্ট্রিট পার্কিং !!

যানজট নিরসনে যত্রতত্র গাড়ি পার্কিং ঠেকাতে আধুনিক ব্যবস্থা ‘স্মার্ট অন স্ট্রিট পার্কিং’ সেবার পরীক্ষামূলক কার্যক্রম চালু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। স্মার্টফোনে অ্যাপের মাধ্যমেই জানা যাবে, কোন পার্কিংয়ে কয়টি গাড়ি আছে বা কি পরিমান জায়গায় ফাঁকা আছে সে তথ্য। যেখানে সেখানে গাড়ি পার্কিং যানজটের অন্যতম কারণ। এ থেকে প্ররিত্রাণে নতুন এক ভাবনা নিয়ে ‘স্মার্ট অন স্ট্রিট পার্কিং’ অ্যাপের পরীক্ষামূলক কার্যক্রম চালু করলো ঢাকা উত্তর সিটি করপোরেশন।প্রাথমিকভাবে গুলশান এলাকায় নির্ধারিত ফি দিয়ে অ্যাপভিত্তিক স্মার্ট পার্কিং সুবিধা ব্যবহার করতে পারবে দুইশ গাড়ি। কোন পার্কিংয়ে কি অবস্থা, কয়টি গাড়ি আছে বা ফাঁকা, তা দেখা যাবে হাতের স্মার্টফোনের অ্যাপেই। আপাতত গুলশান-২ কাঁচাবাজারের আশপাশে ৫৮, ৬২, ৬৩, ৬৪ ও ১০৩ নম্বর সড়কে মিলবে স্মার্ট পার্কিং সেবা। ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেছেন, স্মার্ট পার্টিং সেবা বিস্তৃতভাবে চালু হলে সুফল পাবে নগরবাসী । এমন পরিস্থিতিতে ,ঢাকার যানজট নিরসনে সবাইকে সচেতন হওয়ার আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পুলিশের পক্ষ থেকেও রাজধানীর সড়কে শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন নির্দেশনা তুলে ধরেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।একই মত ব্যক্ত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.