সংবাদ

তৃতীয়দফা অবরোধের দ্বিতীয় দিনেও দেশের বিভিন্নস্থানে ভাংচুর-অগ্নিসংযোগ

post-img

তৃতীয় দফা অবরোধের দ্বিতীয় দিনেও দেশের বিভিন্নস্থানে মিছিল ও পিকেটিং করেছে বিএনপি। বৃহস্পতিবার সিলেট নগরীর শাহী ঈদগাহ, উচা সড়ক এলাকায় মিছিল করেছে বিএনপি ও স্বেচ্ছাসেবক দল। এছাড়া সকালে বিভিন্ন স্থানে মিছিল ও পিকেটিং করে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এদিকে, ফেনী শহরের ট্রাংক রোডে জেলা বিএনপি'র সদস্য সচিব আলাল উদ্দিন আলালের নেতৃত্বে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সড়ক অবরোধ,মিছিল ও পিকেটিং করেছেন।

অন্যদিকে, বরিশালের গৌরনদীতে বিএনপি ও জামায়াতের ডাকা দ্বিতীয় দফা অবরোধের বিস্কুট বোঝাই একটি কাভার্ডভ্যানে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। অন্যদিকে, সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে মুরগীর খাদ্যবাহী একটি ট্রাকে আগুন দিয়েছে দূর্বৃত্তরা।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.