মালয়েশিয়ায় ৯৪ বাংলাদেশি আটক
মালয়েশিয়ায় ৯৪ বাংলাদেশিসহ ৫৩০ জন অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। সেলাঙ্গর রাজ্যের সেরিকেমবাঙ্গান পাইকারি বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।অভিযানে অংশ নেওয়া সেলাঙ্গর ইমিগ্রেশনের পরিচালক খায়রুল আমিনুস কামার উদ্দিন এক বিবৃতিতে বলেন, অভিযানে ৫০৪ জন পুরুষ ও ২৬ জন নারীসহ মোট ৫৩০ জন অভিবাসীকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে ২৭৭ মিয়ানমারের নাগরিক, ৯৪ বাংলাদেশি, ৭২ জন ভারতের, ৩৯ ইন্দোনেশিয়ান, ১৫ জন নেপালের, ৯ জন শ্রীলঙ্কান, ৬ পাকিস্তানি এবং একজন ভিয়েতনামের নাগরিক। খায়রুল আমিনুস বলেন, আটক অভিবাসীদের মালয়েশিয়ায় থাকার বৈধ কাগজপত্র আছে কি না তা পরীক্ষা করা হবে।
