post
খেলা

চেন্নাইয়ের বিদেশি পেসারের ইনজুরিতে সুযোগ মিলবে তো মুস্তাফিজের

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭তম আসর শুরু হতে বাকি মাত্র ৮ দিন। আগামী ২২ মার্চ মাঠে গড়াবে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগটির প্রথম ম্যাচ। এদিকে আইপিএলের দিনক্ষণ যতই এগিয়ে আসছে চেন্নাই শিবির চোটের সারি ততই দীর্ঘ হচ্ছে। আগেই জানা ছিল চোটের কারণে এবারের আসরে প্রথম পর্ব মিস করবেন নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার ডেভন কনওয়ে। এবার নতুন দুঃসংবাদ পেতে হয়েছে পাঁচ শিরোপাজয়ী এ দলটিকে। টুর্নামেন্ট শুরুর আগমুহূর্তে ইনজুরিতে পড়েছেন ফ্র্যাঞ্চাইজিটির তরুণ লঙ্কান পেসার মাথিশা পাথিরানা। গত মৌসুমে এ লঙ্কান তরুণ পেসার ছিলেন চেন্নাইয়ের অন্যতম সেরা বোলিং অস্ত্র। এবারের মৌসুম শুরুর আগে তারকা এ পেসারকে নিয়ে তাই চিন্তায় সিএসকে। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে চোট পান শ্রীলঙ্কার তরুণতুর্কি। জানা যায়, তার বাঁ পায়ে গ্রেড ওয়ান হ্যামস্ট্রিং ইনজুরি হয়েছে। দ্বিতীয় টি-টোয়েন্টিতে চোট পাওয়ায় ম্যাচটিতে নিজের পুরো কোটার বোলিং শেষ করতে পারেননি পাথিরানা। আইপিএলের ১৫তম আসরে চেন্নাই সুপার কিংসের তৃতীয় সর্বাধিক উইকেট শিকারি ছিলেন মাথিশা পাথিরানা। ২০২২ সালে তার আইপিএল অভিষেকে মাত্র দুটি ম্যাচ খেলেছিলেন তিনি। সেখানে তিনি পেয়েছিলেন ২টি উইকেট। তবে ২০২৩ সালের আইপিএলের ১৬তম আসরে তিনি ১২টি ম্যাচে নিয়েছিলেন ১৯ উইকেট। এবারের আসরে টাইগার পেসার মুস্তাফিজকে ২ কোটি রুপিতে দলে টেনেছে চেন্নাই সুপারকিংস। তাকে দলে নেয়ার কারণ হিসেবে দলটির প্রধান নির্বাহী বিশ্বনাথন বলেন, আমি বলবো যে, যাদেরকে নেয়ার লক্ষ্য আমাদের ছিল, তাদের প্রায় সবাইকেই পেয়েছি। সত্যি বলতে, মিচেলকে (নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল) নিয়ে আমাদের পরিকল্পনা ছিল। আমাদের আরও মনে হয়েছে, মাঠের দুই পাশের সীমানা বিবেচনায় নিয়ে চিপকের উইকেটে মুস্তাফিজ ভালো একটি পছন্দ হতে পারে। তবে ধোনির দলে জায়গা পেলেও মূল একাদশে ফিজের জায়গা পাওয়া নিয়ে সংশয় তৈরি হয়। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো কিছুদিন আগে একটি সম্ভাব্য একাদশ প্রকাশ করেছিল। যেখানে ছিল না মোস্তাফিজের নাম। তাদের সাজানো একাদশে থাকা তিন পেসারের মধ্যে ছিলেন ভারতের দীপক চাহার, বিদেশি কোটায় মাথিশা পাথিরানা আর দ্বাদশ খেলোয়াড় হিসেবে ছিলেন তুষার দেশপান্ডে। যদিও মাথিশা ইনজুরিতে পড়ায় সুযোগ হয়ে আসতে পারে মুস্তাফিজের। তবে মাঠে সময়টা ভালো যাচ্ছে না টাইগার এই পেসারের। ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টিতে ভুলে যাওয়ার মতো পারফরম্যান্সের পর ওয়ানডে সিরিজ থেকেও বাদ পড়েছেন তিনি।

post
আন্তর্জাতিক

কপালে চোট নিয়ে হাসপাতালে মমতা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর বাড়িতে পড়ে গিয়ে চোট পেয়েছেন। তাঁর কপালে ‘গুরুতর চোট’ লেগেছে বলে জানানো হয়েছে। রাত ৮টার পর তৃণমূল কংগ্রেসের তরফে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দেওয়া হয় যে, দলের নেত্রী কপালে চোট পেয়েছেন। প্রায় সঙ্গে সঙ্গেই তাঁকে তাঁর বাড়ির কাছে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতেই তাঁর ক্ষত সেলাই করা হবে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে। তৃণমূল কংগ্রেসের তরফে সামাজিক মাধ্যমে যে ছবিটি প্রকাশ করা হয় তাতে দেখা যাচ্ছে, মুখ্যমন্ত্রীর কপালে চোট লেগেছে এবং সেখান থেকে একটি রক্তের ধারা গড়িয়ে পড়ছে। রাত ৯টা পর্যন্ত এই বিষয়ে দলের তরফে আর কিছু জানানো হয়নি। তিনি নিজের বাড়িতে থাকাকালে কীভাবে পড়ে গেলেন, সে সম্পর্কেও বিস্তারিত কিছু জানা যায়নি।২০২১ সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন চলাকালে প্রচারের সময় পায়ে চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী। তিনি যে গাড়িতে সফর করছিলেন সেই গাড়ির দরজা তাঁর পায়ের উপরে অজ্ঞাত পরিচয় কিছু ব্যক্তি বন্ধ করে দেন বলে অভিযোগ। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তাঁকে ইচ্ছাকৃতভাবেই আঘাত করার চেষ্টা হয়েছে, যদিও নির্বাচন কমিশন সেই অভিযোগ খারিজ করে দিয়েছিল। এরপরে পায়ে ব্যান্ডেজ লাগিয়ে প্রচার চালান মমতা বন্দ্যোপাধ্যায়।

post
অভিবাসন

মালয়েশিয়ায় বন্ধুকযুদ্ধে বাংলাদেশিসহ নিহত তিন

মালয়েশিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক বাংলাদেশিসহ তিনজন নিহত হয়েছে, যাদেরকে দেশটির সেন্ট্রো গ্যাংয়ের সদস্য বলছে পুলিশ। পুলিশ বলছে, সম্প্রতি সোনার দোকানে ডাকাতি, ছিনতাই ও ভাংচুরে সঙ্গে এই সেন্ট্রো গ্যাং সদস্যরা জড়িত। গত সোমবার সকাল সাড়ে ১১টার দিকে পেকান-কুয়ান্তান বাইপাসে এ বন্দুকযুদ্ধ হয়। নিহত একজন বাংলাদেশি এবং দুইজনের বাড়ি ইন্দোনেশিয়া। তাদের বয়স ৩৬, ৪৪ ও ৩৮ বছর। একটি প্রাইভেটকারের মধ্য থেকেই এই তিনজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। মঙ্গলবার সংবাদ সম্মেলন করে ওই ঘটনার বিস্তারিত তুলে ধরেন পুলিশ। পাহাং পুলিশ প্রধান দাতুক সেরি ইয়াহিয়া ওথমান বলেন, নিহতদের ব্যবহার করা একটি প্রোটন ওয়াজা গাড়ি জব্দ করা হয়েছে। এছাড়া সাত রাউন্ড গুলিসহ একটি গ্লক-১৭ টাইপ পিস্তল এবং চুরির কাজে ব্যবহৃত দুটি ম্যাচেট ব্লেডসহ আরো কিছু সরঞ্জাম উদ্ধার করা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। বন্ধুকযুদ্ধের বর্ণনা দিয়ে পাহাং পুলিশ প্রধান বলেন, গাড়ির আরোহীদের অনুসরণ করছিলো পুলিশের একটি গোপন দল। পেকানে পাহাং রাজ্য উন্নয়ন বোর্ড এলাকায় তাদেরকে সন্দেহজনক আচরণ করতে দেখা যায়। তিনি বলেন, পুলিশ গাড়ি থামানোর নির্দেশ দিলেও চালক দ্রুত গতিতে বাইপাসের দিকে চলে যায়। এরপর পুলিশ তাদের ধাওয়া দিলে তারা গাড়ির গতি প্রচণ্ড বাড়িয়ে দেয় এবং পুলিশের টহল গাড়ির পিছনে ধাক্কা দেয়। গাড়ির ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে চালানো হয়।আর পুলিশ আত্মরক্ষার জন্য পালটা গুলি চালালে হতাহতের এ ঘটনা বলে জানান পাহাং পুলিশ প্রধান দাতুক সেরি। বলেন, পেকান এলাকায় আবারো কোনো অপরাধের পরিকল্পনা করেছিলো সন্ত্রাসীরা। পুলিশ বলছে, সেন্ট্রো গ্যাংয়ের সদস্যরা গত বছরের জুন থেকে সেলাঙ্গর, নেগেরি সেম্বিলান, পেরাক এবং পাহাংয়ের বেশ কয়েকটি সোনার দোকানে চুরি ডাকাতি করেছে। এছাড়া তারা মানুষের ওপর ও ছিনতাইয়েও জড়িত। 

post
প্রবাস রাজনীতি

লোকসভা নির্বাচনের আগে ভাইকে ত্যাজ্য করলেন মমতা

লোকসভা নির্বাচনের টিকিট কোন্দলে এবার নিজের ভাইকে ত্যাজ্য ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনের টিকিট না মেলায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন ভাই স্বপন বন্দ্যোপাধ্যায় (বাবুন)। জল্পনা ছিল বিজেপিতে যোগদান করছেন তিনি। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্ধারিত হাওড়ার প্রার্থী ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্দলীয় প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন স্বপন। এর পরই বুধবার (১৩ মার্চ) শিলিগুড়ির প্রশাসনিক ভবন উত্তরকন্যায় সংবাদ সম্মেলনে করে ভাই স্বপন বন্দ্যোপাধ্যায় ওরফে বাবুনের সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করার কথা জানিয়ে দেন মমতা।সংবাদ সম্মেলনে মমতা বলেন, লোভীদের পছন্দ করি না। ভাইয়ের প্রসঙ্গে মমতা বলেন, আমি যে দিন থেকে দল করি, কোটি কোটি মানুষের সঙ্গে কাজ করি। আমার পরিবার বলে কিছু নেই। মা, মাটি, মানুষই আমার পরিবার। আমাদের পরিবারে রক্তের সম্পর্কে ৩২ জন সদস্য। কেউ এ রকম নয়। এতে সবাই ক্ষুব্ধ। মমতা আরও বলেন, আমি সরাসরি বলছি, যারা বেশি বড় হয়ে যায়, তাদের লোভও বেড়ে যায়। ওকে পরিবারের সদস্য বলেই আমি মনে করি না। সব সম্পর্ক ছেদ। ভাইকে উদ্দেশ্য করে তিনি বলেন, ওর অনেক কাজই আমি অনেক দিন ধরে পছন্দ করি না। কিন্তু সব কথা তো বাইরে বলা যায় না। আজ বলছি। যে যেখানে খুশি যেতে পারে। স্বাধীন ভাবে ভোটে দাঁড়াতে পারে। তবে হাওড়া সদরে তৃণমূলের প্রার্থী, জোড়াফুলের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ই। অন্য কেউ নয়।ভাইয়ের এবং বিদ্রোহী আচরণ প্রসঙ্গে হতাশা ব্যক্ত করে মমতা বলেন, প্রতিটি নির্বাচন এলেই বাবুন অশান্তি করেন। অনেক অশান্তি সহ্য করেছি , আর করবো না। কিছুটা আক্ষেপের সুরে তিনি বলেন, আমাদের বলা উচিত নয়। কিন্তু অভিষেককে বলছিলাম যে বাবা যখন মারা গিয়েছে, তখন ওর বয়স আড়াই। আমি ৪৫ টাকা পেতাম। দুধের ডিপোয় কাজ করে মানুষ করেছি। কিন্তু তখন থেকে রাজনীতিটা করতাম বলে ওকে হয়ত মানুষ করতে পারিনি। এদিকে ভাইয়ের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী কড়া অবস্থান নেওয়ার পরেই দ্রুত নিজের অবস্থান থেকে সরে আসেন স্বপন বন্দ্যোপাধ্যায় ওরফে বাবুন। ঘোষণা দেন, এবারের নির্বাচনে প্রার্থী হচ্ছে না তিনি। তিনি শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই হয়েই থাকতে চান।

post
এনআরবি বিশ্ব

টাইমস স্কয়ারে হাজারো মুসল্লির তারাবির নামাজ আদায়

গত বছরের ন্যায় এবারও নিউইয়র্কের টাইমস স্কয়ারে হাজারো মুসল্লি তারাবির নামাজ আদায় করেছেন। গত রোববার নিউইয়র্ক সিটির টাইমস স্কয়ারে রমজানের প্রথম তারাবির নামাজ পড়তে মুসলমানরা সমবেত হন। যুক্তরাষ্ট্রে বসবাসরত মুসল্লিদের কয়েকটি সামাজিক সংগঠনের উদ্যোগে এ আয়োজন করা হয়। উদ্যোক্তারা জানান, ইসলামভীতি দূর করা, ধর্মের প্রকৃত সৌন্দর্য সম্পর্কে জানানো এবং সম্প্রীতির বার্তা তুলে ধরাই ছিল এর উদ্দেশ্য। এছাড়া সারা বিশ্বে বিনোদনকেন্দ্র হিসেবে পরিচিত টাইমস স্কয়ারে তারাবির নামাজে নারীরাও অংশ নেন। এতে ইমামতি করেন ফরাজ হাসান।সিটি অব দ্য ওয়ার্ল্ডে টানা দ্বিতীয় বছরের মতো এমন আয়োজনের উদ্যোক্তা সামাজিক যোগাযোগমাধ্যমের মুসলিম ইনফ্লুয়েন্সার এসকিউ। সহযোগিতায় ছিল মুসলিমস গিভিং ব্যাক ও ড্রপলেটস অব মার্সি। এ সময় নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব পালন করে নিউ ইয়র্ক পুলিশ। টাইমস স্কয়ারে তারাবির জামায়াত শেষে এক মুসল্লি বলেন, সংযম, দান, প্রার্থনার মধ্য দিয়ে পবিত্র রমজান পালন করা হয়। কুরআন তিলাওয়াত ও তরজমার মধ্য দিয়ে সে বিষয়টি প্রচার করতে চেয়েছি আমরা। তারাবির নামাজকে কেন্দ্র করে সন্ধ্যার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় টাইমস স্কয়ার। সুশৃঙ্খলভাবে জামায়াত আদায় করা হয় মাগরিবের নামাজও। বহু অমুসলিমও হাজির হন এ আয়োজন দেখতে। নামাজ পড়তে যাওয়া একজন মুসল্লি বলেন, ইসলাম নিয়ে অনেকের মাঝে ভীতি আছে। উগ্র মানুষ সব ধর্মেই আছে। সেই অল্প সংখ্যক মানুষ কখনই সংখ্যাগরিষ্ঠের চরিত্র হিসেবে বিবেচিত হতে পারে না।

post
আন্তর্জাতিক

ভারতে বিতর্কিত সিএএ কার্যকর

ভারতে বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ কার্যকর করা হয়েছে। সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সিদ্ধান্ত জানানো হয়। তবে এই আইন কার্যকর করা নিয়ে ভারতজুড়ে অস্থিরতা দেখা দিতে পারে। আইনটি নিয়ে এরই মধ্যে আসামসহ উত্তর-পূর্ব ভারতে বিক্ষোভ শুরু হয়েছে। আসামে রাতে বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা আইনের অনুলিপি পুড়িয়ে প্রতিবাদ জানিয়েছেন। এছাড়াও রাজ্যটিতে মঙ্গলবার ধর্মঘট ডেকেছে বিরোধী দলগুলো। পশ্চিমবঙ্গেও বড় ধরনের বিক্ষোভের আশঙ্কা করা হচ্ছে। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার ২০১৯ সালের ডিসেম্বরে এই আইন পাস করে। শুরু থেকেই বিভিন্ন পক্ষ থেকে প্রবলভাবে এই আইনের বিরোধিতা হয়ে আসছে। আইনটি পাস হওয়ার সময়েও দিল্লিতে দীর্ঘদিন অবরোধ চলেছে, সারা ভারতেই প্রতিবাদ হয়েছে। ওই সময় বিক্ষোভ সহিংসতায় প্রাণ হারিয়েছিলেন শতাধিক মানুষ।

post
এনআরবি সাফল্য

আবুধাবীতে অটো রিপ্যায়ারের যাত্রা শুরু

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীর মোছাফ্ফার ৬ নং ছানাইয়াতে গ্রীণ টেক অটো রিপ্যায়ার এলএলসির যাত্রা শুরু হয়েছে।ব্যাটারী, ইউজড পার্টস, স্পেয়ার পার্টস এবং নানান ধরনের গাড়ীর রিপ্যায়ারিং ও ওয়েল চেঞ্জিং এর সুযোগ সুবিধা নিয়ে এ দোকানের উদ্বোধন করা হয়। স্হানীয় ব্যবসায়ী মোবরাক আলী আহমদ প্রতিষ্ঠানের তিন মালিক আবদুল মোতালেব, মোহাম্মদ মিলন ও পাকিস্তানি মোহাম্মদ কাউছারকে সাথে নিয়ে ফিতা কেটে প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিটেক ব্যাটারীর ম্যানেজার নোভেল,সেলস ম্যানেজার মোহাম্মদ আকিব, এম এস কবির ওয়েল ট্রেডিং এর ডিরেক্টর মোতাহের করিম, আবুধাবীর কেয়ার টাইপিং এর মালিক মোহাম্মদ ইসমাইল, মাওলানা ওমর ফারুক ও সাংবাদিক এম আবদুল মান্নানসহ অনেকে।

post
এনআরবি সাফল্য

জাপানে বাংলাদেশীদের নারী দিবস উদযাপন

জাপানস্থ প্রবাসী বাংলাদেশী নারীদের সংগঠন উইমেন্স অ্যাসোসিয়েসন্স জাপানের উদ্দ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। গতকাল ছিলো সংগঠনটির ৮ ম প্রতিষ্ঠাবার্ষিকী। তাই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানটিকে সাজানো বিভিন্ন রঙয়ে। দেশীয় পন্য প্রদর্শনী,বাহারী স্বাদের খাবার প্রদর্শন এবং বিক্রি,সংগীত পরিবেশন ইত্যাদি মধ্য দিয়ে। আয়োজনের অন্যতম উদ্দেশ্য ছিলো, নারীদের এ সংগঠনটিতে ব্যাপকভাবে সম্পৃক্ত করা এবং তাদের মধ্য থেকে উদ্দোক্তা তৈরী করা। পরে অ্যাসোসিয়েসন্স এর সদস্যদের নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে উদযাপন করেন সংগঠনটির প্রধান উপদেষ্টা জাপানস্থ রাষ্ট্রদূত এর সহধর্মিনী সাহীনা আক্তার। সংগঠনটির প্রেসিডেন্ট রোমানা সোসান জানান, ইক্যেবের সহযোগিতায় জাপানস্থ নারী উদ্দোক্তাদের নিয়ে আয়োজন করা হয়। ১৫দিন ব্যাপি অনলাইন ফেয়ার এ চলবে ১৫ রোজা পর্যন্ত ।

post
এনআরবি বিশ্ব

বরিশাল কমিউনিটি ইন সাউথ কোরিয়ার সভা

বরিশাল কমিউনিটি ইন সাউথ কোরিয়া ২০২৪ এর পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রাজধানীর সিউলের ইথেউয়নে বরিশাল কমিউনিটির উপদেষ্টা শাহ জালাল এর সভাপতিত্বে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল কমিটির নবনিযুক্ত সভাপতি রাকিবুল আলম এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রনি, উপদেষ্টা আমিনুল ইসলাম, সহ- সভাপতি হাইয়ান আহমেদ রাসেল ও যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সরদারসহ দক্ষিণ কোরিয়ার বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

post
আন্তর্জাতিক

মাঝ আকাশে ঘুমিয়ে পড়েন দুই পাইলট!

১৫৩ জন যাত্রী নিয়ে বিমান তখন মাঝ আকাশে। ঠিক এমন সময় আধঘণ্টার জন্য ঘুমিয়ে পড়লেন দুই পাইলট! অবিশ্বাস্য হলেও সত্যিই এ ধরনের একটি ঘটনা ঘটেছে ইন্দোনেশিয়ার বাতিক এয়ারের এ৩২০ এয়ারবাসের ক্ষেত্রে। যদিও কোনো বিপদ ছাড়াই বিমানটি নির্ধারিত গন্তব্যে পৌঁছে যায়।রোববার (১০ মার্চ) ইন্দোনেশিয়ার ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি কমিটির প্রাথমিক তদন্ত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। জার্কাতা গ্লোব জানিয়েছে, গত ২৫ জানুয়ারি বিমানটি ইন্দোনেশিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সুলাওয়েসি থেকে জাকার্তায় যাচ্ছিল। উড্ডয়নকালে বিমানে দুজন পাইলট ও চারজন বিমানবালা ছিলেন। কিন্তু মাঝ আকাশে দুই পাইলট ঘুমিয়ে পড়ায় বেশ কিছু ‘নেভিগেশন’ ত্রুটি দেখা দেয়।যদিও বিমান অবতরণের আগেই ঘুম থেকে জেগে ওঠেন পাইলটরা। প্রায় ২ ঘণ্টা ৩৫ মিনিট পর বিমানটি নিরাপদে অবতরণ করাতে সক্ষম হন তারা।ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রণালয়ের অধীন সিভিল এভিয়েশনের মহাপরিচালক এম ক্রিস্টি এন্দাহ মুর্নি বলেন, মন্ত্রণালয় এ ঘটনার জন্য বাটিক এয়ারকে ‘কঠোরভাবে তিরস্কার’ করেছে। এয়ারলাইন্সগুলোকে তাদের পাইলট ও বিমানবালাদের বিশ্রামের ব্যাপারে আরও সচেতন হতে হবে।তদন্ত প্রতিবেদনে জানা গেছে, বিমানটি যখন ৩৬ হাজার ফুট উচ্চতায় পৌঁছায়, তখন কমান্ডে থাকা পাইলট (পিআইসি) দ্বিতীয়জনের (এসআইসি) কাছে বিশ্রাম নেওয়ার অনুমতি চান। আবেদন মঞ্জুর হলে পিআইসি ঘুমিয়ে পড়েন। অপর পাইলট  দায়িত্ব বুঝে নেন।আধঘণ্টা পর কমান্ড পাইলটের ঘুম ভাঙলে অপরজনের কাছে জানতে চান, তিনি বিশ্রাম নেবেন কি না। জবাবে এসআইসি জানান, তার বিশ্রামের প্রয়োজন নেই। এরপর তারা নিজেদের মধ্যে ৩০ সেকেন্ডের মতো কথা বলেন। তারপর পিআইসি আবার ঘুমিয়ে পড়েন।প্রায় ২০ মিনিট পর এসআইসি জাকার্তা এয়ার কন্ট্রোল সেন্টারের (এসিসি) একটি নির্দেশ পাঠ করেন। তারপর অসাবধানতাবশত ঘুমিয়ে পড়েন। তখন বিমান চলছিল অটোপাইলটে। ১২ মিনিট পর জাকার্তা এসিসি জানতে চায়, বিমানটি বর্তমানে যেদিকে যাচ্ছে, এটা ধরে আর কতক্ষণ চলবে। কিন্তু পাইলটদের কাছ থেকে কোনো উত্তর পায়নি।এসআইসির সঙ্গে এসিসির শেষ রেকর্ড করা আলাপচারিতার ২৮ মিনিট পর কমান্ড পাইলট ঘুম থেকে ওঠেন। আর আবিষ্কার করেন বিমানটি সঠিক পথে নেই। এরপর কমান্ড পাইলটকে ঘুম থেকে ডেকে তোলেন তিনি।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.