দূতাবাস খবর

কুয়ালালামপুরে নতুন ঠিকানায় বাংলাদেশের ভিসা পরিষেবা

post-img

কুয়ালালামপুরে নতুন ঠিকানায় শুরু হচ্ছে বাংলাদেশের ভিসা পরিষেবা। সহজে ও স্বল্প সময়ে ভিসা সেবা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ হাইকমিশন এ উদ্যোগ নিয়েছে।

বুধবার হাইকমিশনের কাউন্সিলর জিএম রাসেল রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, পাসপোর্ট ও ভিসা প্রসেসিং পরিষেবা বাড়ানোর জন্য এক্সপ্যাট সার্ভিসেস (কুয়ালালামপুর) এসডি এন বিএইডি-এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন। ৬ ফেব্রুয়ারি ভিসা প্রক্রিয়াকরণ পরিষেবা শুরু হবে।

সেখানে মালয়েশিয়ার নাগরিকদের সাউথগেট কমার্শিয়াল সেন্টার লেভেল ২, ব্লক ই, নং ২, জালান দুয়া অফ জালান চ্যান সো লিন, ৫৫২০০ উইলায়াহ পারসেকুতুয়ান, কুয়ালালামপুর +৬০৩-৯২১২০২৬৭ , [email protected] ঠিকানা থেকে তাদের পাসপোর্ট জমা দিতে এবং সংগ্রহ করার জন্য বিজ্ঞপ্তির মাধ্যমে অনুরোধ করা হয়েছে।

গত ৫ জানুয়ারি কুয়ালালামপুরে সাউথগেট কমার্শিয়াল সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি কল সেন্টারটির উদ্বোধন করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। মন্ত্রীর পক্ষে হাইকমিশনার মো. শামীম আহসান ফিতা কাটেন।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.