post
এনআরবি বিশ্ব

মালয়েশিয়ায় ১০৮ জন বাংলাদেশিসহ ১২০ জন গ্রেপ্তার

মালয়েশিয়ায় ১০৮ জন বাংলাদেশিসহ ১২০ জন নথিবিহীন বিদেশি কর্মীকে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।দেশটির জোহর উলু চোহ-তে একটি শিল্প এলাকায় অভিযান চালিয়ে মোট ১২০ জন নথিবিহীন বিদেশি কর্মীকে গ্রেপ্তার করেছে সেখানকার ইমিগ্রেশন বিভাগ। জোহর ইমিগ্রেশনের পরিচালক বাহারউদ্দিন তাহির জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে প্রধান সড়ক থেকে অনেক দূরে অবস্থিত নির্মাণ শ্রমিকদের ডরমেটরিতে ১৪০ জন এনফোর্সমেন্ট অফিসার অভিযান পরিচালনা করেন। এ অভিযানে মোট ৬০০ বিদেশি কর্মীকে যাচাই করে তাদের মধ্যে ১২০ জনকে গ্রেপ্তার করা হয়। বাহারউদ্দিন জানান, গ্রেপ্তার কর্মীদের মধ্যে বাংলাদেশের ১০৮ জন, পাকিস্তানের আটজন, ভারতের দুইজন, নেপালের একজন ও ইন্দোনেশিয়ার একজন পুরুষ রয়েছেন।

post
দূতাবাস খবর

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে প্রবাসী দিবস উদযাপন

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত হয়ে গেলো জাতীয় প্রবাসী দিবস-২০২৩।শনিবার দিবসটি উপলক্ষে দিনব্যাপী আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র্যাফেল ড্রয়ের আয়োজন করা হয়। এবারের দিবসটির প্রতিপাদ্য 'প্রবাসীর কল্যাণ মর্যাদা আমাদের অঙ্গীকার, স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও অংশীদার'। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান। আলোচনায় বক্তব্য রাখেন হাইকমিশনের কাউন্সিলের (শ্রম) সৈয়দ শরিফুল ইসলাম, মালয়েশিয়ার ফরেন ওয়ার্কার্স ডিভিশনের প্রধান হারিরি বিন হারুন, মালয়েশিয়ার হিরু মার্কেটের প্রধান নির্বাহী কর্মকর্তা চ্যাং, এনবিএল মানি ট্রান্সফার, মালয়েশিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আলী হায়দার মর্তুজা, কমিউনিটি নেতা মকবুল হোসেন মুকুল এবং এসটিজি কোম্পানির কর্মী আব্দুর রহিম। অনুষ্ঠানে এ দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বাণী পাঠ করা হয়।এরপর প্রবাসীদের কল্যাণে হাইকমিশনের কার্যক্রমের উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। আলোচনায় মালয়েশিয়ার ফরেন ওয়ার্কার্স ডিভিশনের প্রধান হারিরি বিন হারুন বলেন, বাংলাদেশী কর্মীরা মালয়েশিয়ার অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। বাংলাদেশী কর্মীদের সুরক্ষায় মালয়েশিয়া কাজ করছে। কর্মীদের বীমা সুবিধা নিশ্চিত করতে হাইকমিশনের সঙ্গে কাজ করছে মালয়েশিয়া ফরেন ওয়ার্কার্স ডিভিশন।

post
এনআরবি সাফল্য

চীনে বাংলাদেশির অ্যাওয়ার্ড অর্জন

কালচার অব সিল্ক রোড ক্রিয়েটিভ ডিজাইন প্রতিযোগিতায় ভিডিও ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড বিজয়ী হয়েছেন বাংলাদেশি জাহিদ হাসান তুহিন।শিয়ান ইউনিভার্সিটি অব ফাইন্যান্স অ্যান্ড ইকোনোমিক্স এবং ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স প্রেস কোম্পানি লিমিটেডের যৌথ উদ্যোগে প্রথমবার অনুষ্ঠিত হয়েছে কালচার অব সিল্ক রোড ক্রিয়েটিভ ডিজাইন প্রতিযোগিতা। এতে আয়োজক হিসেবে ছিল, বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস এবং চায়নায় পড়ুয়া সাবেক শিক্ষার্থীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ চায়না অ্যালামনাই। পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি চীনের শিয়ান আর্ট মিউজিয়ামে অনুষ্ঠিত হয়। এ সময় মালদ্বীপে চীনা রাষ্ট্রদূত ওয়াং লিক্সিন, চীনে পাকিস্তানের রাষ্ট্রদূত হাশমি এবং কাজাখস্তানের আলমাটির চীনা কনসাল জেনারেল জিয়াং ওয়েই ভিডিওর মাধ্যমে বক্তব্য দেন। এ সময় শিয়ান এবং দুনহুয়াং শহরের সরকারি কর্মকর্তা, স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

post
অভিবাসন

মালয়েশিয়ায় ২৫২ বাংলাদেশি অভিবাসী আটক

মালয়েশিয়ায় ২৫২ বাংলাদেশিসহ ৫৬৭ জন অনিবন্ধিত অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। কুয়ালালামপুরের জালান বাংসারের আবদুল্লাহ হুকুম অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।কুয়ালালামপুরের ইমিগ্রেশন বিভাগের পরিচালক সামসুল বদরীন মহসিন এক বিবৃতিতে জানিয়েছেন,অভিবাসীদের গতিবিধি সম্পর্কে সপ্তাহব্যাপী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিবাসন বিভাগের ৮৫ জন কর্মকর্তা-কর্মচারী ১৪তলা ভবনটির ১২৫টি বাসায় তল্লাশি চালানো হয়। এ সময় এক হাজারেরও বেশি দেশি-বিদেশি নাগরিকদের কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। তার মধ্যে দেশটিতে বসবাসের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ৫২৮ জন পুরুষ, ৩৮ জন নারী ও এক শিশুকে আটক করা হয়। আটক হওয়া ৫৬৭ জনের মধ্যে ২৫২ জন বাংলাদেশি, নেপালের ১৬৩ জন, মিয়ানমারের ৭৫ জন, ইন্দোনেশিয়ার ৭২ জন, ফিলিপাইনের চারজন এবং ভারতের একজন নাগরিক রয়েছেন।

post
এনআরবি বিশ্ব

কুয়েতে বেসরকারি খাতের কর্মীদের পার্টটাইম কাজের অনুমোদন

কুয়েতে বসবাসরত বেসরকারি খাতের কর্মীদের জন্য পার্টটাইম কাজের অনুমোদন দিয়েছে দেশটির সরকার। যা কার্যকর হবে জানুয়ারি থেকে। তবে এ সুবিধা ঠিক কারা পাবেন তা উল্লেখ করেনি কর্তৃপক্ষ। প্রবাসীরা মনে করছেন তারাও এর অন্তর্ভুক্ত হতে পারেন। দেশটির প্রথম উপ-প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ তালাল আল খালেদ মূল নিয়োগকর্তার অনুমোদন নিয়ে তৃতীয় পক্ষের সঙ্গে খণ্ডকালীন চাকরির অনুমতি দিয়ে এ সিদ্ধান্ত জারি করেন। সিদ্ধান্ত অনুযায়ী কর্মীরা সর্বোচ্চ চার ঘণ্টা কাজ করতে পারবেন। যদি তারা মূল নিয়োগকর্তার কাছ থেকে একটি খণ্ডকালীন কাজের অনুমতি পান। তবে এটি শুধুমাত্র বেসরকারি খাতে যারা কাজ করেন তাদের ক্ষেত্রে প্রযোজ্য। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, কুয়েতের মধ্যে বিদ্যমান কর্মশক্তিকে ব্যবহার করতে এবং বর্তমান শ্রমবাজারের চাহিদা পূরণে এ উদ্যোগ নেওয়া হয়।

post
শিক্ষা

দুবাইয়ে 'আউটস্ট্যান্ডিং এডুকেটর অব দ্যা ইয়ার' অ্যাওয়ার্ড পেলেন ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ

'আউটস্ট্যান্ডিং এডুকেটর অব দ্যা ইয়ার' সম্মানে ভূষিত হয়েছেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ। ২২-২৪ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে হওয়া দু'দিন ব্যাপী গ্লোবাল বিজনেস কনফারেন্সে তাকে এই বিশেষ সম্মাণনা অ্যাওয়ার্ড প্রদান করা হয়। বিশ্বব্যাপী বাংলাদেশী প্রবাসীদের সবচেয়ে বৃহৎ সংগঠন এনআরবি ওয়ার্ল্ড এবং যুক্তরাষ্ট্র ভিত্তিক ম্যাগাজিন বিজনেস আমেরিকা যৌথভাবে দুবাইয়ের বিখ্যাত হোটেল মিলেনিয়াম প্লাজা ডাউনে আয়োজিত হয় এই অনুষ্ঠান। যেখানে অংশ নিয়েছিলেন ২৫টি দেশের প্রায় ৫০০ বিশ্বখ্যাত ব্যবসায়িক প্রতিষ্ঠান, তাদের কর্ণধার ও প্রফেশনালসগণ। দু'দিনব্যাপী এই কনফারেন্সে বৈধে পথে রেমিট্যান্সের প্রেরণ, উদ্ভাবন, ব্র্যান্ডিং, স্মার্ট বাংলাদেশ গঠন ও সরকারের ২০৪১ সালের পরিকল্পনা বাস্তবায়ন, বাংলাদেশের শিক্ষা খাত, তথ্যপ্রযুক্তি ও স্কিল ডেভেলপমেন্ট বিষয়ে হয়েছে একাধিক মতবিনিময় সভা। তার মধ্যে বিশেষ গুরুত্ব ছিলো 'স্কিল ডেভেলপমেন্ট'র উপর কনফারেন্সটিতে। যেখানে ব্যবহারিক দক্ষতা অর্জন এবং গতিশীল পেশাদার মাইলফলক এর সাথে খাপ খাইয়ে নেওয়ার কৌশল সম্পর্কে আলোচনা করা হয়েছে। কনফারেন্সে কি-নোট স্পিকার হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন ডব্লিউইউএসটির চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ। তিনি বলেন, বেশিরভাগ বিশ্ববিদ্যালয়গুলোতে সাধারণত শুধু ডিগ্রীর উপর মূল ফোকাস করা হয়ে থাকে।  এসব বিশ্ববিদ্যালয় থেকে পাস করে শিক্ষার্থীরা যখন চাকরির বাজারে প্রবেশ করে তখন পড়ে বিপাকে। কারণ জব ইন্ড্রাস্টিতে খোঁজা হয় স্কিলড পার্সন। বিশেষ কোন স্কিল না থাকা শিক্ষার্থীরা তখন পরে কঠিন বাস্তবতার মুখে।  আবুবকর হানিপ বলেন, বিশ্বের যে কোন প্রান্তে বর্তমান চাকরির বাজারে শীক্ষার পাশাপাশি স্কিলের কোন বিকল্প নেই। যেই বিষয়টিকে তিনি শুরু থেকে যথাযথভাবে গুরুত্ব দিয়ে আসছেন তার পরিচালিত বিশ্ববিদ্যালয় ডব্লিউইউএসটিতে। উদাহরণ টেনে তিনি বলেন, তার বিশ্ববিদ্যালয় পরিচালিত হয়ে আসছে ট্রিপল মিশনকে সামনে রেখে। যা হলো ডিগ্রী, স্কিল ডেভেলপমেন্ট ও শিক্ষার্থীদের চাকরি পেতে সহায়তা প্রদান করা।   শিক্ষার্থীরা মেধার পাশাপাশি যে অর্থ ব্যায় করছে সেই রিটোনাল ইনভেস্টমেন্ট যেন নিশ্চিত হয় সেই দিকে বিশেষ গুরুত্ব দেয়া হয় ডব্লিউইউএসটিতে। আর এই মডেলটি যে শিক্ষার্থীদের কাছে গ্রহনযোগ্য হয়ে উঠেছে তার কথা বলতে গিয়ে তিনি জানান, প্রিন্সটন ইউনিভার্সিটি, হার্ভাড ইউনিভার্সিটি, কলম্বিয়া ইউনির্ভাসিটি, জর্জ মেশন এবং জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির মত বিশ্বখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে আসা স্টুডেন্টরা এখন পড়াশোনা করছে ডব্লিউইউএসটিতে। আবুবকর হানিপ অন্য বিশ্ববিদ্যালয়গুলোকে এই স্কিল বেসড মডেল অনুসরণ করার পরামর্শ রাখেন তার কি-নোট স্পীচে। শিক্ষার্থী, শিক্ষা প্রতিষ্ঠান এমনকি শিক্ষা ব্যবস্থার জন্য এই মডেল অসাধারণ এক সমাধান হয়ে দাঁড়াবে বলে জানান, এই শিক্ষাবীদ।এর সাথে তিনি আরও যোগ করেন, যথেষ্ট পরিমাণ স্কিলড জনবল নেই বলে এইচওয়ানবি ভিসার মাধ্যমে যুক্তরাষ্ট্র প্রতিবছর বাইরে থেকে ৮৫ হাজার মানুষ নিয়ে আসে। অথচ যুক্তরাষ্ট্রের মাটিতে হাজার হাজার নাগরিক ও গ্রিনকার্ড হোল্ডার রয়েছেন যারা কিনা একটি এ্যান্ট্রি লেবেল জবের জন্য বছরের পর বছর ধরে চেষ্টা করে যাচ্ছে। তারা যদি শুরুতে এই স্কিলড বেসড মডেলের আওতায় শিক্ষা সেবা পেতো তাহলে দৃশ্যপট অন্যরকম হতে পারতো। ইঞ্জিনিয়ার হানিপ বাংলাদেশের ভার্সিটিসমূহেও এমন ব্যবস্থা চালুর আহ্বান জানিয়ে বলেছেন, 'প্রয়োজনে আমার ইউনিভার্সিটি সর্বাত্মক সহায়তা দেবে।' এই স্কিলড ডেভোলপমেন্ট গ্লোবাল কনফারেন্সে ডিজিটাল ইন্টেলের প্রতিষ্ঠাতা লিটন বাউলের নেতৃত্বে একটি প্যানেলও ছিলো। প্যানেলিস্টদের মধ্যে ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান সবুর খান; বিএসবি-ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এলএন.এম.কে. বাশার, ডব্লিউইউএসটির সিএফও এবং পিপলএনটেকের প্রেসিডেন্ট ফারহানা হানিপ, এইচবিডি গ্রুপ পিটিই লিমিটেড চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা মোঃ আবু শাহাদাত সরকার, ডিজিটাল এন্ট্রাপ্র্রেনার হাবের সিইও হেমি হোসেন, ইনারওয়েস্ট প্রপার্টি ম্যানেজিং ডিরেক্টর মাহিন আবেদীন, স্টাডি পিটিই লিমিটেডের ফাউন্ডার অ্যান্ড ডিরেক্টর মো: মাসুদুর রহমান,এবং ইএসআই গ্লোবাল সার্ভিস পিটিই লিমিটেডের কর্ণধার ও ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ কাজী আব্দুল কাদের।গ্লোবাল বিজনেস কনফারেন্স-২০২৩ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ সহবিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশী উদ্যোক্তা ব্যাবসায়ীদের সাফল্যের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় শতাধিক প্রতিষ্ঠান ও উদ্যোক্তা ব্যক্তিত্বকে ‘ইন্টারন্যাশনাল বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৩’ প্রদান করা হয়। সেখানে প্রথম বাংলাদেশী-আমেরিকান হিসেবে যুক্তরাষ্ট্রের মাটিতে একটি পূর্নাঙ্গ বিশ্ববিদ্যালয় সফলতার সাথে পরিচালিত করার জন্য 'আউটস্ট্যান্ডিং এডুকেটর অব দ্যা ইয়ার' সম্মানে ভূষিত করা হয়। অ্যাওয়ার্ড তুলে দেন গ্লোবাল কনফারেন্সের সম্মানিত অতিথীগণ। এসময় তার সাথে এই অ্যাওয়ার্ড গ্রহন করেন ডব্লিউইউএসটির সিএফও ও পিপলএনটেকের প্রেসিডেন্ট ফারহানা হানিপ। ২০০৮ সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টি ২০২১ সাল থেকে ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি হিসেবে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি-আমেরিকান উদ্যোক্তা ইঞ্জিনিয়ার আবুবকর হানিপের ব্যবস্থাপনা ও নেতৃত্বে পরিচালিত হচ্ছে। এটি যুক্তরাষ্ট্রে বাংলাদেশি-আমেরিকানের হাতে পরিচালিত প্রথম পূর্ণাঙ্গ একটি বিশ্ববিদ্যালয়। এখানে তথ্য-প্রযুক্তি, সাইবার সিকিউরিটি ও ব্যবসায়িক প্রশাসনের উপর ব্যাচেলর ও মাস্টার্স কোর্সে বর্তমানে বিশ্বের ১২১ দেশের সতেরশো শিক্ষার্থী লেখাপড়া করছে।আসছে বছরের প্রথম দিন থেকে ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির সকল কার্যক্রম শুরু হতে যাচ্ছে ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়ার অত্যাধুনিক নতুন ক্যাম্পাসে।

post
আন্তর্জাতিক

শীর্ষ সাংবাদিকদের টার্গেট করছে ভারত

ভারত সরকার পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে শীর্ষ সাংবাদিকদের টার্গেট করছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও ওয়াশিংটন পোস্ট যৌথ তদন্তে এমন তথ্য উঠে এসেছে। বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদনটি প্রকাশ করে তারা।পেগাসাস স্পাইওয়ার ইসরায়েলি সাইবার গোয়েন্দা সংস্থা এনএসও’র তৈরি। এটি ব্যবহার করে যে কারও ফোনের ম্যাসেজ, কল লিস্ট, ইমেইল, ছবি ও অবস্থান শনাক্ত করা সম্ভব। এমনকি, এটি ব্যবহার করে যে কার ছবিও তোলা যায়। বিশ্বজুড়ে বিভিন্ন দেশের সরকার ইসরায়েলর কাছ থেকে এ সফটওয়্যার কিনে নিজেদের স্বার্থে ব্যবহার করে।অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, চলতি বছরের অক্টোবরে সংবাদভিত্তিক ভারতীয় ওয়েবসাইট দ্য ওয়্যারের সাংবাদিক সিদ্ধার্থ ভরাদারাজন ও দ্য অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্টের আনন্দ মাঙ্গনালের আইফোন এই স্পাইওয়্যার টার্গেট করা হয়েছিল।সংস্থাটি আরও বলেছে, তাদের নিরাপত্তা ল্যাব ম্যাঙ্গনেলের ডিভাইসে জিরো ক্লিক ম্যালওয়্যার পাঠানোর প্রমাণ পেয়েছে। জিরো ক্লিক ম্যালওয়্যারের মাধ্যমে কোনো অ্যাপ ইন্সটলের নির্দেশ দেওয়ার মাধ্যমে যে কারও মোবাইল বা ল্যাপটপ হ্যাক করা যায়।এর আগে ২০২০ সালের জুলাই মাসে ভারতীয় এক সাংবাদিকের আইফোনে জিরো ক্লিক ম্যালওয়্যার ব্যবহার করে অ্যাপল মিউজিক অ্যাপ খোলার আদেশ দেওয়া হয়। তিনি সেই আদেশ মানেন ও নিজের অজান্তেই পেগাসাস স্পাইওয়্যারের শিকার হন।অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সিকিউরিটি ল্যাবের প্রধান ডোনচা ও সিয়ারবহেইল বলছেন, আমাদের অতি সাম্প্রতিক অনুসন্ধানী প্রতিবেদনগুলো এটাই প্রমাণ করে যে, ভারতের সাংবাদিকরা বেআইনি নজরদারির মধ্যে রয়েছেন। তাছাড়া বিভিন্ন আইন, মর্যাদাহানি করার প্রচারণা, হয়রানি ও ভীতি প্রদর্শনের মাধ্যমেও ভারতে সাংবাদিকদসহ, রাজনৈতিক প্রতিপক্ষকে নিপীড়ন করা হয়।এদিকে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও ওয়াশিংটন পোস্টের এ প্রতিবেন নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ভারত সরকার। এর আগে ২০২১ সালেও ভারত সরকারের বিরুদ্ধে একই অভিযোগ উঠেছিল। সে সময় বলা হয়েছিল, রাজনৈতিক প্রতিপক্ষ, অধিকারকর্মী ও সাংবাদিকদের ওপর পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করছে ভারত সরকার। সেসময় এ অভিযোগ জোরালোভাবে প্রত্যাখ্যান করেছিল মোদী প্রশাসন।

post
এনআরবি বিশ্ব

মালয়েশিয়ায় বাংলাদেশীদের টাকা চুরি; তিন পুলিশ রিমান্ডে

মালয়েশিয়ার বাংলা মার্কেটে তল্লাশির নামে প্রবাসীদের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে টাকা চুরির অভিযোগে তিন পুলিশ সদস্যকে রিমান্ডে দেয়া হয়েছে। চুরি যাওয়া অর্থের পরিমান প্রায় ৮৫ হাজার রিঙ্গিত, যা বাংলাদেশী মুদ্রায় অন্তত ২০ লাখ টাকা। বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির পুলিশের উপ-মহাপরিদর্শক দাতুক সেরি আয়োব খান মাইদিন পিচাই।সংবাদ সম্মেলনে পিচাই জানান, আটক পুলিশ সদস্যদের ২৩ ডিসেম্ব থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত রিমান্ডে নেওয়া হয়েছিল। সেটা বাড়িয়ে ২৯ ডিসেম্বর পর্যন্ত রিমান্ডে নেওয়া হয়েছে। অভিযুক্ত পুলিশ সদস্যরা দোষী সাব্যস্ত হলে তাদের সঙ্গে আপস করা হবে না। দন্ডবিধির ৩৮০ ধারায় অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিশেষ তদন্ত চলছে। দেশটির গণমাধ্যম জানিয়েছে, গত ২১ ডিসেম্বর অবৈধ অভিবাসীদের ধরতে ‘মিনি ঢাকা’ খ্যাত বাংলা মার্কেট ও তার আশপাশে অভিযান চালায় দেশটির ইমিগ্রেশন বিভাগের প্রায় এক হাজার সদস্য। এ অভিযানে বাংলাদেশিসহ ১ হাজারের বেশি অভিবাসীকে আটক করা হয়। অভিযান চালানোর সময় মার্কেটে তল্লাশির নামে প্রবাসীদের ব্যবসা-প্রতিষ্ঠান থেকে প্রায় ৮৫ হাজার রিঙ্গিত চুরির অভিযোগে তিন পুলিশ সদস্যকে আটক করা হয়। 

post
এনআরবি লাইফ

মালদ্বীপে বাংলাদেশি যুবকের মৃত্যু

মালদ্বীপে সাগরে মাছ ধরতে গিয়ে জোয়ারের পানিতে তলিয়ে মো.সাইদুল ইসলাম নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। সোমবার মালদ্বীপের জনবহুল ভিলিংগিলি আইল্যান্ডের নিকটবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।নিহত সাইদুল কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার আলাউদ্দিনের ছেলে। মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর মো. সোহেল পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন। জানা যায়, সাইদুল ইসলাম একটি মাছের বোটে কাজ করতেন। প্রতিদিনের মতো ওইদিন রাতে ডাইভিং করার জন্য পানির নিচে গেলে, সময় মত উঠে না আসায় বোটে থাকা সহকর্মীদের সহায়তায় তাকে উদ্ধার করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থা দেখে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন নিহতের পরিবার।

post
এনআরবি লাইফ

দক্ষ পেশাজীবী তৈরির প্রত্যয় নিয়ে দুবাইতে হয়ে গেলো দুই দিনব্যাপী ‘গ্লোবাল বিজনেস কনফারেন্স-২০২৩

নতুন প্রজন্মকে দক্ষ পেশাজীবী হিসেবে তৈরির করার প্রত্যয় নিয়ে দুবাইতে হয়ে গেলো দুই দিনব্যাপী ‘গ্লোবাল বিজনেস কনফারেন্স- ২০২৩। বিশ্বব্যাপী বাংলাদেশী প্রবাসীদের সবচেয়ে বৃহৎ সংগঠন এনআরবি ওয়ার্ল্ড এবং যুক্তরাষ্ট্র ভিত্তিক ম্যাগাজিন বিজনেস আমেরিকা যৌথভাবে দুবাইয়ের বিখ্যাত হোটেল মিলেনিয়াম প্লাজা ডাউন টাউনে গত ২২-২৪ ডিসেম্বরে এ কনফারেন্সের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতে নিয়োজিত বাংলাদেশের মাননীয় রাষ্টদূত মোহাম্মদ আবু জাফর, গেস্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন এনআরবি ওয়ার্ল্ডের চিফ অ্যাডভাইজার এবং কেপিসি গ্রুপের চেয়ারম্যান অ্যান্ড ফাউন্ডার ড. কালি প্রদীপ চৌধুরি এবং দুবাইয়ের আল মাতিয়া গ্রুপের চেয়ারম্যান ও সিইও জুমা মাদানী, ।বিশেষ অতিথি হিসেবে ছিলেন, স্কটিশ মেম্বার অব পার্লামেন্টি ও শ্যাডো মিনিস্টার অব কালচার ফয়সাল চৌধুরী, জর্জিয়া স্টেটের সিনেট শেখ রহমান এবং সংযুক্ত আরব আমিরাতেরর বাংলাদেশি কনস্যুলেট জেনারেল বি এম জামাল হোসেন। এছাড়া অনুষ্ঠানে ২৫টি দেশের প্রায় ৫০০ বিশ্বখ্যাত ব্যবসায়িক প্রতিষ্ঠান, তাদের কর্ণধার ও প্রফেশনালসরা উপস্থিত ছিলেন। ২২ ও ২৩ ডিসেম্বর দুদিনব্যাপী এই কনফারেন্সে বৈধে পথে রেমিট্যান্সের প্রেরণ, উদ্ভাবন, ব্র্যান্ডিং, স্মার্ট বাংলাদেশ গঠন ও সরকারের ২০৪১ সালের পরিকল্পনা বাস্তবায়ন, বাংলাদেশের শিক্ষা খাত, তথ্যপ্রযুক্তি ও স্কিল ডেভেলপ বিষয়ে একাধিক মতবিনিময় হয়।উদ্বোধনী বক্তব্যে ভয়েস অব আমেরিকার প্রখ্যাত সাংবাদিক, এনআরবি ওয়ার্ল্ডের উপদেষ্টা এবং বিজনেস আমেরিকা ম্যাগাজিনের চিফ এডিটর রকেয়া হায়দার বলেন, 'আমরা এখানে একত্রিত হয়েছি একে অপরের সাথে যোগাযোগ ও সম্পর্ক স্থাপনের জন্য।'কনফারেন্সে আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ আবু জাফর বলেন, 'বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রসিদ্ধ ব্যবসায়ীরা যদি দেশে বিনিয়োগে বেশি বেশি আগ্রহ দেখান, তাহলে দেশ আরও এগিয়ে যেতে বেশি সময় লাগবে না৷ তিনি আরও বলেন, গ্লোবাল বিজনেস কনফারেন্সের মাধ্যমে নতুন নতুন পরিকল্পনা ও ব্যবসার সুযোগ তৈরি হবে৷'আমেরিকার সফল ব্যবসায়ী ড. কালী প্রদীপ চৌধুরী বলেন, 'বিনিয়োগের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে৷ দেশের ব্যাপারে ব্যবসায়ীদের আন্তরিক হতে হবে।'গ্লোবাল বিজনেস কনফারেন্সে এনআরবি ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট মুহাম্মদ শাহিদুজ্জামান বলেন, 'বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে এবং বাংলাদেশকে বিশ্ব দরবারে অর্থনৈতিক সমৃদ্ধশালী দেশ হিসেবে উপস্থাপন করতে আমরা ঐক্যমতে পৌঁছেছি৷'সেক্রেটারি জেনেরাল- এনআরবি ওয়ার্ল্ড, মোহাম্মদ আইয়ুব আলী তার বক্তব্যে বলেন, দেশে বৈধ পথে টাকা পাঠাতে সকল প্রতিবন্ধকতা দূর করে একটি সুষ্ঠ চ্যানেল তৈরি করতে সরকারকে অনুরোধ জানান।যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের সিনেটর শেখ রহমান তার বক্তব্যে বলেন, 'এখন বিজয়ের মাস, বাংলাদেশ জন্ম না হলে আমিও আজকে ইউএসএ’র সিনেটর হতে পারতাম না।'কোডারস ট্রাস্ট-এর কর্ণধার আজিজ আহমেদ তার বক্তব্যে বলেন, 'আমাদের দায়বদ্ধতা আছে। সবাই এগিয়ে আসলেই এনআরবি ওয়ার্ল্ড নামের এই সংগঠনটি এগিয়ে যাবে।'কনফারেন্সে ডিজিটাল ইন্টেলের প্রতিষ্ঠাতা লিটন বাউলের নেতৃত্বে ‘স্কিল ডেভেলপমেন্ট’ বিষয়ক একটি প্যানেলও ছিল। ‘স্কিল ডেভেলপমেন্ট’ বিষয়ক আলোচনায় ব্যবহারিক দক্ষতা অর্জন এবং গতিশীল পেশাদার মাইলফলক এর সাথে খাপ খাইয়ে নেওয়ার কৌশল সম্পর্কে আলোচনা করা হয়েছে। প্যানেলিস্ট দের মধ্যে ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান সবুর খান; ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ, বিএসবি-ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এলএন.এম.কে. বাশার, পিপলএনটেকের প্রেসিডেন্ট ফারহানা হানিপ। গ্লোবাল বিজনেস কনফারেন্স-২০২৩ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ সহবিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশী উদ্যোক্তা ব্যাবসায়ীদের সাফল্যের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় শতাধিক প্রতিষ্ঠান ও উদ্যোক্তা ব্যক্তিত্বকে ‘ইন্টারন্যাশনাল বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্র্ড-২০২৩’ প্রদান করা হয়।  এবার যারা প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড পেয়েছেন তারা হলেন:লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন- ড.কালি প্রদীপ চৌধুরি, চেয়ারম্যান অ্যান্ড ফাউন্ডার, কে পি সি গ্রুপ, বেস্ট ইন্টারন্যাশনাল বিজনেস লিডার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড- ইকবাল আহমেদ ওবিই ডিবিএ, চেয়ারম্যান ইউকে বি সি আই, চেয়ারম্যান এন্ড চিফ এক্সিকিউটিভ, সি মার্ক গ্রুপ অব কোম্পানিজ, বেস্ট পারফিউম কোম্পানি অব দ্য ইয়ার- মোহাম্মদ মাহতাবুর রহমান (নাসির), চেয়ারম্যান এন্ড ম্যানেজিং ডিরেক্টও, আল হারমাইন পারফিউমস গ্রুপ অব কোম্পানিজ, চেয়ারম্যান ,এন আর বি ব্যাংক লিমিটেড, বেস্ট ইননোভেটিভ ডিজিটাল স্কিলস অ্যাওয়ার্ড অব দ্য ইয়ার-আজিজ আহমেদ, কো-ফাউন্ডার, কোডারস ট্রাস্ট, সিইও, ইউটিসি এসোসিয়েটস, বেস্ট এভিয়েশন কোম্পানি অব দ্য ইয়ার-মোহাম্মদ শহীদুজ্জামান, ম্যানেজিং ডিরেক্টও, শহীদ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস প্রাইভেট লিমিটেড, বেস্ট ফ্রাগরেন্স কোম্পানি অব দ্য ইয়ার জিএফবি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, ইউএসএ, চেয়ারম্যান গোলাম ফারুক ভূইয়াঁ, আউটস্ট্যান্ডিং এডুকেটর অব দ্য ইয়ার-ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ডব্লিউইউএসটি), মোস্ট ইমপ্যাক্টফুল কোম্পানি অব দ্য ইয়ার ড. এম জি মাওলা মিয়া।অনুষ্ঠানে অতিথিরা বিজনেস আমেরিকা ম্যাগাজিন ২০২৩-এর বিশেষ স্মারক সংখ্যা উন্মোচন করেন এবং এনআরবি ওয়ার্ল্ড এর ওয়েবসাইট উন্মোচন করেন।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.