post
এনআরবি লাইফ

মালয়েশিয়ায় বাংলাদেশির ৭ মাসের কারাদণ্ড

মালয়েশিয়ায় একটি কোম্পানি থেকে তিন লাখ রিঙ্গিতের বেশি অর্থ আত্মসাতের দায়ে মোহাম্মদ মেহেদী হাসান নামের এক বাংলাদেশি সেলসম্যানকে সাত মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির দায়রা আদালত। সেই সঙ্গে একটি বেত্রাঘাতের আদেশ দেয়া হয়েছে।আদালত সূত্রে জানা যায়, ২৯ বছর বয়সি মো. মেহেদী হাসান ২০২৩ সালের ১১ ডিসেম্বর থেকে ২০২৪ সালের জানুয়ারি মাসের মধ্যে কুয়ালালামপুরের কোতারায়া বাংলা মার্কেটের ‘মালিক স্ট্রিমস কর্পোরেশন এসডিএন বিএইচডি’র কোম্পানি থেকে ৩ লাখ ৯’শ রিঙ্গিত অর্থ অপব্যবহার করেছেন। তদন্তে দোষী সাব্যস্ত হওয়ার পর বিচারক আজরুল দারুস এই সাজা প্রদান করেছেন।

post
ক্যাম্পাস লাইফ

সিঙ্গাপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

সিঙ্গাপুরে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও যথাযোগ্য ভাবগাম্ভীর্য এবং বিনম্র শ্রদ্ধায় পালিত হলো মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪। বাংলাদেশ হাইকমিশন, সিঙ্গাপুরের আয়োজনে প্রবাসী বাংলাদেশি ও সিঙ্গাপুরে অবস্থিত বিভিন্ন কূটনৈতিক মিশন ও প্রতিষ্ঠানের অংশগ্রহণে হাইকমিশন প্রাঙ্গণে দিনব্যাপী বিভিন্ন কর্মকাণ্ডে দিবসটি পালিত হয়।বুধবার সকালে জাতীয় সংগীত পরিবেশনা ও জাতীয় পতাকা অর্ধনমিতকরণের মধ্য দিয়ে দিবসের কার্যক্রমের সূচনা করেন সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. তৌহিদুল ইসলাম। পরে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে অস্থায়ী শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়। দিবসটি উপলক্ষ্যে অতিথি ও প্রবাসী বাংলাদেশিদের পড়ে শোনানো হয় বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর বাণী। এসময়ে মহান শহীদ দিবসের ওপরে নির্মিত একটি আলেখ্যও প্রদর্শিত হয়। দিবসটি উপলক্ষ্যে আয়োজিত বিশেষ আলোচনায় অংশ নেন সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশিরা, সিঙ্গাপুরে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মাউরিসিও এবং হাইকমিশনের কয়েকজন কর্মকর্তা। এসময় তারা দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট ও বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের তাৎপর্য ও উপযোগিতার কথা বিস্তারিত আলোচনা করেন। হাইকমিশনার মো. তৌহিদুল ইসলাম তার বক্তব্যের শুরুতেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন। মাতৃভাষা বাংলার অধিকার আদায়ে বায়ান্নোর ভাষা শহীদদের অবদানকে তিনি শ্রদ্ধা ভরে স্মরণ করেন।

post
এনআরবি লাইফ

জাপানে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

জাপানে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ পালিত হয়েছে। ​ দিবসটি উপলক্ষে ২১ ফেব্রুয়ারি বুধবার বাংলাদেশ দূতাবাস জাপান দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। একুশের প্রভাতফেরিতে প্রথমে রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ দূতাবাস কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে রাষ্ট্রের পক্ষ থেকে, এরপর তোশিমা সিটির ডেপুটি মেয়র কাতোসুমি আমাগাই স্থানীয় জাপানি প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর জাপানিজ সুহৃদ এবং প্রবাসী বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও আঞ্চলিক সংগঠনের নেতারা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।অনুষ্ঠানের পরবর্তী অংশে দূতাবাস প্রাঙ্গণে প্রবাসী বাংলাদেশি নাগরিক এবং স্থানীয় জাপানি নেতাদের অংশগ্রহণে রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনার মাধ্যমে জাতীয় পতাকা অর্ধনমিত করেন। পতাকা উত্তোলন শেষে ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। আত্মার মাগফেরাত ও বাংলাদেশের উত্তরোত্তর উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন প্রথম সচিব (লেবার) মো. জয়নাল আবেদিন। নীরবতার সঙ্গে শ্রদ্ধা জানানো শেষে দূতাবাসের বঙ্গবন্ধু অডিটোরিয়ামে শহীদদের আত্মার মাগফেরাত ও বাংলাদেশের উত্তরোত্তর উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন প্রথম সচিব (লেবার) মো. জয়নাল আবেদিন। এরপর দিবসটি উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও ইউনেস্কোর ডেপুটি সেক্রেটারি জেনারেলের দেওয়া বাণী পাঠ করে শোনানো হয়। বাণীগুলো পাঠ করেন যথাক্রমে ইকোনমিক মিনিস্টার সৈয়দ নাসির এরশাদ, মিনিস্টার এবং ডেপুটি চিফ অফ মিশন শাহ আসিফ রহমান, মিনিস্টার (কমার্স) আরিফুল হক, মিনিস্টার (পলিটিক্যাল) এবং দূতালয় প্রধান শেখ ফরিদ। এরপর রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন। শাহাবুদ্দিন আহমদ স্বাগত বক্তব্যে মহান ভাষা আন্দোলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং ভাষা আন্দোলনের পটভূমি ও তাৎপর্য তুলে ধরেন। রাষ্ট্রদূত অমর একুশের চেতনাকে ধারণ করে মাতৃভাষা ও নিজস্ব সংস্কৃতির বিকাশসহ সব জাতিগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি রক্ষায় এগিয়ে আসার জন্য উপস্থিত সবার প্রতি আহ্বান জানান। রাষ্ট্রদূতের বক্তব্য শেষে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্যে উন্মুক্ত আলোচনায় জাপান বাংলাদেশ সোসাইটির প্রেসিডেন্ট মাসাতো ওয়াতানাবে, সাবেক জেওসিভি স্বেচ্ছাসেবী ওশিমা মুতোসুকো ও জাপান প্রবাসী বাংলাদেশ কমিউনিটির নেতারা বক্তব্য দেন। এরপর দিবসটির তাৎপর্যে 'ভাষা আন্দোলন এবং বঙ্গবন্ধুর অবদান' শীর্ষক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ ইমরানুল হাসান দ্বিতীয় সচিব (প্রেস) ।

post
এনআরবি লাইফ

মালয়েশিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নয় দেশের শিল্পীদের অংশগ্রহণে মালয়েশিয়ায় যথাযোগ্য মর্যাদা পালিত হয়েছে দুই দিনব্যাপী মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মঙ্গলবার দেশটির কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন, সেন্টার ফর অল্টারনেটিভস বাংলাদেশ এবং মালয়েশিয়ার টেলরস ইউনিভার্সিটির স্কুল অফ লিবারেল আর্টস অ্যান্ড সায়েন্সেসের সহযোগিতায় ‘প্রযুক্তির মাধ্যমে বহুভাষিকতার প্রসার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়।খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠান টেইলর’স বিশ্ববিদ্যালয়ের ‘গ্র্যান্ড হলে’ আয়োজিত এই অনুষ্ঠানের বিভিন্ন পর্বে উচ্চপর্যায়ের আলোচনা, প্যানেল আলোচনা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, আলোকচিত্র প্রদর্শনী এবং নয়টি দেশের শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের ধারণ করা বক্তব্য প্রচার করা হয়। পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ তার বক্তব্যে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্মরণে বিভিন্ন দেশ এবং বিভিন্ন ভাষাভাষীর জনগোষ্ঠীকে নিয়ে আয়োজিত ভিন্নমাত্রিক এই অনুষ্ঠান আয়োজনের জন্য বাংলাদেশ হাইকমিশনকে ধন্যবাদ জানান। তিনি বলেন, মাতৃভাষা আন্দোলন বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছে এবং স্বাধীনতার পথ দেখিয়েছে। এসময় তিনি ঐতিহাসিক মাতৃভাষা আন্দোলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য ভাষাগত ও সাংস্কৃতিক বৈচিত্র্যের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে হাইকমিশনার মো. শামীম আহসান তার বক্তব্যে বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এখন সারাবিশ্বে ভাষাগত বৈচিত্র্য উদযাপনের দিনে পরিণত হয়েছে। ঐতিহাসিক ভাষা আন্দোলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকাসহ শহিদদের অবদানের কথা স্মরণ করি। অনুষ্ঠানের মূল আলোচনা সভায় অধ্যাপক ইমতিয়াজ আহমেদ, পরিচালক, সেন্টার ফর অল্টারনেটিভস, বাংলাদেশ এবং মিসেস মাকি কাতসুনো-হায়াশিকাওয়া,কান্ট্রি ডিরেক্টর, ইউনেস্কো আঞ্চলিক অফিস, জাকার্তার ধারণরা বক্তব্য প্রচারিত হয়। অন্যান্য বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর ড. অনিন্দিতা দাশগুপ্ত বিভাগীয় প্রধান-স্কুল অফ লিবারেল আর্টস অ্যান্ড সায়েন্সেস, টেলরস ইউনিভার্সিটি। এই পর্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ড. ইয়াং হুই, এশিয়া প্যাসিফিক জার্নাল অফ ফিউচার ইন এডুকেশন অ্যান্ড সোসাইটির (এপিজেএফইএস) ব্যবস্থাপনা সম্পাদক ড. কালাই ভানি রাজন্দ্রাম এবং স্যার এম বিশ্বেশ্বরায়া ইনস্টিটিউট অফ টেকনোলজি, ব্যাঙ্গালোরের শিক্ষক গৌথম কুমার। এ সময়, আলোচকরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে সবার ঐক্যের চেতনার কথা বলেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের পাশাপাশি হাইকমিশনার মো. শামীম আহসান বিশিষ্ট ব্যক্তি এবং বিদেশি অতিথিদের সঙ্গে নিয়ে মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন। এই প্রদর্শনীতে ৫২’র ভাষা আন্দোলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধে চূড়ান্ত বিজয়ের ধারাবাহিক অগ্রগতির চিত্র তুলে ধরা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে, নয়টি দেশের শিল্পীদের সমন্বয়ে একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। ভারত, মালয়েশিয়া, মালদ্বীপ, নাইজেরিয়া, রাশিয়া, সুদান, তানজানিয়া, নেপাল এবং বাংলাদেশ হাই কমিশন পরিবারের সদস্যরা এবং শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা দর্শকদের বিমোহিত করে। একই মঞ্চে বিভিন্ন দেশের শিল্পীদের বর্ণিল পরিবেশনা এক অনন্য সাংস্কৃতিক সম্প্রীতির বহিঃপ্রকাশ ঘটায়। এছাড়াও আজ (২১ ফেব্রুয়ারি) সকালে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে। অনুষ্ঠানের প্রারম্ভে হাইকমিশন প্রাঙ্গণে প্রভাতফেরির মাধ্যমে হাইকমিশনের অস্থায়ী শহীদ মিনারের বেদীতে হাইকমিশনার মো. শামীম আহসানের নেতৃত্বে হাইকমিশন পরিবারের সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করেন। মালয়েশিয়ায় সফররত বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্সের সদস্যরা, স্থানীয় কমিউনিটির নেতারা এবং সামাজিক, সাংস্কৃতিক সংস্থার সদস্যরা পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করে। এরপর, মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার জাতীয় পতাকা অর্ধনমিত করেন। দিবসের মূল অনুষ্ঠানের শুরুতে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত এবং এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে দিবসটিকে কেন্দ্র করে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী প্রদত্ত বাণী পাঠ করা হয় এবং এ দিবস উপলক্ষে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। হাইকমিশনে কর্মরত তামিল, ম্যান্ডারিন ও মালয় ভাষাভাষীর সদস্যরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য উল্লেখ করে সংক্ষিপ্ত বক্তব্য দেন। অনুষ্ঠানে ভাষা আন্দোলন সংক্রান্ত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। আলোচনা সভায় মূল বক্তব্যে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব তুলে ধরেন। তিনি মহান ভাষা আন্দোলনে জাতির পিতা বন্ধু শেখ মুজিবর রহমানের অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তিনি জাতির পিতার ‘সোনার বাংলা’ গঠনে মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের একযোগে কাজ করার আহ্বান জানান। তিনি প্রবাসী বাংলাদেশিদের বৈধপথে রেমিট্যান্স প্রেরণ এবং প্রবাসী পেনশন স্কিমে অংশগ্রহণের মাধ্যমে দেশের উন্নয়নে প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টা সফল করার জন্য তাদের সহযোগিতা কামনা করে। অনুষ্ঠান শেষে সকলকে ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবার পরিবেশন করা হয়।

post
এনআরবি লাইফ

মালয়েশিয়ার সমুদ্রসৈকত থেকে বাংলাদেশির মরদেহ উদ্ধার

মালয়েশিয়ার সমুদ্রসৈকত থেকে এক বাংলাদেশির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দেশটির কোয়ান্তান রাজ্যের কাম্পুং বারু গেবেং সমুদ্রে ঢেউয়ের কবলে পড়ে ডুবে যাওয়া মোহাম্মদ রাশিদুল (৩০) নামে এই প্রবাসী বাঙালীর মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ।রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে নিহত রাশিদুল ও আরও দুই বন্ধু মিলে গেবেং সমুদ্রসৈকতে গোসল করতে যান।এরপর সাঁতার কেটে সৈকত থেকে প্রায় ১০০ মিটার দূরে গেলে ঢেউয়ের কবলে পড়েন তারা। দুই বন্ধু নিজেদের বাঁচাতে সক্ষম হলেও রাশিদুল ডুবে গিয়ে নিখোঁজ হন। রাশিদুলের দুই বন্ধু সৈকত থেকে দ্রুত ফিরে কারখানায় গিয়ে তাদের ম্যানেজারকে বিষয়টি জানালে বিকেল সোয়া তিনটার সময় ম্যানেজার স্থানীয় পুলিশকে বিষয়টি জানান। পুলিশ বিকেল ৪টা বেজে ৫০ মিনিটের দিকে সৈকত থেকে প্রায় এক কিলোমিটার দূরে মোহাম্মদ রাশিদুলের মরদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, নিহত বাংলাদেশীর মরদেহ ময়নাতদন্তের জন্য স্থানীয় টেংকু আম্পুয়ান আফজান হাসপাতালে (এইচটিএএ) রাখা হয়েছে।

post
অভিবাসন

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ১৩২ অভিবাসী

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৩২ অভিবাসীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ইমিগ্রেশন পুলিশ। দেশটির ইমিগ্রেশন বিভাগ সেতিয়া আলমের তেল পাম বাগানে একটি বসতিতে অভিযান চালিয়ে তাদের আটক করেছে। ইমিগ্রেশনের ডেপুটি ডিরেক্টর-জেনারেল জাফরি এমবোক তাহা বলেন, ভোর ২টা ৩৮ মিনিটে শুরু হওয়া অভিযানে ১৩০ ইন্দোনেশিয়ান এবং দুই বাংলাদেশিকে আটক করা হয়েছে। ১৩০ জন ইন্দোনেশিয়ার মধ্যে ৭৬ জন পুরুষ, ৪৬ জন নারী এবং ১৩ জন শিশু রয়েছে। অভিবাসীদের বেশিরভাগই আশপাশের এলাকায় পরিচ্ছন্নতাকর্মী, রেস্টুরেন্ট সহকারী এবং নির্মাণ শ্রমিক হিসাবে কাজ করছিলেন। এসময় জাফরি, জনসাধারণ এবং নিয়োগকর্তাদের অবৈধ অভিবাসীদের আশ্রয় না দেওয়ার জন্য অনুরোধ জানান।

post
দূতাবাস খবর

মালয়েশিয়ায় চালু হচ্ছে ই-পাসপোর্ট সেবা

মালয়েশিয়ায় চলতি মাসের শেষ সপ্তাহে অথবা আগমী মার্চ মাসের প্রথম সপ্তাহে ই-পাসপোর্ট সেবার উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান।প্রবাসী সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ তথ্য জানান তিনি। হাইকমিশনের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় হাইকমিশনার জানান, প্রবাসীদের দীর্ঘ প্রতীক্ষিত ই-পাসপোর্ট সেবার লক্ষ্যে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে হাইকমিশন। ইএসএল নামের একটি আউট সোর্স কোম্পানি এ নিয়ে কাজ করছে। চলতি মাসের শেষ সপ্তাহ অথবা আগামী মাসের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় ই-পাসপোর্ট সেবা কার্যক্রমের উদ্বোধন হবে।

post
এনআরবি বিশ্ব

মালয়েশিয়াগামী ৬৯ কর্মীকে স্মার্ট কার্ড প্রদান

উচ্চ অভিবাসন ব্যায় রোধে বেশ কিছু আন্তর্জাতিক কোম্পানি, বিনা খরচে কর্মী নিয়োগে বাংলাদেশের সাথে সম্মত হয়েছে। এক্ষেত্রে বিদেশগামী কর্মীর পাসপোর্ট থেকে শুরু করে বিমান টিকেট পর্যন্ত, সকল খরচ বহন করবে নিয়োগকর্তা। বাংলাদেশের প্রতিষ্ঠান ক্যাথারসিস ইন্টারন্যাশন্যাল কোম্পানির মাধ্যমে, এসকল কর্মীকে মালয়েশিয়া পাঠানো হচ্ছে। বিভিন্ন পরীক্ষার মাধ্যমে দক্ষ কর্মীদের এ সুযোগ দেয়া হচ্ছে বলে জানান, ক্যাথারসিস ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান মো. রুহুল আমিন স্বপন। বৃহস্পতিবার রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে চতুর্থ পর্যায়ে মালয়েশিয়াগামী ৬৯ কর্মীর মাঝে স্মার্ট কার্ড বিতরণ করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ রুহুল আমিন। এসময় তিনি এমন উদ্যোগকে সাধুবাদ জানান। দেশের সুনাম রক্ষার্থে বিদেশগামী কর্মীদের চ্যালেঞ্জ মোকাবেলা করার আহবান জানান বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক ড. মল্লিক আনোয়ার হোসেন। বিদেশ গিয়ে যেনো কোন কর্মী উচ্চ বেতনের লোভের ফাঁদে না পড়ে সেদিকে লক্ষ্য রাখার আহবান মন্ত্রণালয়ের।

post
সংবাদ

দুবাইয়ে শ্রীলঙ্কার শ্রমমন্ত্রীর সঙ্গে প্রতিমন্ত্রী শফিকুর রহমানের সাক্ষাৎ

সংযুক্ত আরব আমিরাত সফররত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী মঙ্গলবার শ্রীলঙ্কার শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী মানুষা নানায়াক্কারার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। স্থানীয় সময় বেলা ১১টায় দুবাইয়ের ইন্টারকন্টিনেন্টাল হোটেলে দুই দেশের মিশন কর্মকর্তাসহ বৈদেশিক কর্মসংস্থান ব্যুরো সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এশিয়ার শ্রমিক প্রেরণকারী দেশ হিসেবে দুই দেশের মধ্যে সুসম্পর্ক তৈরি, অভিবাসীদের নিরাপত্তা নিশ্চিত ও সুন্দর অভিবাসনের লক্ষ্যে একযোগে কাজ করার কথা জানান দুই দেশের মন্ত্রী-প্রতিমন্ত্রী। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উন্নয়নের জন্য সহযোগী অর্থনীতি এবং সামাজিক উন্নয়নবিষয়ক সংগঠন ‘কলম্বো পরিকল্পনা’ আরও কার্যকর করার ব্যাপারে রাষ্ট্রীয় পর্যায়ে সৌহার্দপূর্ণ আলোচনার বিষয়টিও উঠে আসে সৌজন্য সাক্ষাতে।এসময় শ্রীলঙ্কার শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী বাংলাদেশের নির্বাচন পরবর্তী নবগঠিত সরকার ও নতুন মন্ত্রীকে শুভেচ্ছা জানান। এছাড়া মুদ্রা বিনিময় চুক্তির মাধ্যমে বাংলাদেশের কাছ থেকে পাওয়া ২০০ মিলিয়ন বা ২০ কোটি ডলার ঋণের বিষয়েও কৃতজ্ঞতা প্রকাশ করেন শ্রীলঙ্কার শ্রমমন্ত্রী। দেশের অর্থনৈতিক সংকটকালে ওই ঋণ তাদের উপকারে এসেছে বলেও উল্লেখ করেন তিনি। সৌজন্য সাক্ষাতে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর, কনসাল জেনারেল বিএম জামাল হোসেন, দুবাইস্থ শ্রীলঙ্কান কনস্যুলেটের কনসাল জেনারেল অ্যালেক্সি গুনাসেকারা, সেদেশের বৈদেশিক কর্মসংস্থান ব্যুরোর চেয়ারম্যান আব্দুল আজিজ মোহামেদ হিলমে ও প্রতিমন্ত্রীর সফর সঙ্গীরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, দুবাইয়ে চলমান সপ্তম আবুধাবি ডায়ালগে যোগদানের লক্ষ্যে পাঁচ দিনের সফরে সংযুক্ত আরব আমিরাত আছেন প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। মন্ত্রী পর্যায়ের এই পরামর্শ সভায় বাংলাদেশ ছাড়াও আবুধাবি সংলাপের সদস্যভুক্ত আরও ১৫টি দেশ অংশগ্রহণ করেছে।

post
এনআরবি লাইফ

মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু

মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে মো. শামীম খাঁ নামে এক বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে।  দেশটির রাজধানী কুয়ালালামপুরের দামানসারায় একটি নির্মাণাধীন ভবনের ১৩তলা থেকে পড়ে গুরুতর আহত হলে সহকর্মীরা তাকে চুঙ্গাই বুলুহ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় প্রবাসীরা জানান, চলতি বছরেই দেশে ফিরে বিয়ে করার কথা ছিল শামীমের। হাসপাতালের হিমাগারে রাখা শামীমের মরদেহ দ্রুত দেশে আনতে সরকারের সহযোগিতা চেয়েছে তার পরিবার। সংসারের হাল ধরতে যশোর জেলার ঝিকরগাছার মধিখালী গ্রামের ফজলু খাঁর ছেলে শামীম ২০১৫ সালে মালয়েশিয়ায় পাড়ি জমান।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.