ফিলিস্তিনের যুদ্ধাহত ও ক্ষতিগ্রস্থদের সহায়তায় যুক্তরাজ্যে চ্যারিটি ব্যাডমিন্টন টুর্ণামেন্টের আয়োজন করা হয়েছে।
রেডব্রিজ স্পোর্টস সেন্টারে সেভ ওয়ান লাইফ এর উদ্যোগে এ আয়োজন করা হয়। টুর্ণামেন্টে ব্রিটেনের বিভিন্ন স্থান থেকে ইন্টারমিডিয়েট এবং এডভান্স লেভেলে মোট একশটি টিম অংশ নেয়। বেলা এগারোটা থেকে শুরু হয়ে খেলা চলে রাত এগারোটা পর্যন্ত। এতে ইন্টারমিডিয়েট লেভেলে প্রথম স্থান অধিকার করেন তানভির-সালাম জুটি এবং রানার্সআপ হন নাহিদ-সালমান।
এছাড়াও ইন্টারমিডিয়েট লেভেলে প্রথম স্থান অধিকার করেন ক্যাম্ব্রিজের মারুফ-রেদোয়ান জুটি এবং রানার্সআপ হন বিপ্লব-আমিল।
