post
আন্তর্জাতিক

ইলেকট্রন গতিবিদ্যা গবেষণায় পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

এ বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী। এবারের পদার্থে নোবেলজয়ী তিন বিজ্ঞানী হলেন, মার্কিন বিজ্ঞানী পিয়ের অ্যাগোস্টিনি, হাঙ্গেরীয় বিজ্ঞানী ফেরেন্স ক্রাউজ এবং ফরাসি বিজ্ঞানী অ্যান লিয়ের। পরমাণু এবং অণুর ভিতরে ইলেকট্রনের জগৎ নিয়ে পরীক্ষার জন্য তাদের এই পুরস্কার প্রদান করা হয়।৩ অক্টোবর বাংলাদেশ সময় মঙ্গলবার বিকাল পৌনে ৪টার দিকে এক সংবাদ সম্মেলনে পদার্থে নোবেল বিজয়ী হিসেবে তাদের নাম ঘোষণা করে সুইডেনের স্টকহোমে রয়্যাল সুইডিস অ্যাকাডেমি। এর আগে সোমবার ২০২৩ সালে চিকিৎসায় নোবেল পুরস্কার দেওয়া হয়েছে হাঙ্গেরিয়ান-আমেরিকান বিজ্ঞানী ক্যাটালিন কারিকো এবং আমেরিকান বিজ্ঞানী ড্রিউ উইসম্যানকে। কোভিড-১৯’র বিরুদ্ধে কার্যকর এমআরএনএ টিকার বিকাশে সহায়ক নিউক্লিওসাইড বেস পরিবর্তনের বিষয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারের জন্য এই পুরস্কার পেয়েছেন তারা। এ বছর ২ অক্টোবর থেকে শুরু হয়ে ৯ অক্টোবর পর্যন্ত ধাপে ধাপে ঘোষণা করা হচ্ছে নোবেল বিজয়ীদের নাম। ২ অক্টোবর চিকিৎসাবিজ্ঞানে, ৩ অক্টোবর পদার্থে, ৪ অক্টোবর রসায়নে, ৫ অক্টোবর সাহিত্যে এবং ৬ অক্টোবর শান্তিতে নোবেল বিজয়ীর নাম জানা যাবে। দুদিন বিরতি দিয়ে ৯ অক্টোবর ঘোষণা করা হবে অর্থনীতিতে নোবেলজয়ীর নাম।

post
ক্যাম্পাস লাইফ

চার মাসের ব্যবধানে বছরের দ্বিতীয় পিকনিক উৎসব করলো ডব্লিউইউএসটির শিক্ষার্থীরা

বছরের সবচেয়ে আনন্দমুখর একটি দিন যেন কাটালো ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থীরা। চার মাসের ব্যবধানে ১লা অক্টোবরের রবিবার বছরের দ্বিতীয় পিকনিকের আয়োজন করে ডব্লিউইউএসটির সু্ডেন্ট গর্ভামেন্ট অ্যাসোসিয়েশন (এসজিএ)। চমৎকার আবহাওয়ায় ভার্জিনিয়ার রেস্টনের লেক ফেয়ারফ্যাক্সের প্রাকৃতিক সৌন্দর্য্যের মাঝে এদিন সবাই হেসে খেলে, গান গেয়ে আর মজাদার খাবার উপভোগের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে দিনটি কাটিয়েছেন সকলে।যেখানে জড় হয়েছে ডব্লিউইউএসটিতে পড়া বিশ্বের ২৯ টি দেশের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের কলরবে মুখরিত হয়ে উঠেছিল পিকনিক স্পট। যাদের মধে অনেকেই ছিলেন একবারে নতুন। যারা কিনা সবেমাত্র ফল কোয়ার্টারে ভর্তি হয়েছেন। পরিবার পরিজন রেখে বিদেশের মাটিতে পড়তে আসা ছাত্রছাত্রীরা এমন উৎসব মুখর পরিবেশ পেয়ে আপ্লুত। তাদের চোখে মুখে ছিলো যেন এক রকম প্রশান্তি। অন্যদিকে পুরনো ছাত্রছাত্রীদের জন্যও দিনটি ছিলো আনন্দের। কারণ পরের দিন থেকে শুরু নতুন কোয়ার্টার।শুধু শিক্ষার্থীরা নয়, তাদের সাথে আসা পরিবারের মানুষজনও বেশ উপভোগ করেছেন দিনটি। বাচ্চারা ছুটে বেড়িয়েছে সারাক্ষণ। একদিকে চলছিল খাবার পরিবেশনের প্রস্তুতি, অন্যদিকে সবুজ ঘাসের প্রান্তরে সঙ্গে আনা বিছানা চাদর পেতে, চেয়ার সাজিয়ে অনেকে বসে গল্পে মেতে উঠেন। ছবি তোলা, ভিডিও করা, ফেসবুকে লাইভ করা নিয়ে অন্য দল মেতে রইলেন। লেকের ধারে ঘুরে বেড়িয়েছেন ছাত্রছাত্রীরা। কেউ কেউ মাছ ধরায় ব্যস্ত হয়ে পরেন। এসবের মাঝে ছিলো মজাদার খাবারের বিশাল আয়াজন। তৃপ্তি ভরে খেয়েছেন সকলে। পিকনিক প্রাণবন্ত হয়ে উঠার আরেকটি উপললক্ষ্য ছিলো মজার খেলাধুলা পর্ব। কাপে বল ফেলা আর কোমড়ে রিং ঘুরানোসহ বেশ কয়েকটি গেইমের আয়োজন ছিলো। স্বত:স্ফূর্তভাবে এতে অংশ নেন সকলে। মজার ছলে হলওে কঠিন প্রতিদ্বন্দিতা করেছেন সকলে। ডব্লিউইউএসটির প্রেসিডেন্ট ড. হাসান কারাবার্ক ও সিএফও ফারহানা হানিপ বিজয়ীদের হাতে প্রাইজমানি তুলে দেন । পিকনিকের সার্বিক আয়োজন নিয়ে সকলে এক বাক্যে সন্তুষ্টি প্রকাশ করেছেন। পড়াশোনার ব্যস্ত জীবনের ফাঁকে সবাইকে আনন্দ উপলক্ষ্য এনে দিতে পেরে খুশি ডব্লিউইউএসটির প্রেসিডেন্ট ড. হাসান কারার্বাক ও সিএফও ফারহানা হানিপ। আর সবাইকে সুন্দর একটি দিন উপরহার দেয়ার জন্য যারা গত দুই সপ্তাহ কঠিন পরিশ্রম করেছেন তাদের মুখে লেগে ছিলো হাসি। তারা বলেন, প্রথমবারের তুলনায় এই আয়োজন ছিলো সব দিকে ছিলো অনেক গোছানো।ফেরার সময় শিক্ষার্থী ও তাদের পরিবার সুডেন্ট গর্ভামেন্ট অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানিয়ে বলেন, যে সুন্দর দিন কাটালাম স্মৃতিতে অমলিন হয় থাকবে।

post
আন্তর্জাতিক

করোনার টিকায় চিকিৎসায় নোবেল পুরস্কার পেলেন ক্যারিকো ও ওয়েইসম্যান

অত্যাধুনিক এমআরএনএ করোনা টিকা আবিষ্কারে বিশেষ অবদান রাখার জন্য ২০২৩ সালে চিকিৎসা খাতে নোবেল পুরস্কার জয় করলেন ক্যাথিলন কারিকো এবং ড্রিউ ওয়েইসম্যান। ২ অক্টোবর সোমবার সুইডেনের নোবেল অ্যাসেম্বলি চিকিৎসায় চলতি বছরের নোবেলজয়ী হিসেবে এই দুই বিজ্ঞানীর নাম ঘোষণা করেছে। করোনা টিকা প্রস্তুতের ক্ষেত্রে সর্বাধুনিক প্রযুক্তির নাম ম্যাসেঞ্জার আরএনএ বা এমআরএনএ। মার্কিন কোম্পানি ফাইজার ও মডার্নার করোনা টিকা এমআরএনএ প্রযুক্তির। এই প্রযুক্তিতে টিকা প্রস্তুতে মৃত বা বিশেষভাবে প্রক্রিয়াজাত জীবাণু ব্যবহার করা হয় না। বরং ব্যবহার করা হয় এক ধরনের প্রোটিন, যা দেহের অভ্যন্তরে প্রবেশের পর কোনো নির্দিষ্ট জীবাণুর বিরুদ্ধে মানবদেহের সহজাত প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করে। এই এমআরএনএ প্রযুক্তিকে কার্যকর করতে মানবকোষের প্রধান অংশ নিউক্লিয়াসের অনুপুঙ্খ গবেষণা জরুরি ছিল। এই দুই বিজ্ঞানী সেই কাজটিই করেছেন। তাদের ‘নিউক্লিওসাইড বেইজড মডিফিকেশন’ গবেষণার সাফল্যই এমআরএনএ করোনা টিকার আগমনের পথ সুগম করে। পুরস্কার হিসেবে তারা দুজনে মিলে মোট ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রাউন বা ৯ লাখ ৮৬ হাজার ডলার ভাগাভাগি করবেন। এর পরিমাণ বর্তমান বিনিময় হার (১ ডলার সমান ১০৯ টাকা ৭৫ পয়সা) অনুযায়ী প্রায় ১০ কোটি ৮২ লাখ ১৮ হাজার টাকা। এবার নোবেল বিজয়ীদের পুরস্কারের অর্থ ১০ লাখ ক্রাউন বেড়েছে। সম্প্রতি পুরস্কারদাতা প্রতিষ্ঠান নোবেল ফাউন্ডেশন এ ঘোষণা দেয়। ১৯৯০ এর দশকের প্রথম দিকে যুক্তরাষ্ট্রের ইউনির্ভার্সটি অব পেনসেলভেনিয়ায় একত্রে কাজ করতে শুরু করেন ক্যাথলিন কারিকো এবং ড্রিউ ওয়েইসম্যান। ২০০৫ সালে ‘নিউক্লিওসাইড বেইজড মডিফিকেশন’ গবেষণার ফল প্রকাশ করেন তারা। বিশ্বে এমআরএনএ প্রযুক্তির প্রথম করোনা টিকা আনে মার্কিন কোম্পানি ফাইজার ও জার্মান কোম্পানি বায়োটেক। এ বছর ২ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ধাপে ধাপে ঘোষণা করা হবে নোবেল বিজয়ীদের নাম। ৩ অক্টোবর পদার্থে, ৪ অক্টোবর রসায়নে নোবেল জয়ী/জয়ীদের নাম ঘোষণা করা হবে। তারপর ৫ অক্টোবর সাহিত্যে এবং ৬ অক্টোবর শান্তিতে নোবেলজয়ীর নাম জানা যাবে। দুদিন বিরতি দিয়ে ৯ অক্টোবর ঘোষণা করা হবে অর্থনীতিতে নোবেলজয়ীর নাম।

post
টেক মেন্টর

ইউটিউবের মতো হোয়াটসঅ্যাপে খোলা যাবে চ্যানেল

নতুন ফিচার এনেছে মেসেজ আদান প্রদানের জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। এখন এই প্ল্যাটফর্মটিতে নিজস্ব চ্যানেল খুলতে পারবেন ব্যবহারকারীরাবিশ্বের ১৫০টি দেশ থেকে এই ফিচার উপভোগ করা যাবে। অ্যাপটির মালিক প্রতিষ্ঠান মেটা এর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। যার ফলে শুধু প্রোফাইল বা গ্রুপ কিংবা কমিউনিটি নয়, তৈরি করা যাবে নিজের চ্যানেলও। অ্যান্ড্রয়েড ২.২৩, ৮.৬ বিটা ভার্সনে উল্লিখিত চ্যানেল ফিচারটি খুঁজে পাওয়া গেছে। এখন থেকে হোয়াটসঅ্যাপ থেকেই ফলো করা যাবে সেলেব্রিটি, ক্রিকেটার, ফুটবলার এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে। এরই মধ্যে অনেক সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ হোয়াটসঅ্যাপে চ্যানেল খুলেছেন। তবে চাইলে হোয়াটসঅ্যাপ চ্যানেল স্থায়ীভাবে ডিলিট হয়ে যায়। কেউ যদি নিজেদের হোয়াটসঅ্যাপ চ্যানেল ডিলিট করে দেন, তাহলে তিনি সেখানে আর ফিরতে পারবেন না। ডিলিট করার পরেও অবশ্য ফলোয়াররা সেই চ্যানেল খুঁজে পাবেন। নতুন এই ফিচার তথ্য সম্প্রচারের কাজে লাগবে। ওয়াবেটা ইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপে চ্যানেলগুলো স্ট্যাটাস ট্যাবের মধ্যে আলাদাভাবে কাজ করবে। এই বিভাগকে ‘আপডেট’ বলা হবে। ভবিষ্যতে স্ট্যাটাস ট্যাবে স্ট্যাটাস আপডেটের জন্য একটি নতুন ইন্টারফেস থাকবে। হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে আদান-প্রদান করা মেসেজগুলো কিন্তু এন্ড-টু-এন্ড এনক্রিপটেড হবে না, প্রাইভেসির জন্য হোয়াটসঅ্যাপ চ্যানেল ব্যবহারকারীর ফোন নম্বর এবং অন্যান্য তথ্য দেখানো হবে না। প্রাথমিকভাবে ১০টি দেশে এই ফিচার উন্মুক্ত করা হয়েছিল। ইতিবাচক সাড়া পাওয়ায় ১৫০টি দেশে এই ফিচার আনার সিদ্ধান্ত নিয়েছে মেটা। মেটা জানায়, `আমাদের লক্ষ্য হলো যতটা সম্ভব একটি ব্যক্তিগত সম্প্রচারমাধ্যম গড়ে তোলা। এটি আপনাদের চ্যাট থেকে আলাদা। আপনি কাকে অনুসরণ করছেন তাও দেখা যাবে না। অ্যাডমিন ও অনুসারী প্রত্যেকের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা আমরা নিশ্চিত করবো। জানা গেছে, হোয়াটসঅ্যাপ চ্যানেলের মেসেজ ৩০ দিন পর্যন্ত থাকবে। শুধু মেসেজে রিঅ্যাকশন দেওয়া যাবে, সরাসরি মেসেজ দেওয়া যাবে না। চ্যানেলের মেসেজ এন্ড-টু-এন্ড এনক্রিপশন পদ্ধতিতে সুরক্ষিত থাকবে না। এ ছাড়া ডাইরেক্ট মেসেজ, গ্রুপ চ্যাট, কল, স্ট্যাটাস মেসেজ ও অ্যাটাচমেন্টসহ সব হোয়াটসঅ্যাপভিত্তিক যোগাযোগ আগের মতোই সুরক্ষিত থাকবে।

post
আন্তর্জাতিক

রেকর্ড পরিমাণ শিক্ষার্থী অ্যাডমিশন নিলো ডব্লিউইউএসটির ফল-২০২৩ কোয়ার্টারে

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াস্থ ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ডব্লিউইউএসটি) বিশ্ববিদ্যালয়ের ফল কোয়ার্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন হয়ে গেলো গত ২৭ সেপ্টেম্বর। এতে অংশ নিয়েছেন প্রায় ২০০ শিক্ষার্থী। বিশ্বের ১০০টিরও বেশি দেশের ছাত্রছাত্রী পড়াশোনা করছেন ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে। তাদের মধ্যে নতুন সেমিস্টারে যোগ দিয়েছেন ২১৬ জন শিক্ষার্থী। ২ অক্টোবর থেকে শুরু হয়েছে ২০২৩ এর ফল কোয়ার্টারের ক্লাস। ইনপার্সন ও অনলাইন মিলিয়ে হওয়া এবারের ওরিয়েন্টেশনে শিক্ষার্থীদের জন্য ছিলো নানা আয়োজন। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয় র্কতৃপক্ষ ছাত্রছাত্রীদের সামনে ডব্লিউইউএসটির সার্বিক চিত্র তুলে ধরেন। শিক্ষার্থীদের ধারনা দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের পাঠদান থেকে শুরু করে নানা সুযোগ সুবিধা ও নিয়ম নীতির বিষয়ে। নতুন ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরা হয় ডব্লিউইউএসটি কেন অন্য শিক্ষা প্রতিষ্ঠানের তুলনায় ব্যাতিক্রম। ক্যারিয়ার ডেভেলপমেন্ট নিয়ে ছাত্রছাত্রীদের জন্য বিশ্ববিদ্যালয় কিভাবে পাশে থাকবে সে সব বিষয়ে আলোকপাত করেন ডব্লিউইউএসটির স্কুল অব বিজনেস এর পরিচালক অধ্যাপক ড. মার্ক এল রবিনসন। শিক্ষার্থীদের সামনে তাদের পড়াশোনার নানা ধরন পরীক্ষার মান বন্টনের বিষয়গুলো বিস্তারিত তুলে ধরেন ড. অ্যাপোসটোলস পল। এই আয়োজনে আরও বক্তব্য রাখেন ডব্লিউইউএসটির মার্কেটিং ডিরেক্টর হোসে ওর্তেগা, স্টুডেন্ট সাকসেস এন্ড ক্যারিয়ার সার্ভিস ম্যানেজার রিচেল রোজ, আইটি ম্যানেজার কাজী বারী, স্টুডেন্ট গভর্নমেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সেলিন ইয়েগিত। ওরিয়েন্টেশনে নতুন শিক্ষার্থীদের জন্য ছিলো মজার কুইজের আয়োজন। বিজয়ীদের মাঝে দেয়া হয় পুরস্কার।ওরিয়েন্টেশন শেষে ডব্লিউইউএসটির ক্যাম্পাস বিল্ডিংয়ের সামনে নতুন স্টুডেন্টদের সাথে গ্রুপ ফটোসেশন অংশ নেন বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা। নতুন সহপাঠীরা একে অপরের সাথে পরিচয় পর্ব সেড়ে গল্পে মেতে উঠেন একেকজন। ২০০৮ সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টি ২০২১ সাল থেকে ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি হিসেবে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি উদ্যোক্তা ইঞ্জিনিয়ার আবুবকর হানিপের ব্যবস্থাপনা ও নেতৃত্বে পরিচালিত হচ্ছে। এটি যুক্তরাষ্ট্রে বাংলাদেশি আমেরিকানের হাতে পরিচালিত প্রথম পূর্ণাঙ্গ একটি বিশ্ববিদ্যালয়। এখানে তথ্য-প্রযুক্তি, সাইবার সিকিউরিটি ও এমবিএ-বিবিএ কোর্সে বর্তমানে বিশ্বের ১২১ দেশের ১৫ শ'র বেশি শিক্ষার্থী লেখাপড়া করছে।

post
বিনোদন

সৃষ্টি নৃত্যাঙ্গনের সৃষ্টিশীলদের নৃত্য সন্ধ্যা ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান

২৪ সেপ্টেম্বর রবিবার বৃষ্টিমুখর সন্ধ্যায় দর্শক মুগ্ধ করেছে সৃষ্টি নৃত্যাঙ্গনের একঝাঁক ক্ষুদে নৃত্যশিল্পী। ভরতনাট্যম, মনিপুরী,লোকগাঁথা সব মিলিয়ে অন্যবদ্য পরিবেশনায় আবিষ্ট করেছে সবাইকে। মেরিল্যান্ড অঙ্গরাজ্যের সিলভার স্প্রিং শহরের একটি স্কুল অডিটোরিয়ামে সৃষ্টি নৃত্যাঙ্গনের শিল্পীরা পরিবেশন করে নাচের নানান মুদ্রার কারিশমা। সৃষ্টি নৃত্যাঙ্গনের পরিচালক, খ্যাতিসম্পন্ন নৃত্য শিল্পী রোজ মেরী মিতু রিবেরু'র কোরিওগ্রাফি ও পরিচালনায় 'ঝংকার' নৃত্যানুষ্ঠানে উপস্থিত ছিলেন নৃত্যগুরু লায়লা হাসান, কবি আনিস আহমেদ, ড আরিফুল ইসলাম,সাংস্কৃতি ব্যক্তিত্ব শামীম চৌধুরী, প্রজ্ঞা আহমেদ,কণ্ঠশিল্পী অণিমা মুক্তি গমেজ,রিমি বোসসহ সাংস্কৃতি প্রেমীরা। অনুষ্ঠানে শিশু শিল্পীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন লায়লা হাসান। অনুষ্ঠানের শুরুতে আমেরিকা ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। 'ধন ধান্যে পুষ্পে ভরা' গানের তালে উদ্বোধনী নৃত্য পরিবেশন করেন রোজ মেরী মিতু রিবেরু ও খ্রিস্টিন রোজারিও। শুভেচ্ছা বক্তব্যে রোজ মেরি মিতু সৃষ্টি নৃত্যাঙ্গনের ইতিকথা তুলে ধরেন। মনিপুরী নৃত্যে অংশগ্রহণ করেন খ্রিস্টিন,লাবিবা, নায়সা ও মিতু। কোরিওগ্রাফি জি এ মান্নান ও পরিচালনায় রোজ মেরী মিতু। খ্রিস্টিন রোজারিও'র কোরিওগ্রাফিতে 'দোল দোল দোলানি নৃত্যে অংশগ্রহন করে ইকরা, অবনতি,ক্লেয়ার,রিসা,রোদেলা ও মৃত্তিকা। চা বাগানের নৃত্য অংশ নেয়- মেঘা, এঞ্জেলিনা, এমিলি ও রিধা। 'বাহাহাল করিয়া' নৃত্যে- মৌমিতা,এভেলিন,অনামিকা,সামান্তা ও দ্রোহী'র পরিবেশনা ছিল অনবদ্ধ। 'হুড়মুড় হুড়মুড় করে মেঘা' নৃত্যে অংশ নেয়- ইকরা, অবনতি,ক্লেয়ার ও রেসা। একক নৃত্য লাবিবা ও নাইসা মোস্তফার পরিবেশনা ছিল চমৎকার। খ্রিস্টিন রোজারিও'র রচনা ও কোরিওগ্রাফিতে নৃত্যনাট্যে অংশ নেয়-এমা,ছোটন,আনিকা,দ্রোহী ও সামান্তা। 'বাইদার ঘরের মেয়েগো আমি' গানের তালে মেঘা পিউরিফিকেশন দর্শকদের চোখ চাপিয়ে দেয় বেদে কন্যার জীবন গাঁথা। নৃত্যের এক ফাঁকে নাচের মুদ্রা ও তাল কি এবং কেমন অভিনয়ের মাধ্যমে উপস্থাপন করেন ক্ষুদে শিল্পীরা। অনুষ্ঠানে শেষের দিকে সৃষ্টি নৃত্যাঙ্গনের সকল শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট বিরতণ করেন নৃত্যগুরু লায়লা হাসান, সহযোগিতায় রোজ মেরী মিতু রিবেরু। ধন্যবাদ ও সমাপনী বক্তব্য রাখেন খ্রিস্টিন রোজারিও।

post
আন্তর্জাতিক

দাবানল ঠেকাতে ছাগল ব্যবহার করছে আমেরিকা

দাবানল মোকাবিলায় ব্যতিক্রমী একটি পথ খুঁজে পেয়েছে ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষ। দাবানল ছড়িয়ে পড়ার বড় কারণ যে ঝোপঝাড়, সেগুলো পরিষ্কার করতে ছাগলের পাল কাজে লাগাচ্ছে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যটি। একপাল ছাগল একদিনে প্রায় এক একর জমি সাফ করে দিতে পারে। তাই দাবানল ছড়িয়ে পড়া কমাতে দারুণ কার্যকর ও পরিবেশবান্ধব উপায় এটি। বিগত বছরগুলোতে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ভয়াবহতম দাবানলের যে সব ঘটনা ঘটেছে তা হলো ক্যালিফোর্নিয়ায়। এ প্রসঙ্গে ছাগল পালনকারী মাইকেল চোই বলেন, তার পালে প্রায় ৭০০ ছাগল রয়েছে। সেগুলো দমকল বিভাগ, স্কুলসহ বিভিন্ন গ্রাহকের কাছে ভাড়া দেওয়া হয়। তিনি জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে চাহিদা বেড়ে যাওয়ায় ছাগলের সংখ্যা বাড়াতে হয়েছে তাকে। চোই মনে করেন, এই ধারণা এবং পরিবেশগত প্রভাব সম্পর্কে মানুষ আরও সচেতন হলে তারা আগাছা পরিষ্কার ও ভূমিকে আগুন থেকে রক্ষার জন্য কোন পদ্ধতি ব্যবহার করতে হবে, সে সম্পর্কে আরও সচেতন হয়ে উঠবে। চোই আরও যোগ করেন, এই কাজে অতিরিক্ত কোনো পরিশ্রমের দরকার নেই। ছাগলদের কেবল পানি দিলেই চলে। তারা ঘাসযুক্ত সমতল ভূমি কিংবা খাড়া ঢাল, যেকোনো জায়গায় চরতে পারে। ছাগলগুলোকে পাহারা দেওয়ার জন্য একটি প্রশিক্ষিত কুকুর ব্যবহার করেন মাইকেল চোই। তিনি বলেন, মাটি থেকে প্রায় তিন ইঞ্চি পর্যন্ত উচু আগাছা বা ঘাসগুলো পরিস্কার দরকার। ছাগলগুলো প্রায় ততটাই খায়। আর এই প্রক্রিয়ার মধ্যে তারা তাদের মলমূত্র ও খুর দিয়ে মাটির উপকারও করে। ২০২১ সালে মারাত্মক দাবানলের মুখোমুখি হয়েছিল ক্যালিফোর্নিয়া। গত বছর তা কিছুটা ‘হালকা’ ছিল এবং এ বছরের আগস্ট মাস ছিল গড়ের তুলনায় শীতল ও আর্দ্র। এরপরও সেখানকার বিশাল বনভূমি দাবানলে পুড়ে গেছে এবং তাতে অন্তত চারজনের মৃত্যু হয়েছে।

post
খেলা

বাদ তামিম, আছেন রিয়াদ, বাংলাদেশের ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

নানা নাটকিয়তার পর সবার শেষে এসে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। লম্বা সময় ধরে চলা নানা আলোচনা সমালোচনার পর তামিম ইকবলাকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। তবে দলে আছেন সিনিয়র ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ। অধিনয়াক আছেন যথারীতি সাকিব আল হাসান। সোশাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশের মাধ্যমে স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড। যেখানে দেখা যাচ্ছে ১৫ সদস্যের এই দলের প্রত্যেকের হাতে তুলে দেয়া হচ্ছে জার্সি । বিশ্বকাপের জন্য বাংলাদেশের ১৫ সদস্যের এই স্কোয়াডে আছেন: অধিনায়ক সাকিব আল হাসান, লিটন দাস, সহ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, শেখ মাহেদী হাসান, তানজিম হাসান সাকিব ও তানজিদ হাসান তামিম। সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের জন্য এটি হতে যাচ্ছে পঞ্চম ওয়ানডে বিশ্বকাপ। ওয়ানডে বিশ্বকাপে দুজনের অভিষেক হয়েছিলো ২০০৭ সালে। তারপর একে একে খেলেছেন ২০১১, ২০১৫, ২০১৯ বিশ্বকাপে। দলের আরেক সিনিয়র ক্রিকেটার মাহমুদউল্লাহরও আছে দীর্ঘ অভিজ্ঞতা। খেলেছেন ২০১১ বিশ্বকাপ। আর বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে বিশ্বকাপের সেঞ্চুরির অনন্য রেকর্ডটি তার ২০১৫ ইংল্যান্ড বিশ্বকাপে। সেঞ্চুরি করেছিলেন পরের ম্যাচেও নিউ জিল‌্যান্ডের বিপক্ষে। ২০১৯ বিশ্বকাপেও মাহমুদুল্লাহ রিয়াদ ছিলেন দলে। তবে ব্যাট করেছে সাত নম্বরে। এবার তার বিশ্বকাপ খেলা নিয়ে হয়ে গেছে অনেক কিছূ। তামিম না থাকলেও সাকিব তার বিশ্বকাপ সফরে দলে পাচ্ছেন এই অভিজ্ঞা কান্ডারীকে। এবারের বিশ্বকাপে তামিমের থাকা না থাকা নিয়ে গত তিন মাস জল অনেক ঘোলা হয়েছে। ক্রিকেট ছেড়ে চলে গিয়েছিলেন অবসরে। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে বিশ্বকাপকে সামনে রেখে আবারো ফিরে আসেন আর্ন্তজাতিক ক্রিকেটে। কিন্তু দুদিন আগে হঠাৎ তামিম ঘোষণা দেন ইনজুরির কারণে বিশ্বকাপের সব ম্যাচ হয়তো তার পক্ষে খেলা সম্ভব হবে না। তার এই কথা ধরে, সব বিচার বিশ্লেষণ শেষে দলের অভিজ্ঞ এই ওপেনারকে ছাড়াই ঘোষণা করা হলো বিশ্বকাপ স্কোয়াড। না হলে এটা হতো তামিমেরও পঞ্চম বিশ্বকাপ। বাকিদের মধ্যে ২০১৯ বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা আছে ৬ ক্রিকেটারের। তাসকিন আহমেদ এর আগে সবশেষ ২০১৫ বিশ্বকাপ। এছাড়া প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার রোমাঞ্চে পেতে যাচ্ছেন আছেন তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও নাজমুল হোসেন শান্ত। সাকিব মুশফিক রিয়াদের সাথে আছে লিটন দাস মোস্তাফিজ ও মিরাজের মতো অভিজ্ঞরা। ফলে অভিজ্ঞতার বিবেচনা অন্য দলের তুলনায় খুব একটি পিছিয়ে নেই বাংলাদেশ। সাকিবের সহ অধিনায়ক হিসেবে আলাদা দায়িত্ব থাকবে শান্তর কাধে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ হবে ভারতে। যা শুরু হবে ৭ অক্টোবর থেকে। ৬টি ভেন্যূতে আছে বাংলাদেশের ম্যাচ। তার মধ্যে দুটি ম্যাচ খেলবে ধর্মশালা, পুনে ও কলকাতায়। বাকি তিনটি ম্যাচ খেলবে চেন্নায়, মুম্বাই ও দিল্লীতে।  ধর্মশালায় বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। একই মাঠে তিনদিন পর ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ধারাবাহিকভাবে বিশ্বকাপের বাকি খেলবে সাকিবরা। ধর্মশালা বাদে সব ধরণের কন্ডিশনই প্রায় বাংলাদেশের কাছাকাছি। ধর্মশালায় অক্টোবরের শুরুতে প্রচণ্ড ঠাণ্ডা থাকবে। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওই কন্ডিশনে বাংলাদেশ একাধিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। 

post
আন্তর্জাতিক

মানবজাতির কল্যাণে সকল যুদ্ধ ও সংঘাতের পথ পরিহারের আহ্বান শেখ হাসিনার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে ১৭ সেপ্টেম্বর রাত ১০টা ৪২ মিনিটে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছান। ১৬ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে সাধারণ অধিবেশন শুরু হলেও মূল অধিবেশন শুরু হয় ১৮ সেপ্টেম্বর থেকে। ২২ সেপ্টেম্বর শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণ করে জাতিসংঘের সদর দপ্তরের জেনারেল অ্যাসেম্বলি হলে সপ্তদশ বারের মতো ইউএনজিএ অধিবেশনে বাংলায় ভাষণ দেন প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রী তার ভাষণে রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, সরকারের অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন এবং অন্যান্য বৈশ্বিক ও আঞ্চলিক বিষয় তুলে ধরেন।এর আগে প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের সরকারপ্রধান, পররাষ্ট্রমন্ত্রী, বিভিন্ন সংস্থার প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক ও সাইড ইভেন্টে অংশ নেন। ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার অধিবেশনের ফাঁকে বাংলাদেশ, কানাডা, গাম্বিয়া, মালয়েশিয়া, তুরস্ক, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রকে নিয়ে জাতিসংঘ সদর দপ্তরে রোহিঙ্গা সংকট নিয়ে ‘তারা কি আমাদের ভুলে গেছে?’ শীর্ষক উচ্চ পর্যায়ের এক আলোচনায় প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে বৈশ্বিক সম্প্রদায়ের কাছে চারটি প্রস্তাব তুলে ধরেন। রোহিঙ্গা সংকটের একটি টেকসই সমাধান নিশ্চিত করতে নিরাপত্তা পরিষদ ও সাধারণ পরিষদের প্রস্তাব বাস্তবায়নের পাশাপাশি রোহিঙ্গাদের নিজ মাতৃভূমি মিয়ানমারে প্রত্যাবাসনে তাদের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান তিনি। একই দিনে জাতিসংঘের সদর দপ্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জেয়া বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশে আসন্ন দ্বাদশ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ, মানবাধিকার ইস্যু নিয়ে কথা বলেন। এ ছাড়াও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের সঙ্গে বৈঠককালে বাংলাদেশে স্বাস্থ্য খাতে নানা অগ্রগতির তথ্য তুলে ধরে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। বৈশ্বিক স্বাস্থ্য ব্যবস্থার সামগ্রিক উন্নয়ন এবং ভবিষ্যতে স্বাস্থ্যবিষয়ক জরুরি অবস্থা মোকাবিলার জন্য জাতিসংঘের কাছে পাঁচটি প্রস্তাব করেন তিনি। জলবায়ু সংকট মোকাবিলায় বিশ্বের প্রধান অর্থনীতির দেশগুলোর জলবায়ু পরিবর্তনের বিষয়ে সততার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।সেইসঙ্গে জাতিসংঘ সদর দপ্তরে প্রতিনিধি ডাইনিং রুমে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে ইউএনজিএ প্ল্যাটফর্ম অব উইমেন লিডারদের বার্ষিক সভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি জাতিসংঘে নারী মহাসচিব নিয়োগের মাধ্যমে লিঙ্গ সমতা আনার আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, এটা দুঃখজনক যে, জাতিসংঘের মহাসচিব হিসেবে এখন পর্যন্ত কোনো নারীকে নিয়োগ দেওয়া হয়নি। সময় এসেছে, আমরা শিগগিরই একজনকে পাব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধ ও সংঘাতের পথ পরিহার করে মানবজাতির কল্যাণ ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য সকলকে একযোগে কাজ করার জন্য বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহবান জানিয়েছেন। ২০ সেপ্টেম্বর মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।প্রথম সাত দিন হয়েছে উচ্চপর্যায়ের বক্তৃতা, বাংলাদেশসহ বিশ্বের ১৯৩টি দেশের নেতারা এতে অংশগ্রহণ করেন। মূল অধিবেশনে ভাষণের বাইরে আরও অনেক বিষয়ে উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। পাশাপাশি বিভিন্ন রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধানদের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে। যদিও এই সম্মেলনে জাতিসংঘের ৫টি প্রভাবশালী রাষ্ট্রের মধ্যে ৩টি দেশই অনুপস্থিত ছিল। সবার আগ্রহ ছিলো দেড় বছরের বেশি সময় ধরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসান নিয়ে এবারে ৭৮ তম জাতিসংঘ অধিবেশনে কী আলোচনা বা সিদ্ধান্ত হয়। যুদ্ধের এমন পরিস্থিতিতে এবার সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে উপস্থিত হয়ে জেলেনস্কি আবারও বিশ্বকে পাশে চাইলেন। বেশ কিছূ গুরুত্বপূর্ন বৈঠক ও কার্যক্রমের মধ্য দিয়ে দশ দিনব্যাপী জাতিসংঘের সাধারণ অধিবেশন শেষ হচ্ছে মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্ক থেকে ওয়াশিংটন ডিসিতে চলে আসেন ২৩ সেপ্টেম্বর। তার আগে নিউইয়র্কে এক নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথির ভাষণে অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী ২৯ সেপ্টেম্বর যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের উদ্দেশ্যে ওয়াশিংটন ডিসি ত্যাগ করবেন এবং ৩ অক্টোবর পর্যন্ত লন্ডনে অবস্থান করবেন। ৪ অক্টোবর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

post
আন্তর্জাতিক

কমিউনিটি স্বাস্থ্যসেবায় বৈশ্বিক সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

কমিউনিটিভিত্তিক প্রাথমিক স্বাস্থ্যসেবা সর্বজনীন স্বাস্থ্যসেবা অর্জনের চাবিকাঠি উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা বহুপাক্ষিক অর্থায়ন সংস্থাসহ উন্নয়ন অংশীদারদের প্রতি উন্নয়নশীল বিশ্বে কমিউনিটি-ক্লিনিক স্বাস্থ্য সেবায় তাদের সহায়তার হাত প্রসারিত করার আহ্বান জানাচ্ছি। ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে ইউএনজিএ’র ৭৮তম অধিবেশনের সাইডলাইনে ‘শেখ হাসিনা ইনিশিয়েটিভ অব কমিউনিটি ক্লিনিক: ইনোভেটিভ অ্যাপ্রোচ অ্যাচিভিং ইউনিভার্সেল হেলথ কভারেজ ইনক্লুসিভ অব মেন্টাল হেলথ অ্যান্ড ডিজঅ্যাবিলিটি’ শীর্ষক উচ্চ-স্তরের সাইড-ইভেন্টের পূর্ণাঙ্গ অধিবেশনে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘টেকসই উন্নয়ন ও সর্বজনীন স্বাস্থ্যের বিষয়ে আমাদের সম্মিলিত কাজকে ত্বরান্বিত করার জন্য এই বছর শপথ নেওয়ার সময় আপনাদের উপস্থিতিতে উৎসাহিত বোধ করছি।’ তিনি আরও বলেন, ‘গ্লোবাল সাউথের উদীয়মান কণ্ঠস্বর হিসেবে হিসেবে বাংলাদেশ অর্থপূর্ণ আন্তর্জাতিক অংশীদারিত্বের সম্ভাব্য উপায় হিসেবে ইস্যুটি চ্যাম্পিয়ন হবে।’ তিনি বলেন, ‘বাংলাদেশ আগ্রহীদের সঙ্গে উপলব্ধি ও দক্ষতা বিনিময়ে প্রস্তুত আছে। সকল সুখের মূলে রয়েছে স্বাস্থ্য। আমরা কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে চারদিকে আনন্দ ছড়িয়ে দিতে চাই।’ প্রধানমন্ত্রী বলেন ‘আমরা আশা করি যে, এই সাইড-ইভেন্ট স্বাস্থ্য ও আমাদের জনগণ ও কমিউনিটির কল্যাণে অভিন্ন অঙ্গীকারের আরেকটি নিদর্শন হয়ে থাকবে।’ শেখ হাসিনা আরও বলেন, ‘২০১৮ সালে পার্লামেন্ট কমিউনিটি ক্লিনিক হেলথ সাপোর্ট ট্রাস্ট অ্যাক্ট পাস হয়েছে। যাতে এর কার্যক্রম ও ফান্ডিং পদ্ধতি আরও সহজ করা যায়।’ স্বাস্থ্যসেবা তৃণমূলে পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিকের জন্য প্রধানমন্ত্রী পাঁচটি অগ্রাধিকারের কথা ভাবেন। অবশিষ্ট দুটি হলো- মানসিক স্বাস্থ্য ও স্নায়ুবিক ব্যাধির জন্য স্ক্রিনিং ও চিকিৎসা সেবা উন্নত করা, যাতে আক্রান্ত ব্যক্তি ও তাদের পরিবারকে সেবা দেওয়া যায়। এ ছাড়া একটি শক্তিশালী ডাটা-চালিত স্বাস্থ্য ও পুষ্টি কার্যক্রমের জন্য প্রাথমিক বিল্ডিং ব্লক হিসেবে কমিউনিটি ক্লিনিকগুলো ব্যবহার করা যায়। এ সময় ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) বিষয়ভিত্তিক রাষ্ট্রদূত সায়মা ওয়াজেদ, পররাষ্ট্রমন্ত্রী ডা. এ কে আবদুল মোমেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, সিনিয়র পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহউদ্দিন ও স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আনোয়ার হোসেন হাওলাদার উপস্থিত ছিলেন।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.