খেলা

বাদ তামিম, আছেন রিয়াদ, বাংলাদেশের ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

post-img

নানা নাটকিয়তার পর সবার শেষে এসে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। লম্বা সময় ধরে চলা নানা আলোচনা সমালোচনার পর তামিম ইকবলাকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।

তবে দলে আছেন সিনিয়র ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ। অধিনয়াক আছেন যথারীতি সাকিব আল হাসান। সোশাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশের মাধ্যমে স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড। যেখানে দেখা যাচ্ছে ১৫ সদস্যের এই দলের প্রত্যেকের হাতে তুলে দেয়া হচ্ছে জার্সি ।

বিশ্বকাপের জন্য বাংলাদেশের ১৫ সদস্যের এই স্কোয়াডে আছেন: অধিনায়ক সাকিব আল হাসান, লিটন দাস, সহ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, শেখ মাহেদী হাসান, তানজিম হাসান সাকিব ও তানজিদ হাসান তামিম।

সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের জন্য এটি হতে যাচ্ছে পঞ্চম ওয়ানডে বিশ্বকাপ। ওয়ানডে বিশ্বকাপে দুজনের অভিষেক হয়েছিলো ২০০৭ সালে। তারপর একে একে খেলেছেন ২০১১, ২০১৫, ২০১৯ বিশ্বকাপে। দলের আরেক সিনিয়র ক্রিকেটার মাহমুদউল্লাহরও আছে দীর্ঘ অভিজ্ঞতা। খেলেছেন ২০১১ বিশ্বকাপ। আর বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে বিশ্বকাপের সেঞ্চুরির অনন্য রেকর্ডটি তার ২০১৫ ইংল্যান্ড বিশ্বকাপে। সেঞ্চুরি করেছিলেন পরের ম্যাচেও নিউ জিল‌্যান্ডের বিপক্ষে।

২০১৯ বিশ্বকাপেও মাহমুদুল্লাহ রিয়াদ ছিলেন দলে। তবে ব্যাট করেছে সাত নম্বরে। এবার তার বিশ্বকাপ খেলা নিয়ে হয়ে গেছে অনেক কিছূ। তামিম না থাকলেও সাকিব তার বিশ্বকাপ সফরে দলে পাচ্ছেন এই অভিজ্ঞা কান্ডারীকে।

এবারের বিশ্বকাপে তামিমের থাকা না থাকা নিয়ে গত তিন মাস জল অনেক ঘোলা হয়েছে। ক্রিকেট ছেড়ে চলে গিয়েছিলেন অবসরে। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে বিশ্বকাপকে সামনে রেখে আবারো ফিরে আসেন আর্ন্তজাতিক ক্রিকেটে। কিন্তু দুদিন আগে হঠাৎ তামিম ঘোষণা দেন ইনজুরির কারণে বিশ্বকাপের সব ম্যাচ হয়তো তার পক্ষে খেলা সম্ভব হবে না। তার এই কথা ধরে, সব বিচার বিশ্লেষণ শেষে দলের অভিজ্ঞ এই ওপেনারকে ছাড়াই ঘোষণা করা হলো বিশ্বকাপ স্কোয়াড। না হলে এটা হতো তামিমেরও পঞ্চম বিশ্বকাপ।

বাকিদের মধ্যে ২০১৯ বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা আছে ৬ ক্রিকেটারের। তাসকিন আহমেদ এর আগে সবশেষ ২০১৫ বিশ্বকাপ। এছাড়া প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার রোমাঞ্চে পেতে যাচ্ছেন আছেন তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও নাজমুল হোসেন শান্ত।

সাকিব মুশফিক রিয়াদের সাথে আছে লিটন দাস মোস্তাফিজ ও মিরাজের মতো অভিজ্ঞরা। ফলে অভিজ্ঞতার বিবেচনা অন্য দলের তুলনায় খুব একটি পিছিয়ে নেই বাংলাদেশ। সাকিবের সহ অধিনায়ক হিসেবে আলাদা দায়িত্ব থাকবে শান্তর কাধে।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপ হবে ভারতে। যা শুরু হবে ৭ অক্টোবর থেকে। ৬টি ভেন্যূতে আছে বাংলাদেশের ম্যাচ। তার মধ্যে দুটি ম্যাচ খেলবে ধর্মশালা, পুনে ও কলকাতায়। বাকি তিনটি ম্যাচ খেলবে চেন্নায়, মুম্বাই ও দিল্লীতে।

 ধর্মশালায় বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। একই মাঠে তিনদিন পর ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ধারাবাহিকভাবে বিশ্বকাপের বাকি খেলবে সাকিবরা।

ধর্মশালা বাদে সব ধরণের কন্ডিশনই প্রায় বাংলাদেশের কাছাকাছি। ধর্মশালায় অক্টোবরের শুরুতে প্রচণ্ড ঠাণ্ডা থাকবে। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওই কন্ডিশনে বাংলাদেশ একাধিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। 

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.