post
বাংলাদেশ

মিয়ানমারের ৩৪ কর্মকর্তা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে

প্রত্যাবাসন নিয়ে রোহিঙ্গাদের সাথে মতবিনিময় করতে মিয়ানমার সরকারের ৩৪ সদস্যের একটি প্রতিনিধি দল কক্সবাজারের টেকনাফে গেছেন।সকালে মিয়ানমার সরকারের ইমিগ্রেশন বিভাগের ৩৪ সদস্যের এই প্রতিনিধি দল রাখাইন ষ্টেটের মংডু টাউনশীপ থেকে স্পীড বোটে করে টেকনাফের ট্রানজিট ঘাটে পৌঁছান। শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন মিয়ানমারের রাখাইন ষ্টেটের ইমিগ্রেশন বিভাগের এই প্রতিনিধি দলে সে দেশের বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা রয়েছেন। তিনি জানান, মিয়ানমারে প্রত্যাবাসনের জন্য পাইলট প্রকল্পের ২হাজার ৮০ জন রোহিঙ্গার তালিকা করা হয়েছে। তাদের মধ্য থেকে একশো পরিবার প্রধানের সাথে মিয়ানমারের কথা বলবে এই প্রতিনিধি দল।

post
বাংলাদেশ

কাস্টমস বিল-২০২৩ সংসদে

জাতীয় সংসদে কাস্টমস বিল-২০২৩ অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হয়েছে।কাস্টমস বিল ২০২৩ স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে সংসদের বিবেচনার জন্য গ্রহণযোগ্য করতে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের পক্ষে আইনমন্ত্রী আনিসুল হক প্রস্তাব উপস্থাপন করেন। পরে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ জাতীয় সংসদের ২৫তম ও ২০২৩ সালের পঞ্চম অধিবেশনে এ বিল গ্রহণযোগ্য হয়। আইনমন্ত্রী বলেন, অটোমেশন, ডিজিটাইজেশন, ইলেক্ট্রনিক কোড করাটাকে যেন আইনের আওতায় এনে বৈধতা দেয়া যায় সেজন্যই নতুন করে কাস্টমস বিল আনা হয়েছে।

post
বাংলাদেশ

আওয়ামীলীগ ও আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ বিএনপির

আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে আগুন সন্ত্রাস চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি।মঙ্গলবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন। তিনি আরো বলেন, বিএনপির সব নেতাকর্মীর বিরুদ্ধে গায়েবি মামলা দায়ের করে প্রহসনমূলক গ্রেপ্তার করা হচ্ছে। তিনি দাবী করে বলেন, অবরোধ কর্মসূচির প্রথম দিনে দেশের বিভিন্ন স্থানে বিএনপির ৩ জন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। রিজভী আরো অভিযোগ করে বলেন, শাসকগোষ্ঠীর হাতে চরমভাবে মানবতা লঙ্ঘনের শিকার হয়েও, দেশব্যাপী রুখে দাঁড়াচ্ছে নিরস্ত্র গণতন্ত্রকামী জনগণ। খালি হাতে রাজপথে নেমে আসছে, আত্মরক্ষার চেষ্টা করছে। খুনিদের প্রতিহত করছে কখনো রাস্তায় পড়ে থাকা ইট-পাথর দিয়ে, আবার কখনো বা অসীম সাহসে আওয়ামী অপশক্তির হাতিয়ার ছিনিয়ে।

post
বাংলাদেশ

৪৪ রাজনৈতিক দলকে সংলাপের আহবান ইসির

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করবে নির্বাচন কমিশন।মঙ্গলবার সন্ধ্যায় ইসি কার্যালয়ের সচিব জাহাঙ্গীর আলম এ কথা জানান। তিনি বলেন, আগামী শনিবার ৪৪টি দলের সঙ্গে কমিশন বসবে। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রস্তুতির ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে জানাতে এই সংলাপ অনুষ্ঠিত হবে।ইসি সচিব আরো জানান, সংলাপের জন্য দলগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদক বা তাদের নির্ধারণ করা দুই প্রতিনিধিকে আমন্ত্রণ জানাবে নির্বাচন কমিশন। নিবন্ধিত সবগুলো দলকে দুই ভাগে সংলাপের জন্য ডাকা হবে।

post
আন্তর্জাতিক

এলডিসি থেকে উত্তরণের পর জিএসপি সুবিধা চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৬ সালে এলডিসি থেকে উত্তরণের পর বাংলাদেশের উন্নয়নে সহায়তা করতে বাংলাদেশকে জিএসপি+ সুবিধা দেয়ার জন্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতি আহ্বান জানিয়েছেন। ২৫ অক্টোবর তিনি ইইউর সদরদপ্তরে বেশ কয়েকটি চুক্তি সই অনুষ্ঠানে এক বিবৃতিতে বলেন, 'আমি আশা করি যে ২০২৬ সালে বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের পর আমাদের উন্নয়নে সহায়তার জন্য ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে জিএসপি প্লাস সুবিধা দেবে।' প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ইউরোপীয় কমিশনের চেয়ারম্যান উরসুলা ভন ডার লেয়েন ব্রাসেলসে ইউরোপীয় কমিশনের প্রধান কার্যালয়ে বাংলাদেশ সরকার ও ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের (ইআইবি) মধ্যে ৩৫০ মিলিয়ন ইউরো অর্থায়ন চুক্তিসহ বেশ কয়েকটি চুক্তি সই প্রত্যক্ষ করেন। শেখ হাসিনা বিবৃতিতে বলেন, বাংলাদেশ যুদ্ধ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার জন্য একসঙ্গে কাজ করতে চায়। প্রধানমন্ত্রী আরও বলেন, 'আমরা গাজা, ইউক্রেন ও বিশ্বের অন্যান্য স্থানে চলমান যুদ্ধে গভীর উদ্বেগ প্রকাশ করছি। বিশ্বের সর্বত্র শান্তি প্রতিষ্ঠায় আমরা একমত হয়েছি।' তিনি বাংলাদেশে সাময়িকভাবে আশ্রিত ১২ লাখ রোহিঙ্গা শরণার্থীকে মানবিক সহায়তা দেওয়ার জন্য ইইউকে ধন্যবাদ জানান। শেখ হাসিনা বলেন, রোহিঙ্গাদের জন্মভূমি মিয়ানমারে তাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনই এই সংকটের একমাত্র সমাধান। প্রত্যাবাসনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে, কিন্তু এটি অনেক ধীর গতির। বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে তাদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য আমলপ্রয়োগের উপর চুক্তি হয়েছে, কিন্তু মিয়ানমারের প্রত্যাবাসন কর্মসূচি অনেক ধীর গতির। তার মাঝে, বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে প্রত্যাবাসনের প্রক্রিয়া অত্যন্ত জরুরি। শেখ হাসিনা আহ্বান জানিয়েছেন যে, মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সহায়তা করতে বাংলাদেশ ও ইইউর সহ অন্যান্য জাতির সাথে সহযোগিতা করা উচিত।

post
অভিবাসন

প্রতি বছর ২ লাখ ৮০ হাজার অভিবাসী কর্মীর নেবে ইতালি

ইতালির শ্রমবাজারে ঘাটতি মেটানোর জন্য ২০৫০ সাল পর্যন্ত প্রতি বছর অন্তত ২ লাখ ৮০ হাজার অভিবাসী কর্মীর প্রয়োজন হবে। এ তথ্য সম্প্রতি জানিয়েছে গবেষণা সংস্থা আইডিওএস সেন্টার অব স্টাডিজ অ্যান্ড রিসার্চ। সংস্থাটির জানানো অনুযায়ী, বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা বেড়ে যাওয়ার ফলে শ্রমবাজারে ঘাটতি তৈরি হচ্ছে। বিদেশি কর্মীদের বিষয়ে ইতালি সরকারের একগুঁয়েমি নীতির কারণে গত ১২ বছর ধরে অভিবাসীদের প্রবেশের পথ বন্ধ ছিল যা অর্থনীতিতে ঘাটতি সৃষ্টি করেছে। তবে ২০০৪-২০০৬ সালের মধ্যে বিদেশি নাগরিকদের ইতালির শ্রমবাজারে কাজ করার সুযোগ দিতে যে নীতি প্রণয়ন করেছিল সরকার, তার প্রশংসা করেছে আইডিওএস। নতুন নীতি অনুযায়ী, ২০২৩ সালে ১ লাখ ৩৬ হাজার, ২০২৪ সালে ১ লাখ ৫১ হাজার এবং ২০২৫ সালে ১ লাখ ৬৫ হাজার অভিবাসীকে নিয়মিতভাবে ইতালি প্রবেশের সুযোগ দেওয়া হবে। সংস্থাটি সরকারের প্রতি আহ্বান জানিয়েছে অভিবাসীদের ইতালির সমাজে সমন্বয় করার জন্য। অনেক অভিবাসী কর্মী কম বেতনে ও ক্লান্তিকর কাজে নিয়োজিত হওয়া এবং ইতালীয় কর্মীদের তুলনায় তাদের দক্ষতা ও আয়ে ঘাটতি দেখা যাচ্ছে। আইডিওএস সেন্টার অব স্টাডিজ অ্যান্ড রিসার্চের প্রেসিডেন্ট লুসা ডি সিউলোর মন্তব্য করেছেন, অভ্যন্তরীণ চাহিদা অনুযায়ী অভিবাসী কর্মীদের শ্রমবাজারে প্রবেশ দেওয়া গুরুত্বপূর্ণ।

post
আন্তর্জাতিক

ইসরায়েলের হামলায় গত ২৪ ঘণ্টায় ৭০৪ ফিলিস্তিন নিহত

গাজায় গত ২৪ ঘন্টায় ইসরায়েলি বিমান হামলায় ৭০৪ জন নিহত হয়েছে, যার মধ্যে ৩০৫ জন শিশু, ১৭৩ জন নারী এবং ৭৮ জন বয়স্ক। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় এই হিসাব জানিয়েছে। এদিকে ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, তারা শেষ ২৪ ঘন্টায় ৪০০ সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে এবং তাদের হামাসের কয়েকজন কমান্ডারকে নিহত হয়েছে। গত ৭ অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনি মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের যোদ্ধাদের হামলায় কমপক্ষে ১৪ শ’ জন নিহত এবং ২০৩ জন জিম্মি হওয়ার পর ইসরায়েল এর জবাবে গাজায় পাল্টা হামলা শুরু করে। এরপর থেকে অবিরাম বিমান হামলা চলছে। ইসরায়েলের লাগাতার বিমান হামলায় এখন পর্যন্ত গাজায় প্রায় ৫ হাজার ৮০০ মানুষ নিহতের হিসাব দিয়েছে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়। জাতিসংঘ জরুরি মানবিক সহায়তা পৌঁছানোর জন্য ইসরাইলকে নিরাপদ ব্যবস্থা করে দিতে আহবান জানিয়েছে। কারণ গাজার অনেক হাসপাতালে বিদ্যুৎ, ওষুধ ও কর্মীর ঘাতক অভাবে সেবা বন্ধ। পানির ঘাটতির জন্য সংকট বেড়েছে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েল গাজার বিদ্যুৎ ও খাদ্য সরবরাহ বন্ধ করেছে। জাতিসংঘ সামান্য ত্রাণ গাজায় পৌঁছেছে মিশরের রাফাহ সীমান্ত দিয়ে, যেটা পরিমাণে একেবারেই নগন্য। ওই এলাকায় মানুষের সংখ্যা ৪ লাখ থেকে ১২ লাখে পৌঁছেছে। এদিকে, ইসরায়েল হামাসকে সম্পূর্ণ নির্মূল করে ফেলতে চায় বলে জানিয়েছে আইডিএফ এর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভি।

post
আন্তর্জাতিক

আল-আকসা মসজিদ বন্ধ করে দিল ইসরায়েল

আল-আকসা মসজিদে মুসলিমদের প্রবেশ বন্ধ করেছে ইসরায়েল কর্তৃপক্ষ। ২৪ অক্টোবর মঙ্গলবার জেরুজালেমে অবস্থিত এই মসজিদটি বন্ধ করে দেওয়া হয়। ফিলিস্তিনের সংবাদমাধ্যম ওয়াফার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।ইসলামিক ওয়াকফ বিভাগ জানিয়েছে, এদিন হঠাৎ করেই মসজিদের সব গেট বন্ধ করে দেয় ইসরায়েলের পুলিশ। বাধা দেওয়া হয় সব বয়সী মুসলিমদের প্রবেশে। বিভাগটি আরও জানায়, মঙ্গলবার সকালের দিকে মসজিদে প্রবেশ কড়াকড়ি করে দখলদার বাহিনী। প্রথমদিকে শুধু বয়স্কদের প্রবেশে অনুমতি দেওয়া হয়। পরে সবার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে মুসলিমদের বাধা দেওয়া হলেও মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করতে পেরেছে ইহুদিরা। অর্থাৎ সেখানে ইহুদিদের প্রার্থনা করার সুযোগ দিয়েছে ইসরায়েলি পুলিশ। যদিও এটি মুসলিমদের জন্য নির্ধারিত স্থান। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২৪ ঘণ্টায় সাত শতাধিক মানুষকে হত্যা করেছে ইসরায়েল। সেখানে প্রতিদিনই ইসরায়েলের বিমান হামলায় শত শত মানুষ নিহত হচ্ছে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় ৫ হাজার ৭৯১ জন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে। গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় হামাস। এরপরেই গাজায় পাল্টা অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। টানা কয়েকদিন ধরেই গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল।

post
ক্যাম্পাস লাইফ

ডব্লিউইউএসটিতে পড়তে আগ্রহী ওয়াশিংটন ও ডিসি মেট্রোপলিটনের হাই স্কুলের শিক্ষার্থীরা

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ও ডিসি মেট্রোপলিটন এলাকার হাইস্কুল গামী শিক্ষার্থীদেরকে কলেজের বিষয়ে আগ্রহ তৈরি করত এবং সচেতনতা বৃদ্ধি করতে ১৮ অক্টোবর জর্জ মেসন বিশ্ববিদ্যালয়ে হয়ে গেলো, 'আলক্যানজা কলেজ মেলা'র ২৩তম বার্ষিকী। হিস্পানিক হেরিটেজ মাসের অংশ হিসেবে ল্যাটিনক্স শিক্ষার্থীদের, মাধ্যমিক-পরবর্তী পরিকল্পনা সম্পর্কে, অনুপ্রাণিত করার লক্ষ্যে এই মেলা আয়োজন করা হয়। যেখানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলের ১৫০ টিরও বেশি কলেজ এই মেলায় অংশ নিয়েছে আর এতে উপস্থিত হয়েছিলো উচ্চ বিদ্যালয়ের পাঁচ হাজারের বেশি শিক্ষার্থী। মেলায় ডিউক, জেএমইউ, মেসন, উইলিয়াম এবং মেরি, হার্ভার্ড, প্রিন্সটনের মত বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি গন উপস্থিত হয়েছিলেন। অন্যসব বিশ্ববিদ্যালয় ও কলেজের সাথে এই আয়োজনে অংশ নিয়েছে ভার্জিনিয়াস্থ ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ডব্লিউইউএসটি)। শিক্ষার্থীদের মাঝে ডব্লিউইউএসটির সম্পর্কে সার্বিক তথ্য শেয়ার করেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ডিরেক্টর হোসে ওর্তেগা ও প্রতিনিধি অ্যাশলে। স্কলারশিপসহ সকল রকম সুযোগ-সুবিধার বিষয়ে জানার পর শিক্ষার্থীদের মাঝে ডব্লিউইউএসটির সম্পর্কে বেশ আগ্রহ লক্ষ্য করা যায় বলে জানান, হোসে ওর্তেগা। তিনি উল্ল্যেখ করেন, মেলায় নতুন প্রযুক্তির ব্যবহার হিসেবে স্ট্রাইভ স্ক্যান অ্যাপের ব্যবহার তার কাছে ইউনিক মনে হয়েছে। কিউআর কোড স্ক্যান করার মাধ্যমে মেলায় আসা আগ্রহী শিক্ষার্থীদের সকল তথ্য পাওয়া সম্ভব খুব সহজে। অদূর ভবিষ্যতে ডব্লিউইউএসটি এই প্রযুক্তি ব্যবহার করবে বলে জানান তিনি। মেলা চলাকালীন বিভিন্ন হাইস্কুলের কাউন্সেলরগণদের সাথে কথা হয়েছে ডব্লিউইউএসটির প্রতিনিধি দলের সাথে। কাউন্সিলরগণ তাদের শিক্ষার্থীদের জন্য ডব্লিউইউএসটির ক্যাম্পাস পরিদর্শন করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। ডিসেম্বর ও জানুয়ারীতে তারা যেন ক্যাম্পাস পরিদর্শন করতে পারেন সেই বিষয়ে প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন হোসে ওর্তেগা। ২০০৮ সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টি ২০২১ সাল থেকে ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি হিসেবে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি উদ্যোক্তা ইঞ্জিনিয়ার আবুবকর হানিপের ব্যবস্থাপনা ও নেতৃত্বে পরিচালিত হচ্ছে। এটি যুক্তরাষ্ট্রে বাংলাদেশি আমেরিকানের হাতে পরিচালিত প্রথম পূর্ণাঙ্গ একটি বিশ্ববিদ্যালয়। এখানে তথ্য-প্রযুক্তি, সাইবার সিকিউরিটি ও এমবিএ-বিবিএ কোর্সে বর্তমানে বিশ্বের ১২১ দেশের ১৫ শ'র বেশি শিক্ষার্থী লেখাপড়া করছে।

post
এনআরবি বিশ্ব

নিউইয়র্ক পুলিশে 'মুসলিম একজিকিউটিভ কাউন্সিল' গঠন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে আইন শৃঙ্খলা পেশাজীবীদের নিয়ে একটি 'মুসলিম একজিকিউটিভ কাউন্সিল' গঠন করা হয়েছে। নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগে কর্মরত বিভিন্ন মুসলিম কর্মকর্তাদের নিয়ে এ কাউন্সিল গঠিত হয়েছে। নিউইয়র্ক পুলিশের সাব ইন্সপেক্টর খন্দকার আব্দুল্লাহ জানিয়েছেন, চলমান সময়ের নানা চ্যালেঞ্জকে মোকাবেলার জন্য এ কাউন্সিল কাজ করবে। কমিউনিটির সাথে সংযোগ বৃদ্ধি, পেশাগত উন্নয়ন এবং ভাবমূর্তী নিয়ে এ কাউন্সিল কাজ করবে বলে তিনি জানান। ১৭ অক্টোবর মঙ্গলবার অনাড়ম্বর এক আনুষ্ঠানিকতার মাধ্যমে এ একজিকিউটিভ কাউন্সিল গঠন করা হয়েছে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.