বিনোদন

সৃষ্টি নৃত্যাঙ্গনের সৃষ্টিশীলদের নৃত্য সন্ধ্যা ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান

post-img

২৪ সেপ্টেম্বর রবিবার বৃষ্টিমুখর সন্ধ্যায় দর্শক মুগ্ধ করেছে সৃষ্টি নৃত্যাঙ্গনের একঝাঁক ক্ষুদে নৃত্যশিল্পী। ভরতনাট্যম, মনিপুরী,লোকগাঁথা সব মিলিয়ে অন্যবদ্য পরিবেশনায় আবিষ্ট করেছে সবাইকে। 

মেরিল্যান্ড অঙ্গরাজ্যের সিলভার স্প্রিং শহরের একটি স্কুল অডিটোরিয়ামে সৃষ্টি নৃত্যাঙ্গনের শিল্পীরা পরিবেশন করে নাচের নানান মুদ্রার কারিশমা। সৃষ্টি নৃত্যাঙ্গনের পরিচালক, খ্যাতিসম্পন্ন নৃত্য শিল্পী রোজ মেরী মিতু রিবেরু'র কোরিওগ্রাফি ও পরিচালনায় 'ঝংকার' নৃত্যানুষ্ঠানে উপস্থিত ছিলেন নৃত্যগুরু লায়লা হাসান, কবি আনিস আহমেদ, ড আরিফুল ইসলাম,সাংস্কৃতি ব্যক্তিত্ব শামীম চৌধুরী, প্রজ্ঞা আহমেদ,কণ্ঠশিল্পী অণিমা মুক্তি গমেজ,রিমি বোসসহ সাংস্কৃতি প্রেমীরা। অনুষ্ঠানে শিশু শিল্পীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন লায়লা হাসান। 

অনুষ্ঠানের শুরুতে আমেরিকা ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। 'ধন ধান্যে পুষ্পে ভরা' গানের তালে উদ্বোধনী নৃত্য পরিবেশন করেন রোজ মেরী মিতু রিবেরু ও খ্রিস্টিন রোজারিও। 

শুভেচ্ছা বক্তব্যে রোজ মেরি মিতু সৃষ্টি নৃত্যাঙ্গনের ইতিকথা তুলে ধরেন। মনিপুরী নৃত্যে অংশগ্রহণ করেন খ্রিস্টিন,লাবিবা, নায়সা ও মিতু। কোরিওগ্রাফি জি এ মান্নান ও পরিচালনায় রোজ মেরী মিতু। 

খ্রিস্টিন রোজারিও'র কোরিওগ্রাফিতে 'দোল দোল দোলানি নৃত্যে অংশগ্রহন করে ইকরা, অবনতি,ক্লেয়ার,রিসা,রোদেলা ও মৃত্তিকা। 

চা বাগানের নৃত্য অংশ নেয়- মেঘা, এঞ্জেলিনা, এমিলি ও রিধা। 'বাহাহাল করিয়া' নৃত্যে- মৌমিতা,এভেলিন,অনামিকা,সামান্তা ও দ্রোহী'র পরিবেশনা ছিল অনবদ্ধ। 

'হুড়মুড় হুড়মুড় করে মেঘা' নৃত্যে অংশ নেয়- ইকরা, অবনতি,ক্লেয়ার ও রেসা। 

একক নৃত্য লাবিবা ও নাইসা মোস্তফার পরিবেশনা ছিল চমৎকার। খ্রিস্টিন রোজারিও'র রচনা ও কোরিওগ্রাফিতে নৃত্যনাট্যে অংশ নেয়-এমা,ছোটন,আনিকা,দ্রোহী ও সামান্তা। 

'বাইদার ঘরের মেয়েগো আমি' গানের তালে মেঘা পিউরিফিকেশন দর্শকদের চোখ চাপিয়ে দেয় বেদে কন্যার জীবন গাঁথা। নৃত্যের এক ফাঁকে নাচের মুদ্রা ও তাল কি এবং কেমন অভিনয়ের মাধ্যমে উপস্থাপন করেন ক্ষুদে শিল্পীরা। 

অনুষ্ঠানে শেষের দিকে সৃষ্টি নৃত্যাঙ্গনের সকল শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট বিরতণ করেন নৃত্যগুরু লায়লা হাসান, সহযোগিতায় রোজ মেরী মিতু রিবেরু। 

ধন্যবাদ ও সমাপনী বক্তব্য রাখেন খ্রিস্টিন রোজারিও।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.