ইসরায়েলে হামাসের নতুন করে রকেট হামলা
ইসরায়েলের আসকেলন শহরে রকেট হামলা চালিয়েছে হামাস। (১০ অক্টোবর) মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৫টা পর্যন্ত শহরবাসীদের সুরক্ষিত স্থানে যেতে বলে নির্দেশ দেন তারা। আর নির্দিষ্ট সময় শেষ হওয়ার পরই সেখানে মুহুর্মুহু রকেট ছোড়ে গাজার এ সশস্ত্র বাহিনী। বিবিসির সাংবাদিক অ্যালিস কাডি প্রতিবেদন করেছেন যে, গাজা উপত্যকা থেকে এক পর্যায়ে বিপুল পরিমাণ রকেট ছোড়া হয়েছে। হামলার আগের সময়টিতে আশ্রয়কেন্দ্রে অনেক মানুষ আশ্রয় নিয়েছিলো। নতুন রকেট হামলার খবর জানতে পেলে শহরে আতঙ্ক ও উদ্বিগ্নতা ছড়িয়ে পড়ে। অ্যালিস কাডি জানিয়েছেন, সেখানে রকেটের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আগে থেকেই স্থানীয় মানুষকে নিরাপদ স্থানে যাওয়ার জন্য মোবাইল বার্তা পাঠানো হয়েছে। অবস্থা ধীরে ধীরে জটিল থেকে জটিল হয়ে যাচ্ছে, যখন হামাস ইসরায়েলে রকেট ছুড়ছে, তখন ইসরায়েল গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে অনুসারে, ইসরায়েলের বিমান হামলায় এখন পর্যন্ত প্রায় ৮৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আল জাজিরা সংবাদ সংস্থা প্রতিবেদন করেছে, গাজা উপত্যকায় গত তিন দিনে প্রচুর বিমান হামলা চলছে। এই হামলায় অনেক বাড়ি, মসজিদ ও অন্যান্য স্থাপনা ধসে গেছে বা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলের প্রতিশোধ হিসেবে গাজা উপর 'পূর্ণ অবরোধ' আরোপ করা হয়েছে। তারা ঘোষণা করেছেন, গাজায় কোনো পন্য প্রবেশ করানো হবে না। এদিকে, রাফাহ ক্রসিং বন্ধ করে দেওয়া হয়েছে ও সেখানে বোমা হামলা চালানোর হুমকি দেওয়া হয়েছে। ইসরায়েলের আসকেলন শহরকে লক্ষ্য করে নতুন করে রকেট হামলা চালিয়েছে হামাস। মঙ্গলবার (১০ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ৫টার মধ্যে আসকেলন থেকে বেসামরিক মানুষকে সরে যাওয়ার সময়সীমা বেঁধে দেয় তারা।
