post
বাংলাদেশ

দল -জোট ভাঙ্গানোর অভিযোগ বিএনপির,আওয়ামীলীগ বলছে কাউকে নির্বাচনে জোর করা হচ্ছে না

বাংলাদেশের রাজনীতিতে সাম্প্রতিক বছর গুলোতে জোট নির্বাচনের জনপ্রিয়তা বাড়ছে। দল ভাঙ্গনেরও অভিযোগ উঠছে বিভিন্ন বড় বড় দলগুলোর বিরুদ্ধে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দীর্ঘদিন নিরুত্তাপ থাকার পর সাম্প্রতিককালে আবার রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ সৃষ্টি হয়েছে বিএনপিকে ভাঙ্গা না-ভাঙ্গা নিয়ে।দলে ভাঙন ধরানোর জন্য আবারও চেষ্টা চলছে—বিএনপি এমন অভিযোগ করলেও জবাবে সরকার বলছে, এমন কোনো চেষ্টা তাঁদের নেই। এ নিয়ে সরকার ও বিরোধী দলের নেতাদের মধ্যে বাকযুদ্ধ যেমন চলছে, তেমনি একে অপরকে ঘায়েল করার চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে রাজনীতির বিশ্লেষনী মাঠে।সাম্প্রতিক সময়ে জামায়াতে ইসলামীকে বিএনপির নেতৃত্বাধীন জোট থেকে বিচ্ছিন্ন করতে সরকারের চেষ্টার মধ্যে এখন বিএনপিকে ভাঙতে সরকার তৎপর বলে অভিযোগ উঠছে।অবশ্য বিষয়টি আরো স্পষ্ট হয়েছে বিএনপির একসময়ের দীর্ঘস্থায়ী শরিক, অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তা জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের নেতৃত্বে নতুন রাজনৈতিক জোট যুক্তফ্রন্টের আত্মপ্রকাশের পরে। এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক বলেছেন, দল, ভেঙ্গে জোট ভেঙ্গে জনগনের যৌক্তিক দাবীকে ম্লান করা যাবে না। দলটির আরেক শীর্ষ নেতা বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবদীন বলেছেন, বিভিন্ন স্থানে জোর জবরদস্তি করে বিএনপি ও সমমনা দলগুলোর অনেক নেতাকে চাপে ফেলে দলছুট করানো হচ্ছে। তবে ভিন্ন কথা বলছেন আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি দাবী করছেন, কাউকেই নির্বাচনে আসার জন্য জোর করা হচ্ছে, দল ছাড়ানোর প্রশ্নই তো নাই।

post
এনআরবি বিশ্ব

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত

৫২তম সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে ওয়াশিংটন ডিসিস্থ বাংলাদেশ দূতাবাসে গতকাল মঙ্গলবার (২১ নভেম্বর) এক সংবর্ধনার আয়োজন করা হয়। সন্ধ্যায় দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মার্কিন সেনাবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল প্যাট্রিক ম্যাটলক। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান ও বাংলাদেশ দূতাবাসের ডিফেন্স অ্যাটাচে ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শাহেদুল ইসলামও অনুষ্ঠানে বক্তব্য রাখেন। ইউএস মেরিন কোরের ডেপুটি কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল গেরি গ্ল্যাভি, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মিজ আফরিন আক্তার এবং মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয়ক আঞ্চলিক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সিমাস হুইটসেলও অভ্যর্থনা অনুষ্ঠানে যোগ দেন। বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক ড. আহমাদ কায়কাউসও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। লেফটেন্যান্ট জেনারেল প্যাট্রিক ম্যাটলক তার বক্তৃতায় জাতীয় স্বাধীনতা রক্ষা এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবদানের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন বাংলাদেশ সশস্ত্র বাহিনী নিরাপত্তা ও জাতীয় স্বাধীনতা রক্ষায় এবং প্রাকৃতিক দুর্যোগের সময়ে জনগণের মধ্যে ত্রাণ সহায়তা ও নিঃস্বদের আশ্রয় প্রদান এবং বিশ্বব্যাপী শান্তি ও স্থিতিশীলতা আনয়নে সম্মুখ ভূমিকা পালন করছে। জাতিসংঘ শান্তিরক্ষা অভিযানে বাংলাদেশকে বিশ্বের বৃহত্তম সৈন্য প্রেরণকারী দেশ হিসেবে উল্লেখ করে প্যাট্রিক ম্যাটলক বলেন, বাংলাদেশি সেনাদের এই অবদানে বিশ্ব আজ কৃতজ্ঞ। তিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর মধ্যে বর্তমান অংশীদারিত্বের কথা উল্লেখ করেন এবং আশা প্রকাশ করেন আগামী বছরগুলোতে শান্তি ও সমৃদ্ধির জন্য এই অংশীদারিত্ব আরো মজবুত হবে। রাষ্ট্রদূত ইমরান বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন, যার অবিসংবাদিত নেতৃত্বে বাঙালি জাতি তার দীর্ঘদিনের কাঙ্খিত স্বাধীনতা অর্জন করে। মুক্তিযুদ্ধে মহান আত্মত্যাগের জন্য তিনি সশস্ত্র বাহিনীর বীর সদস্যসহ ত্রিশ লাখ শহিদের প্রতিও গভীর শ্রদ্ধা জানান। তিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর মধ্যে বহুমুখী সহযোগিতার কথা উল্লেখ করে বলেন দুই দেশ বিভিন্ন প্রতিরক্ষা ও নিরাপত্তা ইস্যুতে অভিন্ন মতামত বিনিময় করছে। রাষ্ট্রদূত ইমরান বলেন বন্ধু রাষ্ট্র হিসেবে যুক্তরাষ্ট্র অতীতে বাংলাদেশের উন্নয়নের অভিযাত্রায় সব ধরনের সহায়তা প্রদান করেছে এবং বাংলাদেশ এ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য আরো ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য আগ্রহী । ডিফেন্স অ্যাটাচে ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শাহেদুল ইসলাম সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানান এবং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো উন্নয়নে অব্যাহত সমর্থন ও সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান। অনুষ্ঠান পরিচালনা করেন মিনিস্টার (পলিটিক্যাল) মোঃ রাশেদুজ্জামান। এর আগে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বিভিন্ন কার্যক্রমের ওপর একটি সংক্ষিপ্ত তথ্যচিত্র প্রদর্শন করা হয়। বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক ও ডিফেন্স অ্যাটাচে এবং পেন্টাগন, স্টেট ডিপার্টমেন্ট ও অন্যান্য মার্কিন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রবাসী বাংলাদেশি এবং দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সংবর্ধনায় আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে প্রধান অতিথি কর্তৃক কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

post
এনআরবি বিশ্ব

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে সশস্ত্র বাহিনী দিবস ২০২৩ পালিত

আজ ৫৩তম সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে এক অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে জাতিসংঘের পিস অপারেশন বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যঁ পিয়েরে ল্যাক্রুয়া, অপারেশনাল সাপোর্ট বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারে, নিরাপত্তা বিভাগের এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল উনাইসি ভুনিওয়াকা, জাতিসংঘের মিলিটারি এডভাইজর জেনারেল বিরামে ডিওপসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ (স্থায়ী প্রতিনিধি) ও সামরিক উপদেষ্টাগণ (মিলিটারি এডভাইজর) অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে উপস্থিত অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য প্রদান করেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত।বক্তব্যের শুরুতে রাষ্ট্রদূত মুহিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি মহান মুক্তিযুদ্ধের ত্রিশ লক্ষ শহীদ এবং দুই লক্ষেরও বেশি নির্যাতিত নারীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, তাঁদের সংগ্রাম ও আত্মত্যাগের কারণেই আমরা পেয়েছি স্বাধীন, সার্বভৌম বাংলাদেশ। এসময় তিনি ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার মাধ্যমে শুরু হওয়া মহান মুক্তিযুদ্ধে নবগঠিত সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকা, দেশের অভ্যন্তরে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও নানাবিধ উন্নয়ন কার্যক্রমে সশস্ত্র বাহিনীর অবদান তুলে ধরেন। তিনি আরো বলেন, আমাদের শান্তিরক্ষী বাহিনীর গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় অসামান্য অবদান রেখে চলেছে। বিশ্বের বিভিন্ন যুদ্ধবিধস্ত দেশের পুনর্গঠনে প্রশংসনীয় অবদান রাখছে। এসকল কার্যক্রমের মাধ্যমে তাঁরা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে।আগত অতিথিদের দৃষ্টি আকর্ষণ করে স্থায়ী প্রতিনিধি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বর্তমান সরকার আমাদের সশস্ত্র বাহিনীর অধিকতর আধুনিকায়নে বিভিন্নমূখী উদ্যোগ হাতে নিয়েছে। এই উদ্যোগসমূহের বাস্তবায়ন সশস্ত্র বাহিনীকে আরো দক্ষ ও শক্তিশালী করে তুলবে। সর্বোপরি, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি সুখী-সমৃদ্ধ উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে আমাদের সশস্ত্র বাহিনী আরো কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।”অনুষ্ঠানে দেশে ও বিদেশে সশস্ত্র বাহিনীর বিভিন্ন কার্যক্রম তুলে ধরে আগত অতিথিদের উদ্দেশ্যে একটি তথ্যবহুল ব্রিফিং প্রদান করেন মিশনের ডিফেন্স এ্যাডভাইজার বিগ্রেডিয়ার জেনারেল সাদেকুজ্জামান। বক্তব্য পর্ব শেষে স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আগত অতিথিদের নিয়ে কেক কাটেন এবং সকলকে নৈশভোজে আমন্ত্রণ জানান। এসময় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে একটি প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়।অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবর্গ শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসবে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ যে অবদান রেখে যাচ্ছে তার ভূয়সী প্রশংসা করেন। এসময় তাঁরা সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন আয়োজিত এ অনুষ্ঠানে আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানান।

post
এনআরবি বিশ্ব

প্রণোদনা দ্বিগুণ ; নভেম্বরের প্রথম ১৭ দিনে রেমিট্যান্স এসেছে ১১৮ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার

রেমিট্যান্সে প্রণোদনা দ্বিগুণ করায় গতি ফিরেছে প্রবাসী আয়ে। নভেম্বরের প্রথম ১৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১১৮ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার। এর মধ্যে প্রথম ১০ দিনেই আয় হয়েছে ৭৯ কোটি ৪৪ লাখ মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের সবশেষ হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।প্রতিবেদনে বলা হয়, অক্টোবরের পর চলতি মাসেও রেমিট্যান্সের গতি বেড়েছে। গড়ে প্রতিদিন এই খাত থেকে আসছে ৬ কোটি ৯৯ লাখ ডলার। এদিকে অক্টোবরের প্রথম ২০ দিনে রেমিট্যান্স এসেছিল ১২৪ কোটি ৯৯ লাখ ডলার। আর সেপ্টেম্বরের ২২ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ১০৫ কোটি ডলার। গেল ২২ অক্টোবর থেকে অধিক হারে বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাচ্ছেন প্রবাসীরা। প্রতি ডলারে সরকারের পক্ষ থেকে আড়াই শতাংশ প্রণোদনা কার্যকর করায় এই হার বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

post
এনআরবি চাকুরী

মালয়েশিয়ায় বাংলাদেশীসহ ৩শ ৭৭ অনিয়মিত অভিবাসী আটক

মালয়েশিয়ার সড়ক পরিবহন বিভাগ-জেপিজে এবং সহযোগী সংস্থার যৌথ অভিযানে বাংলাদেশিসহ ৩৭৭ জন অনিয়মিত অভিবাসীকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার এক বিবৃতিতে এ কথা জানান দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক রুসলিন বিন জুসোহ। বিবৃতিতে তিনি বলেন, মালয়েশিয়ার সড়ক পরিবহন বিভাগের সঙ্গে যৌথভাবে পুত্রজায়া সড়কের আশপাশে এ অভিযান পরিচালনা করা হয়। জনসাধারণের অভিযোগের ভিত্তিতে দেশটির কাজাং এবং বাঙ্গির দিক থেকে পুত্রজায়ায় প্রবেশের প্রধান সড়কে জেপিজে এবং ইমিগ্রেশন পুলিশের ২টি স্থানে চেকপয়েন্ট বসিয়ে বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। তাদের বেশির ভাগই স্থানীয় আলম ফ্লোরা বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিচ্ছন্ন কর্মীর কাজে বাস যোগে বের হওয়ার চেষ্টা করছিলেন। অভিযানে মোট ৬০০ জন অভিবাসীর কাগজপত্র যাচাই বাছাই করা হয়, তার মধ্যে ৩৭৭ জনের কাছে বৈধ কাগজপত্র না থাকায় তাদের আটক করা হয়। আটকদের মধ্যে ২৫০ নারী ও ১২৭ জন পুরুষ রয়েছে। এদের মধ্যে বাংলাদেশ, নেপাল, মিয়ানমার, ইন্দোনেশিয়া, পাকিস্তান, ভারত ও শ্রীলঙ্কার নাগরিক রয়েছে।

post
এনআরবি বিশ্ব

কুয়েতে হোটেল মোটেলে বাড়ছে বাংলাদেশী কর্মীর সংখ্যা

মধ্য প্রাচ্যের ধনী দেশ কুয়েতে অন্তত ২০ লাখ বাংলাদেশীর বসবাস। এরমধ্যে প্রায় ৩ হাজার বাংলাদেশী কাজ করছেন দেশটির হোটেল-মোটেল সেক্টরে।যেখানে উর্ধতন কর্মকর্তাসহ প্রায় সকল ক্ষেত্রেই বাড়ছে প্রবাসী বাংলাদেশীদের সংখ্যা। কিন্তু উপযুক্ত যোগ্যতার অভাবে অন্যদের থেকে পিছিয়ে পড়ছেন অনেকে। তাই দক্ষতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন কমিউনিটি নেতারা। বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রার দেশ কুয়েত। খনিজ সম্পদের এ দেশটিতে হোটেলসহ বিভিন্ন সেক্টরে কাজের জন্য প্রতিনিয়ত পাড়ি জমাচ্ছে হাজারো বাংলাদেশী। দেশটির বিভিন্ন তারকা হোটেলে উর্ধতন পদেও কাজ করছেন অনেক বাংলাদেশী।কিন্তু উপযুক্ত দক্ষতা ও যোগ্যতার অভাবে সেক্টরটিতে পিছিয়ে পড়ছেন বাংলাদেশীরা। আবার ভিসা জটিলতায়ও আটকে যাচ্ছে সম্ভাবনাময় রেমিট্যান্স যোদ্ধারা।পর্যটন নির্ভর কুয়েতের হোটেল-মোটেলে দক্ষিণ এশিয়ার সব থেকে কম যোগ্যতার শ্রমিকদের মধ্যে রয়েছে বাংলাদেশীরা। শ্রমিকদের দক্ষ করে না পাঠানোর কারণে এই সংকট সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রবাসীরা।তাই দক্ষ জনশক্তি রপ্তানীর মাধ্যমে বৈদেশিক আয় নিশ্চিত করার আহবান জানিয়েছেন দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীরা।

post
সংবাদ

তফসিলকে স্বাগত জানিয়ে আওয়ামীলীগের আনন্দ মিছিল,বিএনপির প্রত্যাখ্যান;রাজনীতির একচ্ছত্রতা শুভকর নয়, বিশ্লেষকের মন্তব্য

পিটার হাসকে ডেকে পাঠিয়েছে ওয়াশিংটনজাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনা করেন বুধবার সন্ধ্যা ৭ টায়। ৭ জানুয়ারি নির্বাচনের তারিখ জানিয়েছে তফসিল ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এরপর তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে আনন্দ মিছিল বের করেছে আওয়ামী এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনগুলো। এরপরে আজ বৃহস্পতিবার আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণের আহবান জানিয়ে বলেছেন, মত পরির্বতন করে ভোটে এলে স্বাগত জানানো হবে তাদের। এসময় সব রাজনৈতিক দলকে নির্বাচনে আসারও আহবান জানান তিনি। তবে সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।আওয়ামী লীগ জনগণের ভোটে বিশ্বাস করে,হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি করে না বলে দাবী ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক। এদিকে, তফসিল ঘোষণার প্রতিবাদে রাজধানীতে মিছিল করেছে বিএনপি ও তার মিত্ররা।বুধবার তফসিল এর প্রতিবাদে এবং অবরোধের পঞ্চম ধাপের দ্বিতীয় দিনে মিছিল বের করে বিএনপি ও সমমনা দলগুলো। নির্বাচনমূখী দেশের রাজনৈতিক পরিস্থিতিতে সাম্প্রতিক সময়ের খুব আলোচিত নাম বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। কিন্তু হঠাৎ করেই এই মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে দেশটির নীতি নির্ধারনী মহল ওয়াশিংটন প্রশাসন। এজন্য তিনি জরুরিভিত্তিতে কলম্বো হয়ে যুক্তরাষ্ট্রে রওয়ানা হয়ে গেছেন। যা নিয়েও রাজনৈতিক মহলে চলছে নানা আলোচনা। তফসিল ঘোষনা পরবর্তি সামগ্রীক পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়ায় বিপ্লবী ওয়ার্কাস পাটির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক বলেছেন, তফসিল ঘোষনার পরে ক্ষমতাসীন দলের অঙ্গ ও সহযোগি বিভিন্ন সংগঠন আনন্দ মিছিল করেছে। যা কোন ভাবেই গ্রহন যোগ্য না। কারন এর মাধ্যমে কোন গনতান্ত্রিক আচরনের প্রকাশ হয়নি দলটির। রাজনীতির একছচ্ছত্রতা দেশের সামগ্রীক পরিস্থিতিকে ক্ষতি করে বলে মনে করেন সাইফুল হক। আর পিটার হাসে হঠাৎ ওয়াশিংটন যাওয়াকেও রাজনীতি কোন ইঙ্গিত বলেই মনে করছেন এই বাম নেতা। 

post
বাংলাদেশ

নির্বাচনে অংশ নিবে ‘স্বতন্ত্র গণতন্ত্র মঞ্চ’

বিএনপির বর্তমান ও সাবেক ১২৫ নেতার সমন্বয়ে গঠিত ‘স্বতন্ত্র গণতন্ত্র মঞ্চ’ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে।বুধবার বিকেলে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন থেকে, এ ঘোষণা দেন সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার আহসান হাবিব। এসময় তিনি অবরোধের নামে জ্বালাও-পোড়াও না করে বিএনপিকে সংলাপে যাওয়ার আহ্বান জানান। এছাড়া লিখিত বক্তব্যে বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা দিতে বর্তমান সরকারকে অনুরোধ জানিয়ে তাঁর মুক্তি দাবি করেন।

post
বাংলাদেশ

নির্বাচন কেন্দ্র করে দেশজুড়ে নিরাপত্তা বৃদ্ধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা।পুলিশ, র‍্যাব, বিজিবি এবং আনসারের সমন্বয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। কমিশন ভবন ও এর আশপাশের এলাকায় সকাল থেকেই টহলে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সাদা পোশাকে নিয়োজিত রয়েছে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে মোতায়েন করা হয়েছে বিজিবি।

post
সংবাদ

বাংলাদেশের জাতীয় নির্বাচন, দেশি বিদেশীদের দৌড় ঝাঁপ ও ইসির চ্যালেঞ্জ

বিরোধী রাজনৈতিক দলগুলোর হুমকি, নানামুখী চ্যালেঞ্জ ও উৎকণ্ঠার মধ্যেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা । এ উপলক্ষে দেশ জুড়ে নানা উদ্বেগ উৎকন্ঠা আর রাজনীতির মাঠে চলছে নানা আলোচনা। বুধবার সকালে তফসিল ঘোষণাকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা দেখতে আগারগাঁও নির্বাচন কমিশন ভবন পরিদর্শন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।আর সচিবালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেছন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। পরে আলোচনার বিষয়ে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেছেন, এখন সংলাপের সুযোগ নেই। জাতীয় পার্টির যদি এজ হুল বা তারা কেউ কেউ আওয়ামী লীগের সঙ্গে থাকতে না চায়, এটা তাদের নিজেদের সিদ্ধান্তের ব্যাপার। আমরা তো জোর করে কাউকে আমাদের সঙ্গে টেনে আনছি না। এদিকে নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার আগেই থেকে সারা দেশে তাৎক্ষণিক বিক্ষোভ করার সিদ্ধান্ত নিয়েছে বিরোধী দলগুলো। ইতোমধ্যে বিএনপি ও যুগপৎ আন্দোলনে যুক্ত দলগুলোর পঞ্চম দফা অবরোধ কর্মসূচির প্রথম দিন চলমান থাকায় তাৎক্ষণিক বিক্ষোভ করার সিদ্ধান্তও চুড়ান্ত করেছেন তারা। বিরোধী দলগুলোর মধ্যে রয়েছে বাম গণতান্ত্রিক জোট, ইসলামী আন্দোলন, সিপিবিসহ অন্যান্য কিছু দল। এছাড়া তফসিল বাতিলের দাবিতে আগামী রোববার (১৯ নভেম্বর) ও সোমবার (২০ নভেম্বর) হরতাল আসতে পারে। বিএনপি, জামায়াত, গণতন্ত্র মঞ্চ, এবি পার্টির শীর্ষনেতাদের তথ্যে পাওয়া গেছে এসব খবর। বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির অবনতি হচ্ছে উল্লেখ করে গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল (এইচআরসি)। এছাড়া পরিস্থিতি মোকাবিলায় সংস্থাটির বিশেষজ্ঞরা মানবাধিকার কাউন্সিলের পর্যালোচনাকে গ্রহণের আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার এইচআরসির ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি নিয়ে এই উদ্বেগ জানান বিশেষজ্ঞরা। আর ইউরোপিয় ইউনিয়ন বলছেন, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন করবে বাংলাদেশ, এমনটা আশা করছেন তারা।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.