বিএনপির বর্তমান ও সাবেক ১২৫ নেতার সমন্বয়ে গঠিত ‘স্বতন্ত্র গণতন্ত্র মঞ্চ’ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে।
বুধবার বিকেলে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন থেকে, এ ঘোষণা দেন সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার আহসান হাবিব। এসময় তিনি অবরোধের নামে জ্বালাও-পোড়াও না করে বিএনপিকে সংলাপে যাওয়ার আহ্বান জানান। এছাড়া লিখিত বক্তব্যে বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা দিতে বর্তমান সরকারকে অনুরোধ জানিয়ে তাঁর মুক্তি দাবি করেন।
