ইলেক্ট্রিক্যাল, প্লাম্বিং ও এসির যাবতীয় পরিসেবা নিয়ে আবুধাবির মোছাফ্ফার ১২নং সাবিয়াতে যাত্রা শুরু করল বাংলাদেশি প্রতিষ্ঠান 'বিপুল ইন্টারন্যাশনাল এয়ার কন্ডিশনিং সেন্টার’।
শুক্রবার প্রতিষ্ঠানটির উদ্ভোধন করেন, স্বত্বাধিকারী প্রবাসী মোহাম্মদ বিপুল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসেন, ব্যবসায়ী সাইদুল ইসলাম সাঈদ, ব্যবসায়ী মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ দেলোয়ার হোসেন, আব্দুর রহিম, ফরিদ হোসেন ও লিটন সহ অনেকে। এসময় প্রতিষ্ঠানটির সফলতা কামনার পাশাপাশি সকলকে সেবা গ্রহণের আহবান জানান তারা। সবার দোয়া ও সহযোগিতা কামনা করে আমিরাতে বন্ধ থাকা বাংলাদেশি ভিসা উম্মুক্ত করার আহবান জানান উদ্যোক্তা মোহাম্মদ বিপুল।
