post
সংবাদ

চলতি বছর বাংলাদেশি হাজীর মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬০ জনে

চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর বাংলাদেশি মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬০ জনে। এর মধ্যে পুরুষ ৪৭ জন এবং নারী ১৩ জন। তাদের মধ্যে মক্কায় ৪৭ জন, মদিনায় চারজন, মিনায় সাতজন ও জেদ্দায় দুইজন মারা গেছেন।হজ পোর্টালের সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিনে বলা হয়,পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত ৪৯ হাজার ৯৮১ জন হাজি দেশে ফিরেছেন। সৌদি থেকে ১২৭টি ফ্লাইটে এসব হাজি বাংলাদেশে এসেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫৩টি, সৌদি এয়ারলাইন্স ৪৮টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২৬টি ফ্লাইট পরিচালনা করে। হজ শেষে গত ২০ জুন থেকে দেশে ফেরার ফ্লাইট শুরু হয়। আগামী ২২ জুলাই পর্যন্ত হাজিদের ফিরতি ফ্লাইট অব্যাহত থাকবে।

post
সংবাদ

মালয়েশিয়া থেকে আটক হওয়া বাংলাদেশিসহ ১৯১ বন্দিকে নিজ দেশে ফেরত

বিভিন্ন সময় আটক হওয়া বাংলাদেশিসহ ১৯১ বন্দিকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। সাজা শেষ হওয়ার পর তাদের দেশে পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির জোহর রাজ্যের অভিবাসন বিভাগ।রাজ্যের অভিবাসন বিভাগ এক বিবৃতিতে জানায়,পেকান নেনাস অভিবাসন বিভাগের বন্দিশিবির থেকে ২ ও ৪ জুলাই পর্যন্ত সরাসরি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর এবং স্টুলাং লাউট ফেরি টার্মিনালের মাধ্যমে ৯৫ জন ইন্দোনেশিয়ান, ৮৪ জন মিয়ানমারের এবং ১২ বাংলাদেশি বন্দিকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। মালয়েশিয়ার অভিবাসন আইনের অধীনে বিভিন্ন অপরাধের জন্য সাজা শেষে তাদের নিজ নিজ জাতীয় দূতাবাস থেকে নাগরিকত্ব যাচাই পাস পাওয়ার পর আকাশ ও স্থলপথে নিজ খরচে তাদের দেশে ফেরত পাঠানো হয়। সেই সঙ্গে তারা যেন ফের মালয়েশিয়ায় প্রবেশ করতে না পারে সেজন্য তাদের কালো তালিকাভুক্ত করা হয়।

post
সংবাদ

ভেনিসের মেসত্রের পারকো পিরাগেত্তো পার্কে জুমার নামাজ

ভেনিসের মেসত্রের পারকো পিরাগেত্তোয় শুক্রবার পবিত্র জুমার নামাজের আয়োজন করা হয়েছে।মেসত্রের ভিয়া পিয়াভেস্থ একটি বন্ধ সুপার মার্কেট ভাড়া নেন ভেনিসের মাদরাসা তুল ইত্তিহাদ কর্তৃপক্ষ। বহু অর্থ ব্যয়ে তা সংস্কার করেন এবং মসজিদ ও মক্তব চালু করেন। প্রায় শতাধিক ছেলে মেয়ে সেখানে কোরআন শিক্ষা নেন এবং প্রতিদিন ৫ ওয়াক্তসহ জুমার দিনে অন্তত ৮ শতাধিক মুসল্লি একসাথে নামাজ আদায় করেন। তবে, মাদরাসাতুল ইত্তিহাদ প্রতিষ্ঠার শুরু থেকেই এর বিরোধীতা করে স্থানীয় পৌরসভা। সম্প্রতি, বাণিজ্যিক এরিয়ায় ধর্মীয় প্রতিষ্ঠান করা যাবেনা সহ নানা অভিযোগে বন্ধ করার নোটিশ জারি করে। মাদরাসা কর্তৃপক্ষ ওই নোটিশের বৈধতা চ্যালেজ্ঞ করে আদালতের দ্বারস্থ হন। আদালত প্রাথমিকভাবে পৌরসভার নোটিশ স্থগিত করলেও সম্প্রতি চুড়ান্ত রায় প্রকাশ করেছে। ওই রায়ে পৌরসভার নোটিশ বলবৎ রাখা হয়েছে। ফলে নামাজ আদায়সহ ধর্মীয় কার্যক্রম করা ওখানে নিষিদ্ধ হয়ে পড়ে।

post
সংবাদ

শিশুরা আগামীর স্মার্ট বাংলাদেশ নির্মাণে অগ্রণী ভুমিকা রাখবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আজকের শিশুরা আগামীর স্মার্ট বাংলাদেশ নির্মাণে অগ্রণী ভুমিকা রাখবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন প্রজন্মকে সেভাবেই গড়ে উঠতে হবে। শনিবার সকালে গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় শিশুদের উন্নত জীবন দিতে দেয়ার লক্ষে জাতির পিতার অবদানের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।১৯১২ সালে প্রতিষ্ঠিত গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত স্কুল। সকালে সেখানে স্থাপিত বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বঙ্গবন্ধু কর্নার ঘুরে দেখেন তিনি। পরে সেখানেই, টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসন কর্তৃক প্রকাশিত এসো বঙ্গবন্ধুকে জানি শীর্ষক অ্যালবামেরও মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। সেখানে সংক্ষিপ্ত বক্তৃতায়, উন্নত বাংলাদেশ গঠনে শিশুদের প্রস্তুত করার আহবান জানান প্রধানমন্ত্রী। তুলে ধরেন শিশুদের কল্যাণে জাতির পিতার দেয়া নানা পদক্ষেপের কথা। শেখ হাসিনা শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ খবর নেন। তিনি সেখানে কিছুক্ষণ সময় কাটান এবং শিক্ষার্থীদের নিয়ে বঙ্গবন্ধু কর্নার ঘুরে দেখেন। যেখানে জাতির ওপর রচিত বিভিন্ন বই রাখা হয়েছে। এরপর টুঙ্গিপাড়া মাল্টিপারপাস পৌর সুপার মার্কেট পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

post
সংবাদ

পিজিআরকে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের নির্দেশ রাষ্ট্রপতির

প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট-পিজিআর সদস্যদেরকে কর্তব্যপরায়ণতা,নিষ্ঠায় অটল এবং চেইন অব কমান্ডের প্রতি আস্থাশীল থেকে তাদের ওপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।বিশেষায়িত এ বাহিনীর ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে, শনিবার সকালে ঢাকা সেনানিবাসের পিজিআর সদর দফতরের শহীদ ক্যাপ্টেন হাফিজ হলে পিজিআরের দরবারে যোগ দিয়ে, রাষ্ট্রপতি এসব কথা বলেন। এসময় রাষ্ট্রপতি একটি সুশৃঙ্খল, পূর্ণাঙ্গ এবং স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টকে বর্তমান অবস্থানে প্রতিষ্ঠিত করার কারিগর হিসেবে প্রাক্তন সদস্যদের অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। রাষ্ট্রপ্রধান বলেন, পিজিআর’এর সার্বিক উন্নয়নকে সরকার অগ্রাধিকার দেয়। ভবিষ্যতেও এই রেজিমেন্টকে আরও সুসংহত ও আধুনিক করার চেষ্টা অব্যাহত থাকবে।

post
সংবাদ

রিয়াদে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় মোস্তাফিজুর রহমান নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে রিয়াদ শহরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তাফিজের বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের তারাপাশা গ্রামে। জানা যায়, ১৩ মাস আগে কাজের সন্ধানে সৌদি আরবে যান মোস্তাফিজুর। সেখানে একটি কোম্পানিতে চাকরি করতেন তিনি। মোস্তাফিজুর রহমান জাহাঙ্গীরপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন বলে জানিয়েছেন তার পরিবার।

post
সংবাদ

মালয়েশিয়ায় শুরু হচ্ছে এনআইডি কার্যক্রম

৪০টি দেশে অবস্থানরত ১ কোটি ৪০ লাখ প্রবাসী বাংলাদেশিকে জাতীয় পরিচয়পত্র-এনআইডি দেয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় মালয়েশিয়ায় শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এনআইডি প্রদান কার্যক্রম।এ লক্ষ্যে বুধবার কুয়ালালামপুরের সাউথগেট কমার্শিয়াল সেন্টারে আউটসোর্সিং প্রতিষ্ঠান এক্সপার্ট সার্ভিসেস অফিসে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো: শামীম আহসান। এতে প্রধান অতিথি ছিলেন,বাংলাদেশ নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। এসময় সরকারের এনআইডি কার্যক্রম সফল করতে নির্ভুল তথ্য দিয়ে সহযোগিতার জন্য প্রবাসীদের প্রতি অনুরোধ জানান রাষ্ট্রদূত। সভায় ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগীর ও এক্সপ্যাট সার্ভিসেস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক গিয়াসউদ্দিন আহমেদসহ কমিউনিটির নেতৃবৃন্দ এবং নির্বাচন কমিশন সচিবালয়ের প্রতিনিধিদলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

post
সংবাদ

মালয়েশিয়ার আন্তর্জাতিক খাদ্য ও পানীয় মেলায় বাংলাদেশ

মালয়েশিয়ার আন্তর্জাতিক খাদ্য ও পানীয় মেলায় দ্বিতীয়বারের মতো অংশ নিয়েছে বাংলাদেশ। ‘ফুড অ্যান্ড ড্রিংকস মালয়েশিয়া বাই সিয়াল’ নামের এ মেলায় খাদ্যপণ্য ও পানীয় ছাড়াও ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করবে চীন, ভারত, পাকিস্তান, কানাডা ও বাংলাদেশসহ অংশ নেয়া দেশগুলো। মালয়েশিয়া সরকারের পৃষ্ঠপোষকতা ও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সহযোগীতায় শিল্প উদ্যোক্তাদের অংশগ্রহণের জন্যে এ মেলার আয়োজন করা হয়। বাংলাদেশ হাইকমিশনের তত্ত্বাবধানে এতে অংশ নিয়েছে, বাংলাদেশি ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানি প্রাণ ফুডস লিমিটেড। মঙ্গলবার থেকে রাজধানী কুয়ালালামপুরের মাইটেক কনভেনশন সেন্টারে শুরু হয়েছে ৩ দিনের এ মেলা। মেলায় ২২টি দেশের অংশগহণে ৩৩০টি বুথে তাদের নিজস্ব পণ্য প্রদর্শন চলছে বলে জানা গেছে।

post
সংবাদ

স্ত্রীর সামনেই কুয়েত প্রবাসীর আত্মহত্যা

কুয়েতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মেহেদী হাসান রিদয় নামে এক প্রবাসী বাংলাদেশি। (গত ২৫ জুন রাতে) দেশটির কাবাদ এলাকায় নিজ গৃহে ঝুলন্ত অবস্থায় ওই যুবকের মরদেহ পাওয়া যায়। মেহেদী হাসান কুমিল্লা জেলার চান্দিনা থানার মাইজকার ইউনিয়নের আওড়াল গ্রামের আবু তাহেরের ছেলে। জানা যায়,স্ত্রীকে ভিডিও কলে রেখেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন মেহেদী। তার ভাই সাজ্জাদ হোসেন সাগর জানান, প্রেম করে বিয়ে করলেও বিয়ের পর থেকেই স্ত্রীর সাথে সম্পর্ক ভালো ছিলো না মেহেদীর। স্ত্রীর সাথে পারিবারিক কলহের কারণেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তিনি। ২০১৮ সালে কুয়েতে পাড়ি জমান মেহেদী। সেখানে তিনি ইলেক্ট্রিকের কাজ করতেন। তার ছয় বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।

post
সংবাদ

সোমা হত্যার দায়ে স্বামী আমিনান দোষি সাব্যস্ত

স্ত্রী সোমা বেগমকে হত্যার দায়ে স্বামী আমিনান রহমানকে দোষি সাব্যস্ত করেছেন ব্রিটিশ আদালত। জানা যায়, সোমা বেগম অনলাইনে প্রেমিকের সাথে কথা বলার সময় তাকে হত্যা করে স্বামী আমিনান। হত্যার পর সোমা বেগমতে লাগেজে পুরে ফেলে দেয় বাড়ির পাশের লী নদীতে। বাঙালী অধ্যুষিত পূর্ব লন্ডনের পপলারের বাসিন্দা আমিনান রহমানের সাজা ঘোষণা করা হবে আগামী ৩১ জুলাই। ওল্ড বেইলী কোর্ট রায়ে বলেছেন, গত বছরের ২৯ এপ্রিল নিজেদের ফ্ল্যাটে সোমা বেগমকে হত্যা করে আমিনান। এর পর টুকরো টুকরো করে কেটে তাকে লাগেজে ভরা হয়। লাগেজটি নদীতে ফেলে দেয়ার ১০ দিন পর স্থানীয় এক ব্যক্তি লাগেজটি দেখে পুলিশকে খবর দেয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওই দিন আমিনান বাহুতে একটি শিশু এবং অন্য হাতে একটি লাগেজ নিয়ে বেরিয়ে যায়। পরে সেই লাগেজ নিয়ে লী নদীর পার ধরে হেটে যেতে দেখা যায়। বাঙালী কমিউনিটিতে লোমহর্ষক এই হত্যাকান্ড ভীতির সঞ্চার করেছে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.