post
সংবাদ

চোরাই পথে আসা ২০৭টি স্মার্টফোন উদ্ধার

শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে ভারতসহ পার্শ্ববর্তী দেশ থেকে আনা আইফোনসহ ২০৭ স্মার্টফোন, একটি ম্যাকবুক ল্যাপটপ ও নগদ ৯৪ হাজার টাকা উদ্ধার করেছে কামরাঙ্গীরচর থানা পুলিশ। এ সময় চক্রের দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- মো. শাকিল ও তার ভাই মো. শাহীন।বৃহস্পতিবার (১১ জুলাই) এসব তথ্য জানান অভিযানে নেতৃত্ব দেওয়া লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. ইমরান হোসেন। ইমরান হোসেন বলেন, ভারতীয় নাগরিক শাহিন রোশান গত ২৭ মার্চ তার ব্যবহৃত আইফোন হারালে প্রায় তিন মাস পর গুগল লোকেশনের মাধ্যমে জানতে পারেন তার মোবাইল ঢাকার কামরাঙ্গীরচরের পূর্ব রসুলপুর এলাকায়। পরে তিনি ২ জুলাই তার ব্যক্তিগত নম্বর থেকে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করেন এবং মোবাইল উদ্ধারে সহযোগিতা চান। বিষয়টির সত্যতা নিশ্চিত হয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয় এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় ওই ভারতীয় নাগরিকের আইফোনের অবস্থান ও ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করা হয়। পরে কামরাঙ্গীরচর থানা পুলিশের সহায়তায় ৩ জুলাই অভিযান পরিচালনা করে পূর্ব রসুলপুরের একটি বাসা থেকে আইফোনটি উদ্ধার করা হয়। আর এ আইফোন উদ্ধারের সূত্র ধরে মো. শাকিল ও তার ভাই মো. শাহীনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার বলেন, পার্সেলের মধ্যে অবৈধ পথে শুল্ক ফাঁকি দিয়ে পার্শ্ববর্তী বিভিন্ন দেশ থেকে তারা বিভিন্ন ব্র্যান্ডের আইফোনসহ স্মার্টফোন দেশে এনে দোকানে বিক্রি করতো। তাদের বাসায় অভিযান চালিয়ে দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের ও মডেলের পুরাতন সচল ও অচল ১৩৮টি আইফোন, ১১টি রেডমি, ১২টি ভিভো, ১০টি স্যামসাং, ৭টি অপো, ৫টি রিয়েলমি, ২টি লাভা, ২টি গুগল ও একটি করে মোটরালা, নোকিয়া, পোকো ও ওয়ানপ্লাসসহ মোট ১৯০টি স্মার্টফোন এবং একটি পুরাতন অ্যাপল ব্রান্ডের ম্যাকবুক ল্যাপটপ ও চোরাই মোবাইল বিক্রির নগদ ৯৪ হাজার টাকা জব্দ করা হয়।

post
সংবাদ

কোইকার সাথে ১১৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর

কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি-কোইকার সাথে ১১৭ কোটি টাকার আর্থিক সহায়তা চুক্তি স্বাক্ষর করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।বুধবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের সচিব মোঃ রুহুল আমিন-এর সঙ্গে কোইকার কান্ট্রি ডিরেক্টর তাইয়ং কিম এ চুক্তি সাক্ষর করেন। এসময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, মন্ত্রণালয়ের ঊর্ধতন কর্মকর্তা ও কোইকার প্রতিনিধিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে কোইকা চট্টগ্রামের বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি আধুনিকায়ন ও চাহিদা নির্ভর দক্ষ জনশক্তি গড়তে আর্থিক সহায়তা করবে। এছাড়া এসকল কেন্দ্রে প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ জনবল কোরিয়াসহ অন্যান্য দেশে কর্মসংস্থানের নিশ্চিত সুযোগ তৈরি হবে।

post
সংবাদ

কোটা নিয়ে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত: ওবায়দুল কাদের

কোটা নিয়ে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।বুধবার দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন ওবায়দুল কাদের। এ সময় আদালতের চূড়ান্ত রায় পর্যন্ত আন্দোলনরত শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানান আওয়ামী লীগের এ নেতা। পাশাপাশি জনদুর্ভোগ কর্মসূচি পরিহার করে আন্দোলনকারীদের শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যাওয়ার অনুরোধ জানান। এছাড়া শিক্ষকদের আন্দোলনের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, পেনশন স্কিমের ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে যোগাযোগ আছে। শিগগিরই সমস্যার সমাধান হবে।

post
সংবাদ

চীনের সাথে বাংলাদেশের ২১ চুক্তি সই

বাংলাদেশ ও চীনের বিদ্যমান সম্পর্ক ‘কৌশলগত অংশীদারিত্ব’ থেকে ‘বিস্তৃত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বে’ উন্নীত করতে দুই দেশের মাঝে ২১টি দলিল সই হয়েছে। যার মধ্যে, ২টি সমঝোতা স্মারক নবায়নসহ রয়েছে আরো ৭টি প্রকল্পের ঘোষণা।স্থানীয় সময় বুধবার সকালে, বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল’এ দুই দেশের মধ্যে প্রতিনিধি পর্যায়ের আলোচনার পর, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং’এর উপস্থিতিতে দলিলগুলো স্বাক্ষরিত হয়। অর্থনৈতিক ও ব্যাংকিং খাতে সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, ডিজিটাল অর্থনীতি, অবকাঠামোগত উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনায় সহায়তা, ৬ষ্ঠ ও ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ, বাংলাদেশ থেকে কৃষিপণ্য রপ্তানি এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগের বিষয়ে চুক্তিসহ মোট ২১টি দলিল সই হয়। সেইসাথে ৭টি প্রকল্পের ঘোষণা দিয়েছে চীন ও বাংলাদেশ। দলিলগুলোর মধ্যে বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ এবং চায়না মিডিয়া গ্রুপ’এর সঙ্গে সমঝোতা স্মারক ও সংবাদ সংস্থা সিনহুয়ার মধ্যে একটি চুক্তিতে সই করেন।

post
সংবাদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে চীনের প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।স্থানীয় সময় বুধবার সকালে গ্রেট হল অব দ্য পিপল’এ দুই দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক শুরু হয়। বৈঠকে চীন আমদানি পন্যের উপর শুল্ক কমানো, বাংলাদেশ থেকে অধিক পরিমানে কৃষিপন্য রপ্তানি, বাংলাদেশের ১শ টির বেশি অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ, রোহিঙ্গা সংকট সমাধানসহ নানা বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে বিস্তারিত তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। এছাড়া, দুই দেশের বন্ধুত্বের ৫০ বছর পূর্তি উৎযাপনে নিয়েও আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রী।

post
সংবাদ

চন্দনাইশ উপজেলার চেয়ারম্যানকে গ্রেপ্তারের নির্দেশ

পদ্মা ব্যাংকের ঋণখেলাপির মামলায় হাইকোর্টের সঙ্গে পে-অর্ডার প্রতারণা ও ১১৫ কোটি টাকার ঋণ পরিশোধ না করায় চন্দনাইশ উপজেলার চেয়ারম্যান জসিম উদ্দিন ও তার স্ত্রী তানজিনা সুলতানাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আদালত।বুধবার (১০ জুলাই) চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এই নির্দেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম বলেন, পদ্মা ব্যাংকের ঋণখেলাপির মামলায় হাইকোর্টের সঙ্গে পে-অর্ডার প্রতারণা ও ১১৫ কোটি টাকার ঋণ পরিশোধ না করায় চন্দনাইশ উপজেলার চেয়ারম্যান জসিম উদ্দিন ও তার স্ত্রী তানজিনা সুলতানাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে চট্টগ্রাম রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি), চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) ও চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এ নির্দেশ বাস্তবায়ন করতে বলেন আদালত। গত ৩০ এপ্রিল পদ্মা ব্যাংকের ৮৯ কোটি টাকা ঋণখেলাপির মামলায় জসিম উদ্দিন ও তার স্ত্রী তানজিনা সুলতানাকে আদালত ৫ মাসের দেওয়ানি আটকাদেশ দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

post
সংবাদ

হজ পালন করতে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু

চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর বাংলাদেশির মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬২ জনে। এর মধ্যে পুরুষ ৪৯ জন এবং নারী ১৩ জন। তাদের মধ্যে মক্কায় ৪৯ জন, মদিনায় চারজন, মিনায় সাতজন ও জেদ্দায় দুইজন মারা গেছেন।হজ পোর্টালের সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিনে বলা হয়,পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত ৫৬ হাজার ৩৩১ জন হাজি দেশে ফিরেছেন। সৌদি থেকে ১৪৪টি ফ্লাইটে তারা বাংলাদেশে এসেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬৬টি, সৌদি এয়ারলাইন্স ৫২টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২৬টি ফ্লাইট পরিচালনা করে। আগামী ২২ জুলাই পর্যন্ত হাজিদের ফিরতি ফ্লাইট অব্যাহত থাকবে।

post
সংবাদ

প্রবাসীদের জন্যে নরসিংদীতে প্রত্যাশা-২ প্রকল্পের সভা

ফিরে আসা প্রবাসীদের সমস্যা চিহ্নিতকরনের মাধ্যমে তাদের পুণ:র্বাসনে ব্র্যাক অগ্রনী ভূমিকা রেখে চলছে। এমন মন্তব্য করেছেন নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলম।ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে সোমবার নরসিংদী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত সভায় তিনি একথা বলেন। ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে প্রত্যাশা-২ প্রকল্পের আওতায় এ আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মোবাশ্বের আলমের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন, ব্র্যাক অভিবাসন প্রকল্পের সমন্বয়কারী আনোয়ার হোসেন। বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার ফজল-ই-খুদা, সিভিল সার্জন ডা. ফারহানা আহমেদ, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, পাসপোর্ট অফিসের উপ-পরিচালক মো: জামাল হোসেন, সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মাসুদুল হাসান তাপস ও নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী নাবিলা নুঝাতসহ অনেকে। এসময় ব্র্যাক অভিবাসন প্রকল্পের প্রধান শরিফুল হাসান বলেন, বাংলাদেশ থেকে বিদেশে যেতে খরচ সব থেকে বেশী হলেও বেতন পাচ্ছেন সব থেকে কম। কারণ অধিকাংশ অভিবাসীই যাচ্ছেন অদক্ষ হয়ে।

post
সংবাদ

চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।চীন সফরের দ্বিতীয় দিন সকালে বেইজিংয়ের একটি হোটেলে ‘বাংলাদেশ ও চীনের মধ্যে ব্যবসা-বাণিজ্য এবং বিনিয়োগ সুবিধা’ শীর্ষক সম্মেলনে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। যৌথভাবে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড -সিসিপিআইটি সাংগ্রিলা হোটেলে এ সম্মেলনের আয়োজন করে। এসময় প্রধানমন্ত্রী বিনিয়োগের জন্য চীনা ব্যবসায়ীদের বাংলাদেশের প্রধান সেক্টরগুলোকে বিবেচনা করার পরামর্শ দেন। এছাড়া বাংলাদেশের সম্ভবনাময় সেক্টর তথ্য-প্রযুক্তি, পর্যটন, কৃষি-প্রক্রিয়াজাতকরণ শিল্প এবং উন্নয়ন খাতে বড় ধরনের বিনিয়োগ নিয়ে আসতে চীনা উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের আহ্বান জানান।

post
সংবাদ

৯৬ হাজার বাংলাদেশিকে বৈধতা দেবে ওমান:প্রতিমন্ত্রী

৯৬ হাজার বাংলাদেশি কর্মীকে ওমান সরকার বৈধতা দেবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। তিনি বলেন, অবৈধ অভিবাসীদের জরিমানা মওকুফের বিষয়েও ভাবছে ওমান।বিকেলে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত আবদুল গাফফার বিন আবদুল করিম আল-বালুশী সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠককালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো: রুহুল আমিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী বলেন, এখন দক্ষ জনবল ভিসা পেলেও, অদক্ষ জনবল নেওয়ার বিষয়ে ওয়ার্কিং কমিটিতে প্রস্তাবনা দেওয়া হবে। ওমানকে একটি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার-টিটিসি ডেডিকেটেড করার বিষয়েও আলোচনা হয়েছে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.