বাংলাদেশ

গাজীপুর সিটি নির্বাচনে জাহাঙ্গীরের প্রার্থীতা বাতিলের আদেশ বহাল

post-img

গাজীপুর সিটি করপোরেশনে নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে জাহাঙ্গীর আলমের করা আপিল নামঞ্জুর হয়েছে। ফলে জাহাঙ্গীর আলমের প্রার্থিতা বাতিল করে ওই সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা যে আদেশ দিয়েছিলেন সেটিও বহাল থাকছে।

ঢাকার বিভাগীয় কমিশনার কার্যালয়ে আজ বৃহস্পতিবার জাহাঙ্গীর আলমের ওই আপিলের শুনানি হয়। ঢাকার বিভাগীয় কমিশনার কার্যালয়ের সূত্রমতে এই তথ্য জানা গেছে।

এ বিষয়ে জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেছেন ‘এখন আমি উচ্চ আদালতে যাব। আশা করি সেখানে ন্যায় বিচার পাব।

যে ঋণের কারণে বাতিল হলো মনোনয়নপত্র, ‘অবিচার’ বললেন জাহাঙ্গীর

গাজীপুরের বঙ্গতাজ মিলনায়তনে স্থাপিত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র বাছাইয়ে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম। আজ রোববার সকালে

এর আগে গত ৩০ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই করে গাজীপুর সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়নবঞ্চিত জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বাতিল করেন। তবে তাঁর মা জায়েদা খাতুনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

গাজীপুর সিটি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান। তবে জাহাঙ্গীর আলম দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.