বাংলাদেশ

নৌকা লাঙ্গল দুই প্রতিকেই নির্বাচন করবে জাতিয় পার্টি !

post-img

দলীয় মনোনয়ন ও মহাজোটে ভোট করতে চায় জাতীয় পার্টি। নির্বাচন সামনে রেখে কমিশনকে আলাদা চিঠি দিয়েছেন দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ-জিএম কাদের।

শনিবার জিএম কাদেরের পক্ষে দলের মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু স্বাক্ষরিত চিঠি নির্বাচন কমিশনে পৌঁছে দেয়া হয়। এতে বলা হয়, নির্বাচনে মনোনয়ন প্রদানের ক্ষেত্রে আরপিও অনুযায়ী জাতীয় পার্টির ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি হিসেবে দলের প্রার্থী মনোনয়ন ও প্রতীক বরাদ্দ করবেন জিএম কাদের।

অন্যদিকে, আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধভাবে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে উল্লেখ করে— ইসিকে চিঠি দিয়েছেন রওশন এরশাদ। তিনি লিখেছেন, জাতীয় পার্টি বিগত তিনটি সংসদ নির্বাচনের মতো এবারও আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের শরিক দল হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছে। এটি হবে শুধু নির্বাচনী জোট।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.