বিএনপি-জামাতের হরতাল-অবরোধে মানুষের ভোগান্তি এবং দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির প্রতিবাদে,মানববন্ধন করেছেন শিল্পী সমাজ।
শনিবার দুপুরে,রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অভিনেতা-অভিনেত্রী, সংগীত শিল্পীসহ সকল পর্যায়ের শিল্পীরা এতে অংশ নেয়।স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের স্থিতিশীলতা রক্ষা,দেশবিরোধীদের চক্রান্ত, দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা, অবরোধে জনগণের জীবনমানের ক্ষয়ক্ষতি রোধে জনগণকে সচেতন হওয়ার আহবান জানান তারা।
চলমান উন্নয়নের ধারা চলমান রাখতে আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে,বর্তমান সরকারের পক্ষে অবস্থান নেয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান তারা।বলেন,বিএনপি বিদেশিদের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে জানিয়ে,তারা দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে বিদেশিদের হাতে দেশকে তুলে দিতে চায় বলেও মন্তব্য করেন তারা।
