বিএনপিকে উদ্দেশ্য করে নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেছেন, যদি তারা নির্বাচনে আসে সেক্ষেত্রে তফশিল পেছানোর সুযোগ আছে।
বৃহস্পতিবার বিকেলে সিলেট ও সুনামগঞ্জের প্রশাসনের কর্মকর্তাদের সাথে সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এসময় ইসি কমিশনার আনিছুর বলেন, চলমান রাজনৈতিক কর্মসূচি এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ বিঘ্ন করেনি।
