post
বাংলাদেশ

ঢাকা কক্সবাজার বাণিজ্যিক রেল চালু শুক্রবার !

ইতিহাসের নতুন এক অংশীদার হতে যাচ্ছে,পর্যটন নগরী কক্সবাজার। আগামীকাল শুক্রবার থেকে বানিজ্যিকভাবে রাজধানী ঢাকার সাথে রেল যোগাযোগ শুরু হচ্ছে। ৭ শতাধিক যাত্রী নিয়ে প্রথম ট্রেন পৌঁছাবে কক্সবাজারে। এই রেল যোগাযোগ সহজে পন্য পরিবহনসহ অর্থনৈতিক নানা ক্ষেত্রে ব্যাপক অবদান রাখবে। আর প্রথম রেল ভ্রমনকারী সকল যাত্রীদের,বিশেষ সম্মান জানাবে ট্যুরিষ্ট পুলিশ। বানিজ্যিকভাবে রাজধানী ঢাকার সাথে,কক্সবাজারে রেল চলাচল শুরু হচ্ছে। ফলে কাল থেকে রেলের শব্দ শুনে ঘুম ভাঙবে কক্সবাজারবাসীর, আবার শব্দ শুনে ঘুমাতে যাবে তারা। এসব নিয়ে ভিন্ন অনুভূতি প্রকাশ করার পাশাপাশি,এমন অবিশ্বাস্য উপহারের জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান সর্বস্তরের মানুষ।গত ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইকনিক রেলওয়ে স্টেশন ও দোহাজারী পর্যন্ত রেল লাইনের উদ্বোধন করলেও, বানিজ্যিকভাবে রেল চলাচল শুরু হয়নি। আগামীকাল থেকে এ রেল যোগাযোগ শুরু হওয়ায় উচ্ছসিত পর্যটন শহরের মানুষ। এদিকে ঢাকা ও কক্সবাজার দুই জায়গা থেকেই, কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি উদ্বোধনের প্রস্তুতি নিয়েছে, রেলপথ মন্ত্রণালয়। এদিন কক্সবাজারে আগত ও কক্সবাজার থেকে ঢাকাগামী সকল যাত্রী ও পর্যটকদের বিশেষ সম্মান প্রদর্শন করার কথা জানিয়েছে, ট্যূরিষ্ট পুলিশের এডিশনাল ডিআইজি আপেল মাহমুদ।এই রেল যোগাযোগের কারনে দেশের অন্যান্য জেলার সাথে, সামগ্রিক সম্পর্ক স্থাপন হওয়ার পাশাপাশি,অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে কক্সবাজার। পর্যটন শিল্পেও আমূল পরিবর্তন ঘটবে এমন প্রত্যাশা সকলের।

post
বাংলাদেশ

আবারো ৪৮ ঘণ্টা অবরোধের ডাক বিএনপির

আগামী রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত ফের ৪৮ ঘণ্টার অবরোধ ডেকেছে বিএনপি। ২৮ অক্টোবরের মহাসমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনার পর এ নিয়ে নবম দফায় অবরোধের ডাক দিল দলটি।বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।এরআগে বৃহস্পতিবার সকালে বিএনপি ও শরিকদের ডাকা হরতালের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও তাদের মিত্ররা। তফসিল বাতিল,সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবীতে মিছিল করেছে বিএনপি ও অংগ সংগঠনের নেতা-কর্মীরা। এছাড়া রাজধানীর তোপখানা রোড এবং পল্টন পানির ট্যাংকি মোড় থেকে হরতালের সমর্থনে গণতন্ত্র মঞ্চ ও সমমনা দলগুলো বিক্ষোভ মিছিল বের করে।এদিকে, কাকরাইল  মোড় থেকে পুরানা পল্টন পর্যন্ত মিছিল করে লিবারেল ডেমোক্রেটিক পার্টি।রাজধানীতে ঢিলেঢালাভাবে হরতাল পালিত হচ্ছে।

post
বাংলাদেশ

মানবতাবিরোধী অপরাধে বাগেরহাটের ৭ আসামীর মৃত্যদন্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে বাগেরহাটের সাত আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।আন্তর্জাতিক অপরাধ ট্রাব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহীনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় দেয়। দণ্ডিতদের মধ্যে তিনজন রায় ঘোষণার সময় উপস্থিত ছিলেন। অপর চারজন পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে আনা সাতটি অভিযোগই প্রমাণিত হয়েছে। রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে দণ্ডিতরা আপিল করতে পারবেন। তবে যারা পলাতক, আপিল করার জন্য তাদের আত্মসমর্পণ করতে হবে। ২০১৭ সালের ৩১ মে, আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেয়ার পর, চার্জ গঠনের মাধ্যমে বিচারকাজ শুরু হয়।

post
বাংলাদেশ

তফসিল পুনঃর্নির্ধারণের সুযোগ নেই :ইসি সচিব, আচরণবিধি নিয়ে কড়া অবস্থানে ইসি

মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে,উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা।দলীয় প্রার্থী ছাড়াও স্বতন্ত্র হিসেবেও মনোনয়ন জমা দিয়েছেন অনেকে। তবে আচরণবিধি নিয়ে কড়া অবস্থানে রয়েছে নির্বাচন কমিশন। সরকারী ও বিরোধীদলসহ একাধিক মন্ত্রী, সংসদ সদস্য এবং প্রার্থীদের শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।  বিকেলে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, বৃহস্পতিবার ৩০ নভেম্বর বিকেল ৪টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হয়েছে। এখন আর তফসিল পুনর্নির্ধারণের কোনো সুযোগ নেই। গতকাল বুধবার মনোনয়নপত্র দাখিলের দিনেই গাড়িবহর নিয়ে শোডাউন করায়,মাগুরা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত এমপি প্রার্থী,বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানকে তলব করেছে নির্বাচন কমিশন। এছাড়া, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঢাকা-১৯ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। একই অভিযোগে ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র মনোনয়ন প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী নিক্সন ও ঢাকা-৬ আসনের জাতীয় পার্টির বর্তমান সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে ইসি। শুক্রবার বিকেলে তাদের নিজ নিজ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে সশরীর উপস্থিত হয়ে,শোকজের জবাব দিতে বলা হয়েছে।##

post
বাংলাদেশ

২৮০ আসনে প্রার্থী ঘোষণা করলো তৃণমূল বিএনপি

জাতীয় সংসদ নির্বাচনে ২৮০ আসনে প্রার্থী ঘোষণা করলো তৃণমূল বিএনপি।বুধবার বিকেলে, রাজধানীর তোপখানা রোড মেহেরবা প্লাজায় দলীয় কার্যালয় মনোনয়নপ্রাপ্তদের তালিকা ঘোষণা করেন তৃণমূল বিএনপির মহাসচিব ড. এডভোকেট তৈমুর আলম খন্দকার। এসময় তিনি বলেন, জনগণের ওপর আস্থা রেখে এগিয়ে যেতে চান তৃণমূল বিএনপি।

post
বাংলাদেশ

নির্বাচনে সবসময় স্বতন্ত্র প্রার্থী ছিল এবং থাকে : তথ্যমন্ত্রী

নির্বাচনে সবসময় স্বতন্ত্র প্রার্থী ছিল এবং থাকে; অনেক স্বতন্ত্র প্রার্থী নির্বাচিতও হয়। তবে যারা দলের পদধারী স্বতন্ত্র প্রার্থী, তাদেরকে অবশ্যই দলীয় শৃঙ্খলা মাথায় রাখতে হবে- বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ।বুধবার সকালে চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়ে এ মন্তব্য করেন তিনি। এসময় তথ্যমন্ত্রী বলেন, সারাদেশে এখন নির্বাচনী আমেজ বইছে।বিভিন্ন রাজনৈতিক দল তাদের মনোনয়ন ঘোষণা করেছে এবং তাদের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিচ্ছে। বিএনপি-জামাতের নির্বাচন বর্জনের যে ডাক হাওয়ায় মিলিয়ে গেছে।

post
বাংলাদেশ

সামাজিক যোগাযোগ মাধ্যমে বাড়ছে প্রতারণার ঘটনা,বেশি শিকার প্রবাসীরা

প্রবাসীদের টার্গেট করে দীর্ঘদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় একদল প্রতারক। বেশিরভাগ ক্ষেত্রে টার্গেট করা হচ্ছে বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের। একটা সময় মধ্যপ্রাচ্যের প্রবাসীরা এ চক্রের টার্গেট হলেও এখন ইউরোপ-আমেরিকা প্রবাসীদেরও টার্গেট করে প্রতারণা বাড়িয়েছে তারা। প্রযুক্তিগত অসচেনতার কারণেই তারা প্রতারণার শিকার হচ্ছে বলে মনে করছেন সাইবার বিশেষজ্ঞরা। আধুনিক বিশ্বের নেপথ্যের কারিগর প্রযুক্তির উদ্ভাবন। স্বাস্থ্য থেকে শিক্ষা, প্রতিটি ক্ষেত্রেই রয়েছে প্রযুক্তির আশির্বাদ। প্রযুক্তির উন্নয়নের ফলেই হাজার মাইল দূরে থেকেও প্রিয়জনের কাছে থাকছেন প্রবাসীরা। তবে সাম্প্রতিক সময়ে সাইবার হামলাসহ বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তি রাখছে স্বৈরাচারিতার ছাঁপ,যার শিকার সবচেয়ে বেশি হচ্ছেন প্রবাসী বাংলাদেশীরা।  প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে এ হামলার কৌশলও। সাইবার হামলার শিকার হয়ে আত্মহত্যার মত ঘটনাও ঘটছে বিভিন্ন দেশে।কিন্তু প্রযুক্তির বিষয়ে অসচেনতার কারণেই সাইবার হামলার শিকার হচ্ছেন ব্যবহারকারী। এদিকে সাইবার সিকিউরিটি আইনের সংশোধনে ভূক্তভোগীর অধিকার খর্ব হয়েছে বলে মনে করছেন প্রশাসনের এই কর্মকর্তা। তবে তারমধ্যেও ভোক্তাকে সর্বচ্চ সেবা দেওয়া সম্ভব বলেও জানান তারা। দেশের সর্বত্র জালের মতো ছড়িয়ে পড়ছে সাইবার প্রতারক চক্র। তাদের হামলায় নিঃস হচ্ছে লক্ষ লক্ষ মানুষ। দ্রুত সময়ের মধ্যে এ চক্র নির্মুল করতে না পারলে, দেশকে কঠিন প্রতিদান দিতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পে-অফ।

post
বাংলাদেশ

অর্জিত জ্ঞানকে মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে : রাষ্ট্রপতি

মানুষের কল্যাণে অর্জিত জ্ঞানকে কাজে লাগাতে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ‘ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কোর্স, ডি এস সি এস সি’র প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।বুধবার সকালে, রাজধানীর মিরপুর সেনানিবাসে শেখ হাসিনা কমপ্লেক্সে ডি এস সি এস সি কোর্সের অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, জনগণের কল্যাণে সরকারের গৃহীত কর্মসূচি বাস্তবায়নে, সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়া একজন জনসেবক হিসেবে সর্বোচ্চ কর্তব্য। প্রশিক্ষণার্থীরা নিজ নিজ দেশের নিয়ম-কানুন ও সংবিধান মেনে, সম্মান, সাহসিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব-কর্তব্য পালন করবেন বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি।

post
বাংলাদেশ

উৎসবমুখর পরিবেশে,দেশজুড়ে চলছে প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা; দলের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীর হিড়িক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উৎসবের আমেজে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিচ্ছেন প্রার্থীরা।গোপালগঞ্জ -৩ আসনে আওয়ামীলীগ সভাপ‌তি শেখ হা‌সিনার প‌ক্ষে,ম‌নোনয়ন পত্র জমা দি‌য়ে‌ছেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।দুপুরে প্রধানমন্ত্রীর পক্ষে তার চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন এমপির নেতৃত্বে রিটার্ণিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। ব্রাহ্মণবাড়িয়ায় প্রথম মনোনয়নপত্র জমা দিয়েছেন,সদর আসনের হেভিওয়েট প্রার্থী আওয়ামীলীগের র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।এদিকে ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনে প্রতিদ্বন্দিতার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৪৮ প্রার্থী।হবিগঞ্জ-৪ আসনে লড়তে মনোনয়ন ফরম জমা দিয়েছেন নৌকার মাঝি বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী। গাইবান্ধা-৫ আসনে মনোনয়ন পত্র জমা দিলেন আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন। ভৈরবে আওয়ামীলীগ মনোনীত কিশোরগঞ্জ-৬ আসনের প্রার্থী নাজমুল হাসান পাপন মনোনয়ন পত্র দাখিল করেছেন।এর আগে সুপ্রীম পার্টির মনোনীত প্রার্থী হেলাল উদ্দিন বাচ্চু,ইসলামি ফ্রণ্টের মনোনীত প্রার্থী হাজি রুবেল হোসেন মনোনয়ন দাখিল করেন।বরিশালে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৩৪জন,জমা দিয়েছেন ৪ জন।মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন বরিশাল ১ আসনের এমপি আবুল হাসানাত আব্দুল্লাহর পক্ষে তার ছেলে সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ,মনোনয়নপত্র নিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম। তবে প্রতিটি আসনেই স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা বেশি। অপরদিকে,সিলেট-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের মনোনয়নপত্র গ্রহণের মধ্য দিয়ে. সিলেটে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র গ্রহণ শুরু হয়। এছাড়া সারাদেশে স্বতন্ত্র প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিচ্ছেন।

post
বাংলাদেশ

শান্তিপূর্ন ও অংশগ্রহমূলক নির্বাচন চায় ইইউ; রাজনৈতিক বিভাজনে সৃষ্ট সংকটে কিছুই করার নেই, দাবী সিইসি’র

নানা প্রেক্ষাপটে বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ন। যে কারনে দেশে বিদেশে নির্বাচনের অবাধ সুস্ঠু ও নিরপেক্ষতা নিশ্চিতের বিষয়ে চলছে নানা আলোচনা। আসছেন বিভিন্ন বিদেশী সংস্থার নেতৃবৃন্দ। মার্কিন নির্বাচনী পর্যবেক্ষক দল, ইইউ’র প্রাথমিক দলের পরে এবার আবার এলো  ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দল। আজ  বুধবার রাজধানীর আগারগাঁওয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ)প্রতিনিধি দলের সঙ্গে বিকেল ৩টায় বৈঠকে বসে নির্বাচন কমিশন । বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ অন্য চার কমিশনার উপস্থিত ছিলেন। অন্যদিকে ইইউর পক্ষে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসেডর চার্লস হোয়াইটলি। দলে অন্যান্যের মধ্যে ছিলেন ইউরোপীয় ইউনিয়নের ডেপুটি হেড অব মিশন ব্রেন্ড স্পাইনার, সংস্থাটির পলিটিক্যাল অফিসার সেবাস্তিয়ান রিগার ব্রাউন, সুইডেনের অ্যাম্বাসেডর আলেকজান্ডার বার্গ ফন লিন্দ্রে, ডেনমার্কের অ্যাম্বাসেডর ক্রিস্টিয়ান ব্রিক্স মুলার, স্পেনের অ্যাম্বাসেডর ফ্রান্সিসকো ডি আসিস বেনিতেজ সালাস, ইতালির অ্যাম্বাসেডর আন্তোনিও অ্যালেসান্দ্রো, কিংডম অব নেদারল্যান্ডসের অ্যাম্বাসেডর ইরমা ফেন ডুয়েরেন, ফ্রান্সের ডেপুটি হেড অব মিশন গুইলাম অড্রেম ডে কারড্রেল ও জার্মান অ্যাম্বাসির এক প্রতিনিধি ।বৈঠক শেষে ইইউ প্রতিনিধি দলের প্রধান চার্লস হোয়াইটলি বলেন, শান্তিপূর্ন ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় ইউরোপিয়ান ইউনিয়ন। তিনি বলেন, সংসদ নির্বাচন নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার ও তার টিম খোলামেলা আলোচনায় অংশ নিয়েছেন। নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে জেনেছি। আমরা আশাকরি গণতান্ত্রিক, গ্রহণযোগ্য ও অংগ্রহণমূলক নির্বাচন হবে। পুরো বিশ্বও এটি দেখতে চায়।আর বৈঠক শেষে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচন ফ্রি-ফেয়ার, পিসফুল এবং ক্রেডিবল যাতে হয়— সেটি নিশ্চিত করতে কমিশন সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে ইউরোপিয় ইউনিয়ন প্রতিনিধিদলকে জানিয়ে দেয়া হয়েছে। তবে রাজনৈতিক অঙ্গনে যদি কোনো মতবিরোধ থাকে, বিভেদ-বিভাজন থাকে সেখানে কোনভাবেই হস্তক্ষেপ করতে পারে না কমিশন। হাবিবুল আউয়াল বলেন, নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন করতে কমিশন সাংবিধানিকভাবে বাধ্য। এটা আমরা খুব স্পষ্ট করা হয়েছে। তিনি আশা করেন, সাংবিধানিক সীমাবদ্ধতার বিষয়টি তারা বুঝতে পেরেছেন।##

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.