আগামী রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত ফের ৪৮ ঘণ্টার অবরোধ ডেকেছে বিএনপি। ২৮ অক্টোবরের মহাসমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনার পর এ নিয়ে নবম দফায় অবরোধের ডাক দিল দলটি।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এরআগে বৃহস্পতিবার সকালে বিএনপি ও শরিকদের ডাকা হরতালের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও তাদের মিত্ররা।
তফসিল বাতিল,সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবীতে মিছিল করেছে বিএনপি ও অংগ সংগঠনের নেতা-কর্মীরা। এছাড়া রাজধানীর তোপখানা রোড এবং পল্টন পানির ট্যাংকি মোড় থেকে হরতালের সমর্থনে গণতন্ত্র মঞ্চ ও সমমনা দলগুলো বিক্ষোভ মিছিল বের করে।এদিকে, কাকরাইল মোড় থেকে পুরানা পল্টন পর্যন্ত মিছিল করে লিবারেল ডেমোক্রেটিক পার্টি।রাজধানীতে ঢিলেঢালাভাবে হরতাল পালিত হচ্ছে।
