বাংলাদেশ

মানবতাবিরোধী অপরাধে বাগেরহাটের ৭ আসামীর মৃত্যদন্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

post-img

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে বাগেরহাটের সাত আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আন্তর্জাতিক অপরাধ ট্রাব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহীনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় দেয়। দণ্ডিতদের মধ্যে তিনজন রায় ঘোষণার সময় উপস্থিত ছিলেন। অপর চারজন পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে আনা সাতটি অভিযোগই প্রমাণিত হয়েছে। রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে দণ্ডিতরা আপিল করতে পারবেন। তবে যারা পলাতক, আপিল করার জন্য তাদের আত্মসমর্পণ করতে হবে। ২০১৭ সালের ৩১ মে, আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেয়ার পর, চার্জ গঠনের মাধ্যমে বিচারকাজ শুরু হয়।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.