বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর দল থেকে পদত্যাগ করে আওয়ামী লীগের নির্বাচনী প্রার্থী।
মনোনয়নপত্র জমার শেষদিনে বৃহস্পতিবার বিকেলে শাহজাহান ওমর অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেছেন বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও ঝালকাঠি জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম। শাহজাহান ওমরকে নৌকার মনোনয়ন দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছে আওয়ামী লীগও। ঢাকার এক ব্রিফিংয়ে বিএনপি থেকে পদত্যাগের ঘোষণা দেন ব্যারিস্টার শাহজাহান ওমর। বলেন নৌকা প্রতীকে ঝালকাঠি-১ আসন থেকে নির্বাচন আসছেন তিনি। বাস পোড়ানোর মামলায় জামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরদিনই আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নিজেকে সামনে আনলেন সদ্যসাবেক এই বিএনপি নেতা।
