post
বাংলাদেশ

নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগের জবাব দিলেন ক্রিকেটার সাকিব !

নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছেন,মাগুরা ১ আসনের আওয়ামীলীগের প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসান ও ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী নিক্সন।শুক্রবার বিকেলে ক্রিকেটার সাকিব আল হাসান মাগুরা জেলা ও দায়রা জজ আদালতে উপস্থিত হয়ে তার আইনী নোটিশের ব্যাখ্যা তুলে ধরেন। এর আগে মাগুরা-১ আসনের নির্বাচনী আনুসন্ধান কমিটির স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, গত ২৯ নভেম্বর ঢাকা থেকে মাগুরা যাওয়ার সময় শোডাউন করে গাড়ি বহর নিয়ে মাগুরায় প্রবেশ করে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন সাকিব।এতে জনগনের চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়,যা নির্বাচনী আচরণ বিধিমালার লঙ্ঘন। এদিকে,নির্বাচন কমিশনের অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও ফরিদপুর জেলা যুগ্ম ও দায়রা জজ মোহাম্মদ মঈন উদ্দীন চৌধুরীর কাছে লিখিত জবাব দিয়েছেন,মজিবুর রহমান চৌধুরী নিক্সন। মনোনয়নপত্র জমা দেয়ার সময় গাড়ী বহর ও অধিক  লোক সমবেত হওয়ায় নিক্সনের বিরুদ্ধেও নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অভিযোগ আনা হয়েছিল।

post
বাংলাদেশ

দেশের সব থানার ওসি বদলির নির্দেশ,ইসির

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে দেশের সব থানার ওসিদের বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। শুক্রবার ইসির উপসচিব মিজানুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে এ নির্দেশনা দেয়া হয়।চিঠিতে বলা হয়েছে,আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য দেশের সব থানার ওসিকে পর্যায়ক্রমে বদলি করার জন্য সিদ্ধান্ত নিয়েছে কমিশ। প্রথম পর্যায়ে বর্তমান কর্মস্থলে ৬ মাসের অধিক কর্মরত ওসিদের বদলির প্রস্তাব আগামী ৫ ডিসেম্বরের মধ্যে ইসিতে পাঠাতে হবে।

post
বাংলাদেশ

নির্বাচনে মনোনয়ন জমা ২,৭১৩টি, স্বতন্ত্র প্রার্থী ৭৪৭

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে ৩০০টি আসনে ২ হাজার ৭১১টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। এরমধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল হয়েছে ৭৪৭টি। এছাড়া ৩২টি নিবন্ধিত রাজনৈতিক দলের পক্ষে মনোনয়নপত্র জমা পড়েছে ১ হাজার ৯৬৬টি।শুক্রবার নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এই তথ্য জানান।ক্ষমতাসীন আওয়ামী লীগ ২৯৮টি আসনে মোট মনোনয়নপত্র দাখিল করেছে ৩০৩টি। পাঁচটি আসনে তাদের দুজন করে প্রার্থী রয়েছে। অপরদিকে জাতীয় সংসদে বিরোধীদল জাতীয় পার্টি ২৮৬টি আসনে ৩০৪টি মনোনয়নপত্র জমা দিয়েছে। ১৮টি আসনে তাদের দুজন করে প্রার্থী রয়েছে।

post
বাংলাদেশ

বিএনপি’র শাহজাহান ওমর এবার নৌকার মাঝি,ব্ ল্যাকমেইল করে নৌকায় ওঠানোর অভিযোগ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন আমলা, ব্যবসায়ী, ক্রিকেটার, আইনজীবীসহ নানা পেশার পরিচিত মুখ। এ তালিকায় রয়েছেন বিএনপির দলছুট নেতা ব্যারিস্টার এম শাহজাহান ওমরও। গতকাল বৃহস্পতিবার নৌকার মাঝি হওয়ার আগ পর্যন্ত তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবার বিএনপিসহ বেশ কয়েকটি দল এ নির্বাচন বর্জন করায় স্বতন্ত্র ও ছোট দলগুলো থেকে ভোটে দাঁড়ানো হেভিওয়েট প্রার্থীরাই এখন সবচেয়ে আলোচনায়।নাশকতার মামলায় জেল থেকে মুক্তি পেয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার এম শাহজাহান ওমর ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে নৌকা প্রতীকে অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেছেন। যদিও কেন্দ্রীয় আওয়ামী লীগ গত রোববার রাজাপুর-কাঁঠালিয়া নিয়ে গঠিত এ আসনে তাদের প্রার্থী হিসেবে বর্তমান সংসদ সদস্য বজলুল হক হারুনের নাম ঘোষণা করে। সেখানে হঠাৎ বিএনপির এ নেতার আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেয়ার খবর বিস্ময় তৈরি করেছে নেতাকর্মীদের মধ্যে।নৌকা প্রতিকে মনোনয়নে আওয়ামী লীগের প্রার্থী হওয়ার পর বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমরকে বহিষ্কার করেছে বিএনপি। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। রিজভী বলেছেন,বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমর দলের বিরুদ্ধে অবস্থান নিয়ে গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তাই বিএনপির গঠনতন্ত্র মোতাবেক মুহাম্মদ শাহজাহান ওমরকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।এঘটনা নিয়ে রাজনীতিক মহলে চলছে নানা আলোচনা। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক (নুর) বলেছেন, শাহজাহান ওমরকে ব্ল্যাকমেইল করে নৌকায় ওঠানো হয়েছে। আর নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, মানুষ এই নির্বাচনে ভোট দিতে যাবে না। কিন্তু সন্ধ্যার পরে নাটকের মতো সেন্টার তৈরি করে বলা হবে একটি দল জিতেছে। এজন্যই বিএনপির  ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমরের মত নেতাদের নিয়ে নতুন নাটক মঞ্চায়ন করছে একটি পক্ষ। তবে আওয়ামীলীগ সাধারন সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতার আওয়ামীলীগ করতে ভাল লাগলে তাকে মনোনয়ন দেয়ায় তো কোন সমস্যা দেখি না। কারন কম বেশি ৩০ জন বিএনপি নেতাকর্মী নির্বাচনে অংশ নিচ্ছেন বলে জানিয়েছেন ওবায়দুল কাদের।

post
বাংলাদেশ

নির্বাচনে অংশ নিচ্ছেন বিএনপির অনেক নেতা, ৩০ টি নিবন্ধিত দল নির্বাচনে আসা বিরাট সাফল্য; জানালেন ওবায়দুল কাদের

নির্বাচনী ট্রেন চলছে, যত বাঁধাই আসুক গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত এ ট্রেন থামবে না বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, যথা সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। বিএনপি দলীয়ভাবে নির্বাচনে অংশ না নিলেও, তাদের অনেক নেতাই নির্বাচনে অংশ নেবে বলেও জানান তিনি। এসময় আগামী নির্বাচন প্রতিহত করতে বিএনপির  ঘোষণা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, অবাধ, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে আপোষহীন লড়াই চালিয়ে যাচ্ছে সরকার। কারো কথায় কিংবা কারো বাধায়,নির্বাচনী ট্রেন থেমে থাকবে না। নির্বাচনের এখনো অনেক সময় বাকি, অনেকেই নির্বাচনে অংশ নিতে প্রস্তুত হচ্ছে বলে জানান দলটির সাধারণ সম্পাদক। ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশের জিএসপি সুবিধা নিয়ে ওবায়দুল কাদের বলেন, সম্পর্কের মাঝে টানাপোড়েন বন্ধুত্বেরই অংশ। তবে সবারই সবাইকে প্রয়োজন রয়েছে।##

post
বাংলাদেশ

মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিন ছিল উৎসব মুখর পরিবেশ

মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে,উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা।দলীয় প্রার্থী ছাড়াও স্বতন্ত্র হিসেবেও মনোনয়ন জমা দিয়েছেন অনেকে।গোপালগঞ্জ-৩ আস‌নে আওয়ামী লীগ সভাপ‌তি শেখ হা‌সিনার প‌ক্ষে মনোনয়নপত্র জমা দি‌য়ে‌ছেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।গোপালগঞ্জ-৩ আসনে এ পর‌্যন্ত ২টি মনোনয়নপত্র জমা পড়েছে।একটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার,অপরটি এনপিপির শেখ আবুল কালামের। ব্রাক্ষনবাড়িয়ার কসবায় মনোনয়ন পত্র জমা দিয়েছেন,আইনমন্ত্রী আনিসুল হক। এসময় তিনি বলেন,কে নির্বাচনে এলো আর কে এলোনা সেটা বড় কথা নয়, জনগনের অংশগ্রহন থাকলেই নির্বাচন গ্রহনযোগ্য হবে। ভোলা-১আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী,আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ দলীয় মনোনয়ন পাওয়ায় তাকে স্বাগত জানান নেতা-কর্মীরা। গাজীপুর-৫ কালীগঞ্জ সংসদীয় আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মেহের আফরোজ চুমকি ও দলের মনোনয়ন বঞ্চিত সতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামানসহ, এ আসনে ২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।জামালপুর ২ আসনে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলালের পক্ষে,দলীয় নেতৃবৃন্দ  মনোনয়নপত্র দাখিল করেছেন। ব্রাহ্মণবাড়িয়া ৫-নবীনগর আসনে মনোনয়নপত্র জমা দিলেন আওয়ামী লীগের দলীয় প্রার্থী ফয়জুর রহমান বাদল।কুমিল্লা-১ দাউদকান্দি-তিতাস আসনে মনোনয়ন জমা দিয়েছেন,কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর। এসময় নৌকার শ্লোগানে মুখরিত করে রাখে পুরো উপজেলা চত্বর।

post
বাংলাদেশ

বাংলাদেশকে বাণিজ্য নিষেধাজ্ঞা দেয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি: বাণিজ্য সচিব

বাংলাদেশকে বাণিজ্য নিষেধাজ্ঞা দেয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি, বলে জানিয়েছেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ।বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। বাণিজ্য সচিব জানান, আমেরিকার চিঠিতে বাণিজ্য মন্ত্রণালয় কোনো চাপ অনুভব করছে না। এছাড়া দেশের শ্রমিকদের অধিকার কিভাবে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় সেদিকে জোর দেয়া হচ্ছে বলে জানান তিনি।

post
বাংলাদেশ

শেষমুহুর্তে, বিএনপি থেকে পদত্যাগ করে নৌকার প্রার্থী হচ্ছেন ঝালকাঠি-১ আসনে, শাহজাহান ওমর

বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর দল থেকে পদত্যাগ করে আওয়ামী লীগের নির্বাচনী প্রার্থী। মনোনয়নপত্র জমার শেষদিনে বৃহস্পতিবার বিকেলে শাহজাহান ওমর অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেছেন বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও ঝালকাঠি জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম। শাহজাহান ওমরকে নৌকার মনোনয়ন দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছে আওয়ামী লীগও। ঢাকার এক ব্রিফিংয়ে বিএনপি থেকে পদত্যাগের ঘোষণা দেন ব্যারিস্টার শাহজাহান ওমর। বলেন নৌকা প্রতীকে ঝালকাঠি-১ আসন থেকে নির্বাচন আসছেন তিনি। বাস পোড়ানোর মামলায় জামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরদিনই আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নিজেকে সামনে আনলেন সদ্যসাবেক এই বিএনপি নেতা।

post
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের নতুন শ্রমনীতিতে বাংলাদেশের পোশাকখাতে কোনো প্রভাব পড়বে না: পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের নতুন শ্রমনীতিতে বাংলাদেশের পোশাকখাতে কোনো প্রভাব পড়বে না, বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। এসময় মন্ত্রী বলেন, আমেরিকায় সরকার বললেই ব্যবসা বন্ধ হয়ে যায় না,  তাদের  ব্যবসায়ীরাই সেখানকার মূল চালিকা শক্তি। এসময়, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের বৈঠকের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সেটি একটি রুটিন বৈঠক।

post
বাংলাদেশ

সংসদ নির্বাচনের মনোনয়ন জমার শেষদিনে প্রার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ; শুক্রবার জানা যাবে প্রার্থীর সংখ্যা,বললো ইসি

নির্বাচনের তফসিল আর পেছানোর হচ্ছে না, বলে জানিয়েছেন ইসি সচিব জাহাঙ্গীর আলম। আজ প্রার্থী মনোনয়নপত্র জমা কার্যক্রম শেষ হওয়ার পর নির্বাচন ভবনে ব্রিফিংয়ে তিনি একথা বলেন।  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সারাদেশে সংসদীয় আসনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিন বিকেলে আনুষ্ঠানিক ব্রিফিং করে নির্বাচন কমিশন।এসময় ইসি সচিব জাহাঙ্গীর আলম বলেন, মনোনয়ন জমা শেষ, এখন আর তফসিল বাড়ানোর কোন সুযোগ নেই।সংসদীয় আসনে মোট কতো প্রার্থীর মনোনয়ন জমা পড়েছে তা আগামীকাল জানানো হবে।এর আগে, নির্বাচন ভবনে সিইসিসহ অন্যান্য কমিশনারদের সঙ্গে বৈঠকের পর পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন জানান, জাতীয় নির্বাচন ঘিরে সবখানে নজরদারী করা হচ্ছে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.