বাংলাদেশ

মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিন ছিল উৎসব মুখর পরিবেশ

post-img

মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে,উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা।দলীয় প্রার্থী ছাড়াও স্বতন্ত্র হিসেবেও মনোনয়ন জমা দিয়েছেন অনেকে।গোপালগঞ্জ-৩ আস‌নে আওয়ামী লীগ সভাপ‌তি শেখ হা‌সিনার প‌ক্ষে মনোনয়নপত্র জমা দি‌য়ে‌ছেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।গোপালগঞ্জ-৩ আসনে এ পর‌্যন্ত ২টি মনোনয়নপত্র জমা পড়েছে।একটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার,অপরটি এনপিপির শেখ আবুল কালামের।


ব্রাক্ষনবাড়িয়ার কসবায় মনোনয়ন পত্র জমা দিয়েছেন,আইনমন্ত্রী আনিসুল হক। এসময় তিনি বলেন,কে নির্বাচনে এলো আর কে এলোনা সেটা বড় কথা নয়, জনগনের অংশগ্রহন থাকলেই নির্বাচন গ্রহনযোগ্য হবে।


ভোলা-১আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী,আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ দলীয় মনোনয়ন পাওয়ায় তাকে স্বাগত জানান নেতা-কর্মীরা।


গাজীপুর-৫ কালীগঞ্জ সংসদীয় আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মেহের আফরোজ চুমকি ও দলের মনোনয়ন বঞ্চিত সতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামানসহ, এ আসনে ২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।জামালপুর ২ আসনে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলালের পক্ষে,দলীয় নেতৃবৃন্দ  মনোনয়নপত্র দাখিল করেছেন। ব্রাহ্মণবাড়িয়া ৫-নবীনগর আসনে মনোনয়নপত্র জমা দিলেন আওয়ামী লীগের দলীয় প্রার্থী ফয়জুর রহমান বাদল।কুমিল্লা-১ দাউদকান্দি-তিতাস আসনে মনোনয়ন জমা দিয়েছেন,কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর। এসময় নৌকার শ্লোগানে মুখরিত করে রাখে পুরো উপজেলা চত্বর।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.