যুক্তরাষ্ট্রের নতুন শ্রমনীতিতে বাংলাদেশের পোশাকখাতে কোনো প্রভাব পড়বে না, বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। এসময় মন্ত্রী বলেন, আমেরিকায় সরকার বললেই ব্যবসা বন্ধ হয়ে যায় না, তাদের ব্যবসায়ীরাই সেখানকার মূল চালিকা শক্তি। এসময়, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের বৈঠকের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সেটি একটি রুটিন বৈঠক।
