বাংলাদেশ

ঢাকা কক্সবাজার বাণিজ্যিক রেল চালু শুক্রবার !

post-img

ইতিহাসের নতুন এক অংশীদার হতে যাচ্ছে,পর্যটন নগরী কক্সবাজার। আগামীকাল শুক্রবার থেকে বানিজ্যিকভাবে রাজধানী ঢাকার সাথে রেল যোগাযোগ শুরু হচ্ছে। ৭ শতাধিক যাত্রী নিয়ে প্রথম ট্রেন পৌঁছাবে কক্সবাজারে। এই রেল যোগাযোগ সহজে পন্য পরিবহনসহ অর্থনৈতিক নানা ক্ষেত্রে ব্যাপক অবদান রাখবে। আর প্রথম রেল ভ্রমনকারী সকল যাত্রীদের,বিশেষ সম্মান জানাবে ট্যুরিষ্ট পুলিশ। বানিজ্যিকভাবে রাজধানী ঢাকার সাথে,কক্সবাজারে রেল চলাচল শুরু হচ্ছে। ফলে কাল থেকে রেলের শব্দ শুনে ঘুম ভাঙবে কক্সবাজারবাসীর, আবার শব্দ শুনে ঘুমাতে যাবে তারা। এসব নিয়ে ভিন্ন অনুভূতি প্রকাশ করার পাশাপাশি,এমন অবিশ্বাস্য উপহারের জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান সর্বস্তরের মানুষ।

গত ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইকনিক রেলওয়ে স্টেশন ও দোহাজারী পর্যন্ত রেল লাইনের উদ্বোধন করলেও, বানিজ্যিকভাবে রেল চলাচল শুরু হয়নি। আগামীকাল থেকে এ রেল যোগাযোগ শুরু হওয়ায় উচ্ছসিত পর্যটন শহরের মানুষ।

এদিকে ঢাকা ও কক্সবাজার দুই জায়গা থেকেই, কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি উদ্বোধনের প্রস্তুতি নিয়েছে, রেলপথ মন্ত্রণালয়।

এদিন কক্সবাজারে আগত ও কক্সবাজার থেকে ঢাকাগামী সকল যাত্রী ও পর্যটকদের বিশেষ সম্মান প্রদর্শন করার কথা জানিয়েছে, ট্যূরিষ্ট পুলিশের এডিশনাল ডিআইজি আপেল মাহমুদ।
এই রেল যোগাযোগের কারনে দেশের অন্যান্য জেলার সাথে, সামগ্রিক সম্পর্ক স্থাপন হওয়ার পাশাপাশি,অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে কক্সবাজার। পর্যটন শিল্পেও আমূল পরিবর্তন ঘটবে এমন প্রত্যাশা সকলের।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.