বাংলাদেশ

নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগের জবাব দিলেন ক্রিকেটার সাকিব !

post-img

নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছেন,মাগুরা ১ আসনের আওয়ামীলীগের প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসান ও ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী নিক্সন।

শুক্রবার বিকেলে ক্রিকেটার সাকিব আল হাসান মাগুরা জেলা ও দায়রা জজ আদালতে উপস্থিত হয়ে তার আইনী নোটিশের ব্যাখ্যা তুলে ধরেন। এর আগে মাগুরা-১ আসনের নির্বাচনী আনুসন্ধান কমিটির স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, গত ২৯ নভেম্বর ঢাকা থেকে মাগুরা যাওয়ার সময় শোডাউন করে গাড়ি বহর নিয়ে মাগুরায় প্রবেশ করে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন সাকিব।এতে জনগনের চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়,যা নির্বাচনী আচরণ বিধিমালার লঙ্ঘন। এদিকে,নির্বাচন কমিশনের অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও ফরিদপুর জেলা যুগ্ম ও দায়রা জজ মোহাম্মদ মঈন উদ্দীন চৌধুরীর কাছে লিখিত জবাব দিয়েছেন,মজিবুর রহমান চৌধুরী নিক্সন। মনোনয়নপত্র জমা দেয়ার সময় গাড়ী বহর ও অধিক  লোক সমবেত হওয়ায় নিক্সনের বিরুদ্ধেও নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অভিযোগ আনা হয়েছিল।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.