এবার মমতার পদত্যাগের দাবিতে রণক্ষেত্র কলকাতা
ভারতের কলকাতার বহুল আলোচিত আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যাকাণ্ড ঘিরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে রাজ্য সচিবালয় ঘেরাও করেছে হাজার হাজার মানুষ। আর তাদেরকে ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাসের সেল ও জলকামান নিক্ষেপ করেছে দাঙ্গা পুলিশ। অন্যদিকে, বিক্ষোভকারীরা আইনশৃঙ্খলাবাহিনীকে লক্ষ্য করে পাল্টা ইট-পাথর নিক্ষেপ করেছেন।
