post
বাংলাদেশ

উপাচার্য নিয়োগ না করা পর্যন্ত বিশ্ববিদ্যালয় চালু করা যাবে না: শিক্ষা উপদেষ্টা

উপাচার্য (ভিসি) নিয়োগ না করা পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো চালু করা যাবে না বলে মনে করেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।আজ বুধবার (২১ আগস্ট) সচিবালয়ে সমসাময়িক বিষয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।শিক্ষা উপদেষ্টা বলেন, ৫০টির মতো বিশ্ববিদ্যালয় আছে। ৪০টির মতো বিশ্ববিদ্যালয়ে কোনো অভিভাবক নেই।৪২টিতে উপাচার্য নেই। উপাচার্য নিয়োগ না করা পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলো চালু করা যাবে না।

post
বাংলাদেশ

তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী দ্রুত পাশের দাবি নারীমৈত্রীর

তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী দ্রুত পাশের দাবি জানান বেসরকারি এনজিও নারী মৈত্রীর নারী নেত্রীরা। দাবিতে ৬টি প্রস্তাব তুলে ধরেন তারা।আজ বুধবার (২১ আগস্ট) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নারী মৈত্রীর প্রধান কার্যালয়ে “২০৪০ সালের মধ্যে তামাক মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে নারীর কণ্ঠস্বর বলিষ্ঠ” করণ শির্ষক এক সভায় এ দাবি জানান তারা। নারী মৈত্রীর নির্বাহী পরিচালক শাহীন আকতার ডলির সভাপতিত্বয়ে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আবদুস সালাম মিয়া, প্রোগ্রামস ম্যানেজার, ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস বাংলাদেশ। প্রস্তাবগুলো হলো- সকল পাবলিক প্লেস ও গণপরিবহনে ‘ধূমপানের জন্য নির্ধারিত স্থান’নিষিদ্ধ করা, তামাকজাত দ্রব্যের বিক্রয়স্থলে তামাকজাত পণ্য প্রদর্শন নিষিদ্ধ করা, তামাক কোম্পানির যেকোনো ধরনের সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচি পুরোপুরি নিষিদ্ধ করা, তামাকজাত দ্রব্যের প্যাকেট/কৌটায় সচিত্র স্বাস্থ্য সতর্কবার্তার আকার ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৯০ শতাংশ করা, বিড়ি-সিগারেটের খুচরা শলাকা, মোড়কবিহীন এবং খোলা ধোঁয়াবিহীন তামাকজাত দ্রব্য বিক্রি নিষিদ্ধ করা এবং ই-সিগারেটসহ সকল ইমার্জিং ট্যোব্যাকো প্রোডাক্টস্ পুরোপুরি নিষিদ্ধ করা।মানববন্ধনে নারী নেত্রীরা জানান, টোব্যাকো এটলাস ২০১৮ এর তথ্য অনুযায়ী, বাংলাদেশে তামাক ব্যবহারজনিত রোগে দেশে প্রতিবছর প্রায় ১ লাখ ৬১ হাজার মানুষ অকাল মৃত্যুবরণ করেন। সে হিসেবে প্রতিদিন ৪৪২টি প্রাণ অকালে ঝরে যাচ্ছে তামাকের কারণে। শুধু তাই নয়, তামাকের ধোয়াঁয় রয়েছে ৭ হাজার টি রাসায়নিক পদার্থ, এর মধ্যে ৭০টি পদার্থ ক্যান্সার সৃষ্টিকারী। ফুসফুস, ক্যান্সার, স্ট্রোক ও হৃদরোগে আক্রান্ত হওয়ার অন্যতম কারণ পরোক্ষ ধূমপান।তারা বলেন, তামাকের কারণে অসংক্রামক রোগ যেমন- হৃদরোগ, ডায়াবেটিস, দীর্ঘমেয়াদী শ্বাসরোগ, ক্যান্সার, কিডনি রোগ এবং আঘাতজনিত রোগ ক্রমেই বাড়ছে। আর নারী ও শিশুরা পরোক্ষ ধূমপানের কারণে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরোক্ষ ধূমপানের নারীদের অকালে গর্ভপাত, অপরিণত শিশুর জন্ম, স্বল্প ওজনের শিশু, গর্ভকালীন রক্তক্ষরণ, প্রসবের সময় অতিরিক্ত রক্তক্ষরণ, মৃত শিশুর জন্ম দেয়াসহ নানা সমস্যা দেখা দেয়। তাই এফসিটিসির আলোকে ২০৪০ সালের মধ্যে বাংলাদেশকে তামাকমুক্ত করতে তামাক নিয়ন্ত্রণ আইনটির সংশোধনী এখনই পাশ করতে হবে।আব্দুস সালাম মিয়া বলেন, ধূমপান শুধু যে স্বাস্থ্যের ক্ষতি করে তা নয়, এটি আর্থিক ক্ষতিরও অন্যতম কারণ। বর্তমানে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক প্রণীত বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইনটির সংশোধনীর খসড়া এখন মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এই আইন যত শিগগির পাশ হবে, তত দ্রুত মৃত্যুর হার কমানো সম্ভব হবে।গ্লোবাল অ্যাডাল্ট টোব্যাকো সার্ভে গ্যাটস-২০১৭ এর তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রায় ৩ কোটি ৭৮ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ তামাক ব্যবহার করেন। তাদের মধ্যে ধোঁয়াবিহীন তামাক ব্যবহারকারী ২ কোটি ২ লাখ এবং ধূমপায়ী ১ কোটি ৯২ লাখ। আর পরোক্ষভাবে ধূমপানের শিকার হয় ৩ কোটি ৮৪ লাখ মানুষ।

post
বাংলাদেশ

খালেদা জিয়াকে নিয়ে সিনেমা নির্মান ‘মাদার অব ডেমোক্রেসি’

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন নির্মাতা এম কে জামান। ‘মাদার অব ডেমোক্রেসি’ শিরোনামে ইতোমধ্যে পরিচালক সমিতিতে সিনেমাটির নামও নিবন্ধন করা হয়েছে। সিনেমাটির প্রযোজনা করছে আকন্দ এন্টারটেইনমেন্ট পিএলসি। এ প্রসঙ্গে পরিচালক এম কে জামান জানান, ‘মাদার অব ডেমোক্রেসি’ সিনেমাটি নির্মাণের জন্য জিয়া পরিবারের অনুমতি নিয়ে পাণ্ডুলিপির কাজ সম্পন্ন হয়েছে। এখন চলছে প্রি-প্রোডাকশনের কাজ। সেপ্টেম্বরের শেষে শুটিং শুরু হবে।জামান বলেন, ‘অনেক দিন ধরে আমরা চলচ্চিত্রটি নিয়ে কাজ করছিলাম। নানা তথ্য সংগ্রহ করেছি। ম্যাডামের (খালেদা জিয়া) জীবনবৃত্তান্তও বিস্তারিত জেনেছি। বাংলাদেশের সঠিক গণতন্ত্র বুঝতে ও জানতে এ চলচ্চিত্রটি মানুষকে দেখতে হবে।’তবে সিনেমায় অভিনেতা-অভিনেত্রী হিসেবে কারা থাকবেন সে বিষয়ে এখনই খোলাসা করতে চাননি এ পরিচালক। আরো কিছু দিন অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন তিনি।

post
বাংলাদেশ

পটুয়াখালী মেডিকেল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের মানববন্ধন

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) কর্তৃক এলএমএফ, ডিএমএফ ও ম্যাটস ৬ মাসের ট্রেনিং করে ডাক্তার পদবি ব্যবহারের প্রতিবাদে এবং তাদের রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে পটুয়াখালী মেডিকেল কলেজের শিক্ষার্থী ও শিক্ষকরা।মঙ্গলবার (২০ আগস্ট) সকালে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বিক্ষোভ, মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করে মেডিকেল কলেজের শিক্ষার্থী ও শিক্ষকরা।মানববন্ধনে পটুয়াখালী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মনুরুজ্জামান শাহীন, শিশু বিভাগের বিভাগীয় প্রধান শিক্ষক ডা. আলমগীর, প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার, শিশু বিশেষজ্ঞ ডা. শিদ্ধার্থ শংকরসহ ছাত্র নেতারা বক্তব্য দেন।এ সময় মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থী ও মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তাররা উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, স্বাস্থ্য খাতে সেবা নিশ্চিত করার লক্ষ্যে এসব স্বল্প মেয়াদি প্রশিক্ষণার্থীদের নামের পূর্বে ডাক্তার পদবি ব্যবহার এবং রেজিস্ট্রেশন বাতিল করতে হবে। অন্যথায় স্বাস্থ্য খাত বড় ধরনের হুমকির মুখে পড়তে পারে বলে মনে করছেন তারা।

post
বাংলাদেশ

জমি দখলের অভিযোগে জেলা যুবদলের ২ নেতা বহিষ্কার

মানিকগঞ্জে জমি ও দোকান দখলসহ দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে যুবদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।মঙ্গলবার (২০ আগস্ট) সকালে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এম এন ইসলাম সোহেলের স্বাক্ষরিত পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।বহিষ্ককৃত দুজন হলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুজাউদ্দিন বুলবুল ও শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মনিরুজ্জামান মনির।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে তাদের সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ব্যক্তিদের অপকর্মের কোনো দায় দায়িত্ব দল নেবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীকে তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখতে অনুরোধ করা হয়।

post
বাংলাদেশ

ভুল হলে অন্তর্বর্তী সরকারকেও চাপে রাখা হবে-সমন্বয়ক সারজিস

ভুল-ত্রুটি হলে অন্তর্বর্তী সরকারকেও চাপে রাখা হবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। মঙ্গলবার রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আন্দোলনে আহত ১৪০ জনের সবশেষ পরিস্থিতি দেখার পর এ কথা বলেন তিনি। এ সময় আন্দোলনে আহতরা এখনও পর্যাপ্ত সহযোগিতা পাচ্ছে না অভিযোগ করে সারজিস আলম বলেন, লাল ফিতার দৌরাত্ম্যের কারণে সরকারি সহায়তায় বিলম্ব হচ্ছে। বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আহতদের সহায়তায় এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। সারজিস বলেন, সহায়তার ক্ষেত্রে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা আহতদের সঙ্গে সাহায্যকারীদের যোগাযোগ করিয়ে দেবে। তারা কোনও টাকায় হাত দেবে না। এ সময় এম এইচ গ্লোবাল গ্রুপ নামের একটি প্রতিষ্ঠান আহতদের আর্থিক সহায়তা প্রদান করে। উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা কর্মসূচি ঘিরে গত ৪ আগস্ট রাজধানী ঢাকাসহ সারাদেশে সরকার সমর্থিত নেতাকর্মী ও পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে শতাধিক নিহতের খবর পাওয়া যায়। এর মধ্যে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় ১৩ জন ছাড়াও কুমিল্লার ইলিয়টগঞ্জে পৃথক হামলায় হাইওয়ে থানার এক পুলিশসহ মোট ১৪ জন পুলিশ সদস্যও নিহত হন।

post
বাংলাদেশ

আবার ও ইসরাইলি হামলায় সাংবাদিক নিহত

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় ফিলিস্তিনের আরও একজন সাংবাদিক নিহত হয়েছেন। লেবানন ভিত্তিক টেলিভিশন নিউজ চ্যানেল আল মায়াদিন সোমবার এ তথ্য জানিয়েছে। খবরে বলা হয়, ইসরাইলি সেনাবাহিনী গাজা উপত্যকার দক্ষিণে অবস্থিত খান ইউনিস শহরের উত্তর-পশ্চিমে খবর সংগ্রহের কাজে ব্যস্ত থাকা সাংবাদিক ইব্রাহিম মোহারেবকে লক্ষ্য করে হামলা চালায়। এতে তার মৃত্যু হয়।এ নিয়ে গত বছরের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ফিলিস্তিনি সাংবাদিক নিহতের সংখ্যা ১৭০-এ পৌঁছেছে।গত বছরের ৭ অক্টোবর থেকে ইহুদিবাদী শাসক গোষ্ঠী ফিলিস্তিনি সাংবাদিকদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে লক্ষ্যবস্তু করছে। যাতে তারা দখলদার সরকারের অপরাধ কভার করতে না পারে। অন্যদিকে মানবতাবাদী সংগঠনগুলো সাংবাদিকদের ওপর হামলার জন্য ইসরাইলি শাসকগোষ্ঠীর কঠোর সমালোচনা করেছে। সূত্র: ইরনা

post
বাংলাদেশ

যে সকল কারণে মেয়র-চেয়ারম্যানদের অপসারণ, জানালেন উপদেষ্টা

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, স্থানীয় সরকার বিভাগকে পরিচ্ছন্ন করার প্রক্রিয়ার অংশ হিসেবেই মেয়ের, জেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যানদের অপসারণ করা হয়েছে।আজ সোমবার (১৯ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি বলেন পুরনো শাসকের সাথে সম্পর্কিত কাউকে না রাখার যে দাবি বৈষম্যবিরোধী আন্দোলনের প্রত্যাশার পরিপ্রেক্ষিতে এ রদবদল। পুরো স্থানীয় সরকার বিভাগকে পরিচ্ছন্ন করার একটা প্রক্রিয়া।।এ এফ হাসান আরিফ বলেন, এই সরকার রুটিন সরকার নয়। একটা বিপ্লবের মাধ্যমে ছাত্র-জনতা, সেনা সবার সম্মিলিতভাবে দেশের প্রতিটি জায়গার মানুষের আন্দোলনের ফলে এই সরকার এসেছে। আমরা তাদেরই প্রতিনিধি। ছাত্র-জনতা যে দাবি-দাওয়া কার্যকরের জন্য আমাদের উপর বিশ্বাস রেখেছে সেটার প্রতিনিধি হিসেবে আমরা কাজ করছি।সিটি করপোরেশনের কাউন্সিলরদের বিষয়ে সিদ্ধান্ত হয়নি জানিয়ে তিনি বলেন, প্রশাসক থাকলে কাউন্সিলররা দায়িত্ব পালন করবে কি করবে না, সেটা এখন তাদের ব্যাপার। মূল হচ্ছে মেয়র-চেয়ারম্যানের জায়গায় প্রশাসক দায়িত্ব পালন করবে।

post
বাংলাদেশ

এস আলমের ৬ ব্যাংকের ঋণ বিতরণে নিষেধাজ্ঞা

এস আলমের নিয়ন্ত্রণে থাকা ৬ ব্যাংকের ঋণ বিতরণে নিষেধাজ্ঞা আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলো হলো- ইসলামী ব্যাংক বাংলাদেশ, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ও বাংলাদেশ কমার্স ব্যাংক।বাংলাদেশ ব্যাংককের এক চিঠিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এসব ব্যাংক নতুন করে ঋণ বিতরণ করতে পারবে না। আগের ঋণ নবায়নও করতে পারবে না। তবে কৃষি, চলতি মূলধন, এসএমই, আমানতের বিপরীতে ঋণ ও প্রণোদনা প্যাকেজের আওতায় ৫ কোটি টাকা পর্যন্ত দিতে পারবে। পাঁচ কোটি টাকার বেশি হলে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিতে হবে। উল্লেখ্য : এই সকল ব্যাংকসহ বিভিন্ন ব্যাংক থেকে নামে-বেনামে হাজার-হাজার কোটি টাকা বের করে নিয়ে পাচারের অভিযোগ রয়েছে এস আলম গ্রুপের বিরুদ্ধে।

post
বাংলাদেশ

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবাররে ৪ জন নিহত

সোমবার (১৯ আগষ্ট) ভোররাতে ঢাকা-রাজশাহী মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, রাজশাহী জেলার বাগমারা থানার নরসিংহপুর গ্রামের জসিম উদ্দিন (৬৫) তার স্ত্রী ময়না খাতুন (৬০) ও তাদের দুই ছেলে জামাল উদ্দিন (৪৫) ও কামাল উদ্দিন (৪০)উল্লাপাড়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সাব অফিসার মো. নুরুল ইসলাম বাবু জানান, ভোররাত তিনটার দিকে আমরা দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ৪ জনের মরদেহ উদ্ধার করি। প্রাইভেটকারটি ঢাকা থেকে আসার পথে ঘটনাস্থলে পৌঁছলে ঢাকাগামী একটি ট্রাক ধাক্কা দেয়। এরপর ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে চারজনের মরদেহ উদ্ধার করেছি। আহত কার চালককে হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে বৈষম্যবিরোধী আন্দোলনে হাটিকুমরুল গোলচত্বর হাইওয়ে থানা পুড়িয়ে দেওয়ার পর থেকেই মহাসড়কে দায়িত্বে নেই পুলিশ। ফলে দূর্ঘটনার পরপরই দ্রুত ট্রাকটি পালিয়ে যেতে সক্ষম হয়েছে। সলঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মো. তাজ উদ্দিন জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে থানা এনেছি। 

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.