বাংলাদেশ

তৃতীয় লিঙ্গের কেউ চাঁদাবাজি করলেই ব্যবস্থা: ডিএমপি কমিশনার

post-img

বাসাবাড়ি, সড়ক ও যানবাহনে তৃতীয় লিঙ্গের কেউ চাঁদাবাজি করলেই তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ঢাকা মট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

শনিবার রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এ কথা জানান। ডিএমপি কমিশনার বলেন, সম্প্রতি শেরেবাংলা নগর থানা এলাকায় একটি ঘটনায় তৃতীয় লিঙ্গের একজনের বিরুদ্ধে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে। তৃতীয় লিঙ্গের বিভিন্ন সদস্যের নামে বিভিন্ন ধরনের চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এসব অভিযোগের আলোকে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, জনগণকে কাঙ্ক্ষিত সেবা দিতে থানায় আগত সেবাপ্রার্থীদের দ্রুততম সময়ে ও আন্তরিকতার সঙ্গে সেবা প্রদান করতে হবে। মানুষ পুলিশের সেবা পেতে প্রথমে থানায় আসে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ জনসেবায় কতটা আন্তরিক তা দ্রুততম সময়ে সেবা প্রদানের মাধ্যমে নগরবাসীকে বোঝাতে হবে।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.