সড়কে চাঁদাবাজী প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে, বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সকালে মিরপুর বাংলাদেশ পুলিশ স্টাফ কলেজে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন সাইবার সিকিউরিটি কোর্স উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। মন্ত্রী বলেন, অধিক মুনাফা লাভের আশায় যারা পণ্যের দাম বৃদ্ধি করে তারা চাঁদাবাজদের চেয়েও ভয়ংকর। তবে বাজার সিন্ডিকেটদের বিরুদ্ধে যেসব সংস্থা কাজ করছে তাদের সহায়তায় পুলিশ সচেষ্ট রয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
