বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি ৪ টাকা বৃদ্ধি এবং খোলা তেল লিটারে ২ টাকা কমানোর সিদ্ধান্ত বাজারে কার্যকর হয়নি। এদিকে,রাজধানীর বাজারগুলোতে ক্রেতার সংখ্যা কম থাকলেও গরু,খাসি ও মুরগি বিক্রি হচ্ছে বাড়তি দামে। নতুন করে বেড়েছে আলু,পেঁয়াজ ও ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে প্রায় সব নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায়,ক্ষোভ জানিয়েছেন সাধারন ক্রেতারা।
কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছেনা নিত্যপণ্যের বাজার। ঈদের আগে বেড়ে যাওয়া মুরগির দাম এখন আরও বেশি। প্রতি কেজি ব্রয়লার মুরগি ২৩০ থেকে ২৫০ এবং সোনালি ৩৩০ থেকে ৩৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।
অন্যদিকে,প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৫০-৫৫ টাকা দরে। ঈদের চার-পাঁচ দিন আগেও আলুর কেজি ছিল ৪৫ টাকা।ঈদের আগে দেশি পেঁয়াজের কেজি ছিল ৫০ টাকা। কয়েক দফায় বেড়ে এখন কেজি প্রতি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকায়।
ঘোষণা দিয়ে সয়াবিন তেলের নতুন দাম নির্ধারন করা হলেও বাজারে তার প্রভাব নেই। বিক্রেতারা বলছেন,দু-একদিনের মধ্যে নতুন দামের তেল সরবরাহ করবে কোম্পানিগুলো।
শুধু দায়সারা মনিটরিং নয়, মাঠ পর্যায়ে তদারকি করে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন ভোক্তারা।
NRBC is an open news and tele video entertainment platform for
non-residential Bengali network across the globe with no-business
vision just to deliver news to the Bengali community.