post
বাংলাদেশ

হবিগঞ্জ পৌর মেয়রকে জেদ্দায় সংবর্ধনা

হবিগঞ্জ পৌর মেয়র আতাউর রহমান সেলিম ও তার সহধর্মিনী জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শিরিন রহমান তালুকদারকে সৌদি আরবে সংবর্ধনা দেয়া হয়েছে। পবিত্র ওমরা পালনের জন্য জেদ্দা বিমানবন্দরে আসলে যুবলীগের পক্ষ থেকে তাদেরকে শুভেচ্ছা জানানো হয়। এসময় তাদের একমাত্র মেয়ে ইশাও সাথে ছিলেন। জেদ্দা যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক শাহ নিজাম উদ্দিন সাকি, মাহমুদুল হাসান, হারুনুর রশীদ, রায়হান চৌধুরী, তোফাজ্জল হোসেন ও শামীম চৌধুরীসহ অনেকে এতে উপস্থিত ছিলেন। এসময় মেয়র আতাউর রহমান সেলিম বলেন, জননেত্রী শেখ হাসিনা ও দেশবাসীসহ হবিগঞ্জ বাসির জন্য দোয়া কামনা করেন।

post
বাংলাদেশ

শনিবার পবিত্র লাইলাতুল কদর

ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে শনিবার সন্ধ্যা থেকে সারাদেশে পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর পালিত হবে। এদিন মহান রাব্বুল আলামিনের নৈকট্য ও রহমত লাভের আশায় ইবাদত বন্দেগির মাধ্যমে পবিত্র লাইলাতুল কদরের রজনী পালন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। মহান আল্লাহতায়ালা লাইলাতুল কদরের রাতকে অনন্য মর্যাদা দিয়েছেন। হাজার মাসের ইবাদতের চেয়েও এ রাতের ইবাদত উত্তম। এ রাতে আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয়। পবিত্র এ রাতে ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় এবাদত-বন্দেগি করে থাকেন। পবিত্র রমজান মাসের লাইলাতুল কদরে পবিত্র কোরআন নাজিল হয়েছিল। তাই মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায়ে ধর্মপ্রাণ মুসলমানরা মসজিদসহ বাসা-বাড়িতে এবাদত বন্দেগিতে মশগুল থাকবেন। মুসলমানরা নফল নামাজ আদায়, পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির-আসকার, দোয়া, মিলাদ মাহফিলের মধ্যদিয়ে শবে কদরের রজনী কাটাবেন।

post
বাংলাদেশ

ম্যানেজার নিয়োগ দেবে বিকাশ

অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠান বিকাশ লিমিটেডে ‘জেনারেল ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২০ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম: বিকাশ লিমিটেড বিভাগের নাম: ব্র্যান্ড, মার্কেটিং পদের নাম: জেনারেল ম্যানেজার পদসংখ্যা: ০১ জন শিক্ষাগত যোগ্যতা: বিবিএ অ্যান্ড এমবিএ (মার্কেটিং/সমমান বিষয়) অভিজ্ঞতা: ১০-১২ বছর বেতন: আলোচনা সাপেক্ষে চাকরির ধরন: ফুল টাইম প্রার্থীর ধরন: নারী-পুরুষ বয়স: নির্ধারিত নয় কর্মস্থল: ঢাকা আবেদনের নিয়ম: আগ্রহীরা bKash Ltd এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ২০ এপ্রিল ২০২৪ সূত্র: বিডিজবস ডটকম

post
বাংলাদেশ

বাংলাদেশ শুধু নেয় না, দেয়ও

টানা চতুর্থ মেয়াদে শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশে প্রথম উচ্চ পর্যায়ের সফর ছিল ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুকের। এ সফরে রাজার সম্মানে দেশটিকে বেশ কিছু উপহার দিয়ে বাংলাদেশ তার কূটনীতিতে নতুন মাত্রা যুক্ত করার চেষ্টা করেছে। ‘বাংলাদেশ শুধু নেয় না, দেয়ও’– এমন বার্তা দিয়ে নিজেদের সক্ষমতার জানান দিয়েছে ঢাকা। বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া প্রথম দেশ ভুটানের রাজাকে জাতীয় দিবসের মেহমান করে ঢাকায় আনা হয়। দেওয়া হয় নানা উপহারও। সেগুলো মধ্যে রয়েছে– বাংলাদেশের মেডিকেল কলেজে বৃত্তিতে পড়ার সুযোগ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা রাজার সম্মানে ২২ থেকে বা‌ড়িয়ে ৩০-এ উন্নীত করা হয়েছে। বাংলাদেশের ফরেন সার্ভিস অ্যাকাডেমি ভুটানে একটি ডিপ্লোমেটিক ট্রেনিং ইনস্টিটিউট খোলার জন্য সহায়তা প্রদান করবে এবং ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে কূটনৈতিক প্রশিক্ষণের জন্য দুটি আসন ভুটানের কূটনীতিকদের জন্য বরাদ্দ রাখা হবে। এ ছাড়া কৃষি খাতে সহযোগিতার অংশ হিসেবে ৭ থেকে ১০ জন ভুটানের কর্মকর্তাকে কৃষি গবেষণা কাউন্সিলে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। সরকারের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির জন্য বাংলাদেশে তৈরি কিছু ট্যাব ও ল্যাপটপ উপহার দেওয়া হয়েছে ভুটানকে।

post
বাংলাদেশ

পাহাড়ে সাড়াশী অভিযান চালাবে র‍্যাব

সন্ত্রাসীদের নির্মূলের পাশাপাশি রুমা সোনালী ব্যাংক থেকে লুট হওয়া ১৪টি অস্ত্র উদ্ধারে সাড়াশী অভিযান পরিচালনা করা হবে। শুক্রবার সকালে বান্দরবান জেলা সদরের পার্বত্য জেলা পরিষদের অডিটরিয়মে, সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন, র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। এসময় তিনি বলেন,মূলত পার্বত্য এলাকার আঞ্চলিক সশস্ত্র দল, কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট কে এন এফ সম্প্রতি বান্দরবানের বিভিন্ন উপজেলায় সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করছে। আর তারা তাদের শক্তি প্রদর্শনের জন্য এ ধরণের হামলা চালাচ্ছে। এসময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরো বলেন,সাম্প্রতিক সময়ে যে হামলা হয়েছে সেখানে বড় ধরণের কোন হতাহতের ঘটনা হয়নি এবং এসকল ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলমান রয়েছে। সংবাদ সম্মেলন শেষে র‌্যাবের হেফাজতে থাকা রুমা উপজেলার সোনালী ব্যাংকের ম্যানেজার নেজাম উদ্দিনকে গণমাধ্যমকর্মীদের সামনে হাজির করা হয় এবং তাকে নিরাপদে উদ্ধার করতে পারায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নেজাম উদ্দিন ও তার পরিবার।

post
বাংলাদেশ

সুন্দরবন কল্যাণ সমিতি ফ্রান্সের কমিটি গঠন

সুন্দরবন কল্যাণ সমিতি ফ্রান্সের নতুন কমিটি গঠন করা হয়েছে। প্যারিসের একটি অভিজাত রেস্টুরেন্টে বাগেরহাট জেলার মোড়লগঞ্জ ও শরণ খোলা উপজেলার বিপুল সংখ্যক প্রবাসীদের উপস্থিতিতে নতুন কমিটির ঘোষণা করা হয়। সংগঠনের সভাপতি জাহিদ হোসেন আকনের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। সাধারণ সম্পাদক মো: হেলাল উদ্দিন বেপারীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সভাপতি এমদাদুল হক স্বপন, মো: হেলাল উদ্দিন, এনামুল হক, আবু তাহের জামাল, শরীফ তারিকুল ইসলাম, মাসুদ হোসেন ও আল আমিন সহ আরো অনেকে। পরে এমদাদুল হক স্বপনকে সংগঠনের প্রধান উপদেষ্টা, শাহাদাত হোসেন রনিকে সভাপতি, মো: নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক এবং হেলাল উদ্দিনকে সিনিয়র সহ-সভাপতি ঘোষনা করা হয়।

post
বাংলাদেশ

গণতন্ত্রকে শৃংখলমুক্ত করেছেন শেখ হাসিনা

নির্বাচনে বিজয়ের মধ্য দিয়ে গণতন্ত্রকে শৃংখলমুক্ত করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপির এখন চেয়ে চেয়ে দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কিছুই করার নেই। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে মৎস্যজীবী লীগের ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে, তিনি এসব কথা বলেন। সরকার দেশজুড়ে হরিলুট চালাচ্ছে বিএনপি নেতাদের এমন বক্তব্যের সমালোচনা কোরে তিনি বলেন, কোন ইস্যু না পেয়ে সরকারের বিরুদ্ধে আবোল তাবোল বকছেন তারা । পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র তৎপরতা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, পরিস্থিতি মোকাবেলায় সরকার কঠোর অবস্থানে রয়েছে। সেখানে যৌথ অভিযান চলছে, অচিরেই পরিস্থিতি শান্ত হবে।

post
বাংলাদেশ

যুক্তরাজ্যে বিজনেস প্রমোশন কাউন্সিলের মতবিনিময়

বিজনেস প্রমোশন কাউন্সিল,বাংলাদেশের প্রতিনিধি দলের সাথে মতবিনিময় করেছে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রীজ বিবিসিসিআই। যুক্তরাজ্যে বাংলাদেশী পণ্য রফতানীর সুযোগ অন্বেষণ এবং মূলধারার বাজারে পাট ও চামড়াজাত পণ্যের প্রচার বিষয়ক এসেমিনারে সভাপতিত্বে করেন সংগঠনের সভাপতি সাইতুর রহমান রেণু। সংগঠনের মহাপরিচালক এএইচএম নুরুজ্জামানের পরিচালনায় মতবিনিময়ে উপস্থিত ছিলেন, সংগঠনের লন্ডন আঞ্চলের সভাপতি মনির আহমেদ। বিজনেস প্রমোশন কাউন্সিল, বাংলাদেশের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মশিউর রহমান, উপসচিব আশরাফুর রহমান ও লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিলের ইশরাত জাহানসহ অনেকে।

post
বাংলাদেশ

৩৫ বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সতর্কতা

দেশের ৩০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার ক্ষেত্রে সতর্কতা জারি করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এসব বিশ্ববিদ্যালয় রাষ্ট্রপতির নিয়োগ করা উপাচার্য ছাড়াই শিক্ষা কার্যক্রম চলছে। এসব বিশ্ববিদ্যালয়ে বৈধ কোনো কর্তৃপক্ষ না থাকায় শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে (ইউজিসি)। ভর্তি হয়ে কেউ প্রতারিত হলে ইউজিসি কোনো দায়-দায়িত্ব নেবে না বলেও জানিয়ে দিয়েছে সংস্থাটি। এছাড়া অবৈধভাবে ক্যাম্পাস ও শিক্ষা কার্যক্রম পরিচালনা করায় ৩টি, নির্ধারিত সময় স্থায়ী ক্যাম্পাসে না যাওয়ায় একটি এবং সাময়িক অনুমতির মেয়াদোত্তীর্ণ ও আদালতে মামলা থাকায় আরও একটি বিশ্ববিদ্যালয়সহ মোট ৩৫টি বিশ্ববিদ্যালয়ের ভর্তিতে সতর্কতা জারি করা হয়েছে। সোমবার (১ এপ্রিল) সই করা বিজ্ঞপ্তিতে এমন সতর্কতা জারি করে ইউজিসি। যদিও বিজ্ঞপ্তিটি সোমবার (৩ এপ্রিল) ইউজিসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এতে সই করেছেন ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পরিচালক ওমর ফারুক। ইউজিসির সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, দেশে শিক্ষা কার্যক্রম পরিচালনাকারী ১০৪টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৭৪টিতে রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগকৃত উপাচার্য রয়েছেন।

post
বাংলাদেশ

সিটি ব্যাংকে নিয়োগ

দ্য সিটি ব্যাংক লিমিটেডে ‘হেড অব সিটি আলো (এসএভিপি/ভিপি)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৮ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম: দ্য সিটি ব্যাংক লিমিটেড পদের নাম: হেড অব সিটি আলো (এসএভিপি/ভিপি) পদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর অভিজ্ঞতা: ১০ বছর বেতন: আলোচনা সাপেক্ষে চাকরির ধরন: ফুল টাইম প্রার্থীর ধরন: নারী-পুরুষ বয়স: সর্বনিম্ন ৩৩ বছর কর্মস্থল: ঢাকা আবেদনের নিয়ম: আগ্রহীরা City Bank PLC এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ২০ এপ্রিল ২০২৪ সূত্র: বিডিজবস ডটকম

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.