বাংলাদেশ

বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

post-img

মুক্তিযুদ্ধের প্রথম গোলন্দাজ বাহিনী মুজিব ব্যাটারির স্মরণে, চট্টগ্রামে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সের উদ্বোধন করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন শেষে কমপ্লেক্সটি ঘুরে দেখেন সরকার প্রধান। পরে সকল পদবির সেনাসদস্যদের উদ্দেশ্যে দরবার নেন প্রধানমন্ত্রী। যেখানে বাহিনীটির সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, সশস্ত্র বাহিনীর উন্নয়নে বর্তমান সরকার প্রযুক্তি জ্ঞান সম্পন্ন যুগোপযোগী সামরিক বাহিনী গঠনের লক্ষ্যে কাজ করছে।

মুজিব ব্যাটারী,বাংলাদেশের প্রথম আর্টিলারী ইউনিট বা ভারী অস্ত্র সংবলিত ইউনিট। মুক্তিযুদ্ধ চলাকালীন আগস্টের প্রথম সপ্তাহে, পাকিস্তান থেকে পালিয়ে আসা গোলন্দাজ বাহিনীর ৮০ জন বাঙালী সদস্যকে নিয়ে এই বাহিনী গঠিত হয়।

প্রথম এই গোলন্দাজ বাহিনীর স্মরণে চট্টগ্রামে তৈরি হয়েছে কমপ্লেক্স। ‘মুজিব ব্যাটারি’র’ স্মারক ও ঐতিহ্য আগামী প্রজন্মের মাঝে তুলে ধরতে, চট্টগ্রাম আর্টিলারি সেন্টার ও স্কুলে নির্মিত, শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সের উদ্বোধন করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে নবনির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারী কমপ্লেক্সে স্থাপিত আর্টিলারি জাদুঘর পরিদর্শন করেন সরকার প্রধান। সেসময় তিনি জাদুঘরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি,মুক্তিযুদ্ধে মুজিব ব্যাটারীর প্রথম গোলাবর্ষণকারী কামান,আর্টিলারি রেজিমেন্টে ব্যবহৃত গোলাবারুদ এবং গোলন্দাজ বাহিনীর উল্লেখযোগ্য অপারেশনের গৌরবময় ইতিহাস সম্পর্কে অবগত হন।

এরপর সকল পদবির সেনা সদস্যদের উদ্দেশ্যে দরবার নেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যেখানে সেনাবাহিনীর সদস্যদের প্রতি দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.