বেনজীর ও আজিজ আওয়ামী লীগের কেউ না। তাদের দুর্নীতির বিচার করার সৎ সাহস শেখ হাসিনা সরকারের আছে বলে জানিয়ছেন, দলটির সম্পাদক ওবায়দুল কাদের।
মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ঐতিহাসিক ৬ দফা দিবস ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত এক সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
এসময়ে তিনি জানান, সরকার কাউকে সুযোগ সৃষ্টি করে দেয়নি তারা নিজেদের যোগ্যতায় প্রধান, হয়েছেন। তবে যখন কোনো অপরাধ খবর সরকারের কাছে আসে,তার বিচার করার সৎ সাহস শেখ হাসিনা সরকারের আছে, এবং তা করা হবে।
