এনআরবি বিশ্ব

বাংলাদেশের রাবার খাতের উন্নয়নে কাজ করবে মালয়েশিয়া

post-img

বাংলাদেশে রাবার সেক্টরের উন্নয়নে কাজ করার আগ্রহ জানিয়েছে মালয়েশিয়া। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো.শামীম আহসানের সাথে মালয়েশিয়ার প্ল্যান্টেশন অ্যান্ড কমোডিটিজ মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল হাজি মাদ জাইদি মোহাম্মদ কারলির বৈঠকে এ কথা জানান তারা।এসময় মালয়েশিয়ান রাবার বোর্ড ও বাংলাদেশ রাবার বোর্ডের মধ্যে প্রযুক্তি বিনিময়,প্রশিক্ষণসহ নানা বিষয়ে আলোচনা করা হয়।

বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ককে জোরদার করার বিষয়টি স্থান পায়। বাংলাদেশে পামওয়েল রপ্তানিকারক দেশ হিসেবে মালয়েশিয়া দীর্ঘদিন শীর্ষ অবস্থানে থাকলেও বর্তমানে দ্বিতীয় বৃহত্তম।দেশটিকে পামওয়েল রিফাইনারি স্থাপনে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানানো হলে বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে নিয়েছেন বলেও জানান রাষ্ট্রদূত শামীম আহসান।বৈঠকে হাইকমিশনের প্রথম সচিব প্রণব কুমার ঘোষ এবং দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.