ছৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ (রহ:) এর মাসিক ফাতেহা ও হযরত খাজা মঈন উদ্দিন চিশতি (রা:)এর বার্ষিক ফাতেহা শরীফ উপলক্ষে আমিরাতে মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গাউছিয়া কমিটি বাংলাদেশ বৃহত্তর মোছাফ্ফা শাখার উদ্যোগে মোছাফ্ফার ৭ নং ছানাইয়ায় এ আয়োজন করা হয়। মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী জামাল। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ মোরশেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ জানে আলম । অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের সদস্য ও মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি। এ সময় সিনিয়র সহসভাপতি আলহাজ্ব মোহাম্মদ জসিম, সাধারন সম্পাদক মোহাম্মদ গিয়াস উদ্দিন, মাওলানা নুরুল ইসলাম আনচারী, মাওলানা মোহাম্মদ সিরাজ, মাওলানা মোহাম্মদ ইমরানসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
