এনআরবি বিশ্ব

৩৯৭ বাংলাদেশীকে ফেরত পাঠিয়েছে রোমানিয়া

post-img

অবৈধ অভিবাসনের দায়ে ২০২৩ সালে বিভিন্ন দেশের মোট ১ হাজার ২২২ নাগরিককে ফেরত পাঠিয়েছে রোমানিয়া। এসব অভিবাসীদের মধ্যে ৩৯৭ জন বাংলাদেশের নাগরিক বলেও নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ।

মঙ্গলবার রোমানিয়ার অভিবাসন কর্তৃপক্ষের জনসংযোগ দপ্তর জানায়, গেল বছর রোমানিয়া থেকে জোরপূর্বক ফেরত পাঠানো অভিবাসীদের মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশিরা। আর দ্বিতীয় সর্বোচ্চ ১৫৪ জন অভিবাসী রয়েছে পাকিস্তানী। এছাড়াও তালিকায় নেপালের ১২৩, শ্রীলঙ্কার ১০৪, ভারতের ৮৮, মলডোভার ৫৮, মিশরের ৫২, মরক্কোর ৩৯, ভিয়েতনামের ৩২ জন রয়েছে। এসব নাগরিককে ২০২৩ সালের বিভিন্ন সময়ে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন রোমানিয়ার জেনারেল ইনস্পেক্টরেট ফর ইমিগ্রেশন।

গত বছরের ৩১ মার্চ থেকে আংশিকভাবে ইউরোপের অবাধ চলাচলের অঞ্চল, শেঙ্গেন জোনে প্রবেশের অনুমতি পায় রোমানিয়া। ইউরোপিয় ইউনিয়নের সুনজরে থাকতে সাম্প্রতিক বছরগুলোতে বেআইনি উপায়ে হাঙ্গেরিতে প্রবেশের চেষ্টা করা অভিবাসীদের আটক অব্যাহত রেখেছে দেশটির সরকার।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.