যথাযোগ্য মর্যদায় ঐতিহাসিক ৭ই মার্চ পালন করেছে মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন। এদিন জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এছাড়াও দিবসটি উপলক্ষে হাইকমিশনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন মিশনের শ্রম কাউন্সিলর ও দূতালয় প্রধান মো: সোহেল পারভেজ, প্রবাসী ব্যবসায়ী সিআইপি আলহাজ্ব সোহেল রানা এবং আলহাজ্ব দুলাল মাদবরস সহ অনেকে।
সভায় পবিত্র কোরআন তেলাওয়াত শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বানী পাঠ এবং বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণেরর উপর নির্মিত ভিডিও প্রদর্শন করা হয়।
