মালদ্বীপ প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনা সভা
বাংলাদেশ ইসলামিক ঐক্য জোটের চেয়ারম্যান মিজবাহুর রহমান চৌধুরীকে মালদ্বীপ প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। রাজধানী মালের ম্যানহাটন ফিশ মার্কেটের অডিটোরিয়ামে এ সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নামকো গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান আলহাজ্ব সোহেল রানা। সঞ্চালনা করেন, সাউথ এশিয়ান বিজনেস পার্টনারশিপের নির্বাহী পরিচালক মো: গোলাম ফারুক মজনু। শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোহাম্মদ বিল্লাল হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মিশনের শ্রম কাউন্সিলর মোঃ সোহেল পারভেজ ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জুলকারনাইন ডালিম। পরে মাহে রমজান উপলক্ষে বিশ্ব মুসলিম উম্মাহর সুস্বাস্থ্য কামনায় দোয়া মোনাজাত করা হয়।
