post
এনআরবি বিশ্ব

কাতারে কুমিল্লা প্রবাসী পরিষদের আত্মপ্রকাশ

কাতারে বৃহত্তর কুমিল্লা প্রবাসী কল্যাণ পরিষদ নামে নতুন কমিটির আত্মপ্রকাশ হয়েছে। দোহার বিন মাহমুদ দি ভিক্টোরিয়া হোটেল হলরুমে এ উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবগঠিত কমিটির সভাপতি বেলাল মিয়াজি, সিনিয়র সহ-সভাপতি ইসমাইল খন্দকার, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সোহাগ ও সাংগঠন সম্পাদক সাইফুল ইসলামকে পরিচয় করিয়ে দেন সংগঠনের উপদেষ্টা গোলাম মাওলা হাজারী। এতে প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সানসিটি গ্রুপের চেয়ারম্যান এম সাইফুল আলম , বিসিকিউর প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকন , মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী ও বিসিকিউর সম্পাদক মন্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার আবু রায়হান। এ সময় বক্তব্য রাখেন আনোয়ার হোসেন সুমন, জামাল হোসেন, আব্দুল কাদের, জহিরুল ইসলাম ভূঁইয়া, সুমন আহমেদ ও দুলাল হোসেন। 

post
এনআরবি বিশ্ব

নিউইয়র্ক পুলিশের গুলিতে বাংলাদেশি নিহতের ঘটনা তদন্ত হচ্ছে : পররাষ্ট্রমন্ত্রী

সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্স এলাকায় পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণের নিজ বাসায় নিহতের ঘটনার তদন্ত হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ শনিবার দুপুরে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে রংপুর বিভাগের আওয়ামী লীগ নেতাদের সঙ্গে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের বৈঠক শেষে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা জানান। ড. হাছান বলেন, ‘যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে নিহত বাংলাদেশি যুবক উইন রোজারিওর বাসায় গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেছেন নিউইয়র্কে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল। পরিবারের সাথে কথা বলে প্রতীয়মান হয় যে, পুলিশের গুলি করার প্রয়োজন ছিল না। এটা অত্যন্ত দুঃখজনক। আমরা এ ঘটনায় দুঃখপ্রকাশ করেছি এবং এর তদন্ত হচ্ছে। তদন্তে পুলিশের ‘ওভার-রিএকশন’ বা দোষ প্রমাণিত হলে কর্তৃপক্ষ অবশ্যই উপযুক্ত ব্যবস্থা নেবেন বলে আমরা আশা করি। সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সোমালি জলদস্যুদের কবল থেকে নাবিকদের নিরাপদে উদ্ধার ও এমভি আব্দুল্লাহ জাহজকে মুক্ত করার জন্য সোমালিদের সঙ্গে যোগাযোগ চলছে। খুব সহসাই আলোচনার মাধ্যমে সমাধান হবে আশা করি। বাংলাদেশি নাবিকরা সবাই কেবিনে আছেন, ভালো আছেন। তাদের খাবার-দাবারের কোনো সমস্যা নেই। আশ্রয় নিতে বাংলাদেশে ঢুকে পড়া মিয়ানমারের সামরিক সদস্যদের ফেরত পাঠানো নিয়ে প্রশ্নে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ জানান, মিয়ানমারের মেজর, ক্যাপ্টেন ও সার্জেন্ট র‌্যাংকের তিন সামরিক সদস্য নতুন করে বাংলাদেশে প্রবেশ করেছে। তারা বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির হেফাজতে আছে। এই তিনজনসহ বাংলাদেশে আগে ঢুকে পড়া মিয়ানমারের সকল সামরিক সদস্যকে খুব শীঘ্রই নৌপথে ফেরত পাঠানো হবে।

post
এনআরবি বিশ্ব

আফ্রিকায় ছুরিকাঘাতে বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। দেশটির বেস্ট এরিয়ার ফালগুজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই যুবকের নাম মো.এমরাজ হোসেন সুমন। তিনি ফেনীর দাগনভূঞা পৌরসভার জগৎপুর গ্রামের আবুল খায়েরের ছেলে। জানা যায়, টাকা চাওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে সন্ত্রাসীরা তাকে ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ১০ বছর আগে জীবিকার তাগিদে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান সুমন। সেখানে স্থানীয় একটি স্টেশনারি ও মুদিদোকানে কাজ করতেন তিনি। পরিবারে তার ৫ মাস বয়সী এক ছেলে সন্তান রয়েছে। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নিহতের পরিবারে।

post
এনআরবি বিশ্ব

জ্যামাইকায় পিছিয়ে পড়া মানুষের পাশে শহীদুল্লাহ

নিউইয়র্ক সিটির জ্যামাইকায় পিছিয়ে পড়া মানুষের পাশে দাড়িয়েছেন ইমাম মুহাম্মদ শহীদুল্লাহ। পবিত্র ঈদুল ফিতার উপলক্ষে সেভ দ্যা পিপল ও ইউএমআর এর যৌথ উদ্যোগে খাবার বিতরন করা হয়। সাথে ছিলেন কমিউনিটির জনপ্রিয় মুখ আশা হোম কেয়ারের সিইও আকাশ রহমান, বাংলাদেশ অ্যামেরিকান সোসাইটির প্রেসিডেন্ট মোহাম্মদ আলী। নিউইয়র্কে ফুড ডিস্ট্রিবিউশনের এই আয়োজনে বিপুল সংখ্যক মানুষকে খাবার বিতরন করা হয়। দীর্ঘ লাইনে শত শত মানুষ এই খাবার সংগ্রহ করেন। নিজের দায়িত্ববোধ থেকে এইসব উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান মুহাম্মদ শহীদুল্লাহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউইয়র্ক স্টেট সিনেটর টবি এন স্টেভেস্কি। এসময় উপস্থিত ছিলেন ছার্ছিনা শরীফের হুজুর শাহ মোহাম্মদ সাইফুল্লাহ সিদ্দিকী, মসজিদ কুবা এর প্রেসিডেন্ট সেলিম খান, কুইন্স পাওয়ার এর নির্বাহী পরিচালক ওমামা সিদ্দিকা, জ্যামাইকা মুসলিম সেন্টারের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন খান, ইউএমআর ডিরেক্টর মোহাম্মদ ফারুক, ওয়ার্ল্ড হিউম্যানিটি সার্ভিসের এডভাইজার ডাক্তার আবুল কাশেম, ইউনাইটেড ন্যাশন্স এসোসিয়েশনের প্রতিনিধি ফারিহা হাবিব ও সিস্টার আলিমাতা।

post
এনআরবি বিশ্ব

লন্ডনে প্রবাসীদের ইফতার

পূর্ব লন্ডনের রাজ মহল সুইটের সাবেক সত্ত্বাধিকারী মরহুম হাজী আব্দুছ ছাত্তার, হাজী আব্দুল মালিক ও হাজী আব্দুল জব্বার সাহেবের ঈসালে সাওয়াব উপলক্ষ্যে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দেশটির বাইতুল ইসলাহ একাডেমীতে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন হাজি আখলাকুর রহমান। বাইতুল ইসলাহ একাডেমির প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মুফতি আব্দুল ওয়দুদ লতিফীর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাওলানা জাকির হোসেন হানাফী, মাওলানা আবদুর রাজ্জাক,মাওলানা শরীফ আহমাদ, হাফিজ দিলওয়ার হোসেন,মাওলানা খালেদ আহমাদ,হাফিজ শরীফ আহমাদ ও কমিউনিটি নেতা আবদুর রবসহ আরো অনেকে।

post
এনআরবি বিশ্ব

ফ্রান্সে প্রবাসীদের ইস্টার সানডে পালিত

উৎসাহ আর উদ্দীপনার মধ্য দিয়ে ফ্রান্সে পালিত হলো খ্রিস্টান ধর্মের অন্যতম বৃহৎ অনুষ্ঠান ইস্টার সানডে। বিশেষ দিনটিকে কেন্দ্র করে তুলুজ শহরের খ্রিস্টান সম্প্রদায় আয়োজন করেন আনন্দ অনুষ্ঠানেরও। স্থানীয় হলরুমে সার্বজনীন এ ধর্মীয় উৎসবে বাংলা খিষ্টযাগ উৎসর্গ করেন, ইটালি থেকে আগত ফাদার লরেন্স এল গমেজ। এতে পাপ স্বিকার, বাংলা খ্রিষ্টযাগ, ইস্টার সানডের বিশেষ খাবার, কীর্তন পরিবেশন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি যোসেফ ডি'কস্তার সভাপতিত্বে সভা পরিচালনা করেন সহ-সাধারণ সম্পাদক রিকি পি. রোজারিওর। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক- মার্ক রায়, প্রচার সম্পাদক-পংকজ গমেজ, ট্রেজারার-ক্যান্টন কস্তা, জে.বুলবুল গমেজ, কলিন্স গমেজ, তুষার সি.কস্তা, হিলারি মিনস্ এবং বিশেষ অতিথি বাংলাদেশ কমিউনিটি এসোসিয়েশনের সভাপতি-ফখরুল আকম সেলিম ও সাধারণ সম্পাদক শাকের চৌধুরী সহ অন্যান্যরা।

post
এনআরবি বিশ্ব

বার্মিংহামে জাতীয় দিবস উদযাপন

বার্মিংহাম জাতীয় দিবস উদযাপন পরিষদের উদ্যোগে যুক্তরাজ্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বার্মিংহামের পানসী রেস্টুরেন্টে এই আয়োজন করা হয়। এতে অংশ নেন বার্মিংহামের ৩২টি বাঙালি সামাজিক-রাজনৈতিক সংগঠনের সমন্বয়ে গঠিত এ পরিষদের নেতৃবৃন্দ। পরিষদের সভাপতি আলহাজ্ব আব্দুল কাদির আবুলের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বাবলু। এতে প্রধান অতিথি ছিলেন বার্মিংহাম সিটি কাউন্সিলের ডেপুটি লর্ড মেয়র শফিক শাহ। এছাড়া অন্যান্যদের উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা ফয়জুর রহমান চৌধুরী এমবিই,প্রবাসে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সংগঠক ডঃ আব্দুল খালিক,আব্দুর রশিদ ভূঁইয়া,বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি আমিনুর রহমান,প্রতিভা ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ভুলন চৌধুরী,লেবার ফ্রেন্ডস অফ বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট আশিক মিয়া,জুম্মা আহমদ লিটু ও বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়নাল ইসলামসহ অনেকেl

post
এনআরবি বিশ্ব

ওমানে রেমিট্যান্স অ্যাওয়ার্ড ও সিআইপি সংবর্ধনা

ওমান প্রবাসীদের মধ্যে বৈধ পথে রেমিট্যান্স পাঠানো গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্মানে ‘রেমিট্যান্স অ্যাওয়ার্ড’ ও সিআইপি সংবর্ধনা দেয়া হয়েছে। দেশে বৈধ পথে অর্থ পাঠানোয় উৎসাহিত করতে এ সংবর্ধনা দিয়েছে লুলু এক্সচেঞ্জ। রাজধানী মাস্কাটের একটি পাঁচ তারকা হোটেলে এ আয়োজন করা হয়। এসময় ২০২১, ২০২২ ও ২০২৩ সালের সিআইপি খেতাব প্রাপ্ত ৩০ জনকে এ সংবর্ধনা দেয়া হয়। লুলু এক্সচেঞ্জের জেনারেল ম্যানেজার লাতিস বিচিত্রাণের সভাপতিত্বে সভা পরিচালনা করেন ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ওমান দূতাবাসের লেবার উইং কাউন্সিলর মোহাম্মদ রাফিউল ইসলাম। আরও উপস্থিত ছিলেন দূতাবাসের প্রথম সচিব আসাদুল হক, লুলু এক্সচেঞ্জের ডেপুটি জেনারেল ম্যানেজার বিজু নায়ের ও লুলু এক্সচেঞ্জের বাংলাদেশ বিজনেস প্রধান আহমাদ উল্লাহসহ অনেকে।

post
এনআরবি বিশ্ব

আবুধাবিতে ভিশন এন্ড মোর হাইপার উদ্বোধন

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির শিল্প নগরী মোছাফ্ফাতে ভিশন এন্ড মোর হাইপার মার্কেটের উদ্বোধন করা হয়েছে। মোছাফ্ফার ১০ নং ছানাইয়ার ২নং গলিতে এই মার্কেট চালু করেছেন প্রবাসী বাংলাদেশি তিন উদ্যোক্তা। তারা হলেন ব্যবসায়ী মোহাম্মদ আবু তাহের, আল নাহাদা গ্রুপের চেয়ারম্যান আবুল হাশেম ও মোহাম্মদ সাখাওয়াত হোসেন। প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির সভাপতি কমিউনিটি ব্যক্তি আলহাজ্ব ইফতেখার হোসেন বাবুল। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ আবুধাবির সিনিয়র সহসভাপতি ইমরাদ হোসেন ইমু, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন তালুকদার, সহ-সভাপতি শওকত আকবর ,মোহাম্মদ জামশেদ, বঙ্গবন্ধু পরিষদ মোছাফ্ফা কেন্দ্রীয় কমিটির আজিম উদ্দিন সিকদার, শহীদুল ইসলাম ও প্রতিষ্ঠানটির ব্যবস্হাপক মোহাম্মদ ফেরদৌসসহ অনেকে। উদ্বোধন উপলক্ষে বিশেষ ছাড় ও অফারের নিশ্চয়তাসহ ক্রেতার জন্য যানবাহন ও হোম ডেলিভারিরও ব্যবস্হা রাখা হয়েছে প্রতিষ্ঠানটিতে।

post
এনআরবি বিশ্ব

কাতারে প্রবাসী সন্তানদের কোরআন প্রতিযোগিতা

বাংলাদেশ প্রেসক্লাব কাতারের উদ্যোগে কমিউনিটি ভিত্তিক কোরআন প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কাতারের ফিরোজ আব্দুল আজিজ ঘরোয়া রেস্টুরেন্ট হলে দেশটিতে বেড়ে ওঠা প্রবাসী সন্তানদের নিয়ে এ আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেসক্লাব কাতার এর সভাপতি ও বাংলা টিভির বিশেষ প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু। অনুষ্ঠান যৌথ সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও চ্যানেল 24 প্রতিনিধি কাজী শামীম এবং সিনিয়র সহসভাপতি ও এখন টিভির প্রতিনিধি আনোয়ার হোসেন মামুন। প্রতিযোগিতার সার্বিক তত্বাবধানে ছিলেন সাধারণ সম্পাদক ও আর টিভি প্রতিনিধি গোলাম মাওলা আকাশ, জিটিভি প্রতিনিধি এম এ সালাম, এসএ টিভি প্রতিনিধি আহসান উল্লাহ সজিব এবং একুশে টিভি প্রতিনিধি সজল মালাকার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার মোঃ কামাল উদ্দিন, কাতার ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড.আনোয়ার হোসেন, বাংলাদেশ কমিউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকন , সাধারণ সম্পাদক আমিন রসূল সাইফুল, এম.এইচ.আর গোল্ড এর সত্বাধীকারি হবি রহমান ও এরাবিয়ান এক্সচেঞ্জের সিইও নুরুল কবির চৌধুরীসহ অনেকে। এতে প্রধান বিচারক ছিলেন কাতার ধর্ম মন্ত্রনালয়ের ইমাম ও খতিব ক্বারী শায়েখ নূর মোহাম্মদ এবং সহ বিচারক ছিলেন শায়েখ ফয়সাল মুজিব ও শায়েখ হোসাইন।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.