post
এনআরবি বিশ্ব

এবার জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন প্রবাসী বাংলাদেশিরাও

এবারের জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন প্রবাসী বাংলাদেশিরাও। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এ নিয়ে গ্রিস,আলবানিয়া ও মাল্টা প্রবাসীদের বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে গ্রিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।বাংলাদেশ নির্বাচন কমিশন গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচীর তফসিল ঘোষণা করেছে। তফসিলের সময়সূচি অনুযায়ী আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের নির্দেশনায় বলা হয়েছে,জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা। এজন্য আগামী ১৫ দিনের মধ্যে প্রবাসীদের নিজ নিজ এলাকার সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে আবেদন করতে হবে।

post
এনআরবি বিশ্ব

বাংলাদেশ থেকে নির্মাণ শ্রমিক নিতে চায় স্কটল্যান্ড

বাংলাদেশ থেকে নির্মাণ শ্রমিক নেয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে স্কটল্যান্ড। দেশটিতে সংসদের প্রথম বাংলাদেশী বংশোদ্ভূত এমপি ফয়সল চৌধুরী নেতৃত্বে ছয় সদস্যের বিভিন্ন রাজনৈতিক দলের পার্লামেন্টারি গ্রুপের প্রতিনিধি দল বৈঠক করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। সোমবার সকালে গণভবনে সাক্ষাতকালে শ্রমিক নেয়ার বিষয়টি জানায় প্রতিনিধি দলটি। স্কটিশ সংসদ সদস্যরা বলেন,ভাষাগত অদক্ষতা বাংলাদেশ থেকে নির্মাণ শ্রমিক নেওয়ার ক্ষেত্রে প্রধান বাধা। এ সময় বাংলাদেশের কৃষি খাতে বিনিয়োগ করতে আগ্রহী দেখায় তারা। বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন,তাঁর সরকার কর্মীদের দক্ষতা বৃদ্ধির জন্য ভাষা শেখানোসহ বৃত্তিমূলক ও কম্পিউটার প্রশিক্ষণ দিতে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে নানা পদক্ষেপ গ্রহণ করেছে।

post
এনআরবি বিশ্ব

প্রণোদনা দ্বিগুণ ; নভেম্বরের প্রথম ১৭ দিনে রেমিট্যান্স এসেছে ১১৮ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার

রেমিট্যান্সে প্রণোদনা দ্বিগুণ করায় গতি ফিরেছে প্রবাসী আয়ে। নভেম্বরের প্রথম ১৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১১৮ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার। এর মধ্যে প্রথম ১০ দিনেই আয় হয়েছে ৭৯ কোটি ৪৪ লাখ মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের সবশেষ হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।প্রতিবেদনে বলা হয়, অক্টোবরের পর চলতি মাসেও রেমিট্যান্সের গতি বেড়েছে। গড়ে প্রতিদিন এই খাত থেকে আসছে ৬ কোটি ৯৯ লাখ ডলার। এদিকে অক্টোবরের প্রথম ২০ দিনে রেমিট্যান্স এসেছিল ১২৪ কোটি ৯৯ লাখ ডলার। আর সেপ্টেম্বরের ২২ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ১০৫ কোটি ডলার। গেল ২২ অক্টোবর থেকে অধিক হারে বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাচ্ছেন প্রবাসীরা। প্রতি ডলারে সরকারের পক্ষ থেকে আড়াই শতাংশ প্রণোদনা কার্যকর করায় এই হার বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

post
এনআরবি বিশ্ব

বাংলাদেশের রাবার খাতের উন্নয়নে কাজ করবে মালয়েশিয়া

বাংলাদেশে রাবার সেক্টরের উন্নয়নে কাজ করার আগ্রহ জানিয়েছে মালয়েশিয়া। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো.শামীম আহসানের সাথে মালয়েশিয়ার প্ল্যান্টেশন অ্যান্ড কমোডিটিজ মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল হাজি মাদ জাইদি মোহাম্মদ কারলির বৈঠকে এ কথা জানান তারা।এসময় মালয়েশিয়ান রাবার বোর্ড ও বাংলাদেশ রাবার বোর্ডের মধ্যে প্রযুক্তি বিনিময়,প্রশিক্ষণসহ নানা বিষয়ে আলোচনা করা হয়।বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ককে জোরদার করার বিষয়টি স্থান পায়। বাংলাদেশে পামওয়েল রপ্তানিকারক দেশ হিসেবে মালয়েশিয়া দীর্ঘদিন শীর্ষ অবস্থানে থাকলেও বর্তমানে দ্বিতীয় বৃহত্তম।দেশটিকে পামওয়েল রিফাইনারি স্থাপনে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানানো হলে বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে নিয়েছেন বলেও জানান রাষ্ট্রদূত শামীম আহসান।বৈঠকে হাইকমিশনের প্রথম সচিব প্রণব কুমার ঘোষ এবং দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

post
এনআরবি বিশ্ব

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে সশস্ত্র বাহিনী দিবস ২০২৩ পালিত

আজ ৫৩তম সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে এক অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে জাতিসংঘের পিস অপারেশন বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যঁ পিয়েরে ল্যাক্রুয়া, অপারেশনাল সাপোর্ট বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারে, নিরাপত্তা বিভাগের এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল উনাইসি ভুনিওয়াকা, জাতিসংঘের মিলিটারি এডভাইজর জেনারেল বিরামে ডিওপসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ (স্থায়ী প্রতিনিধি) ও সামরিক উপদেষ্টাগণ (মিলিটারি এডভাইজর) অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে উপস্থিত অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য প্রদান করেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত।বক্তব্যের শুরুতে রাষ্ট্রদূত মুহিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি মহান মুক্তিযুদ্ধের ত্রিশ লক্ষ শহীদ এবং দুই লক্ষেরও বেশি নির্যাতিত নারীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, তাঁদের সংগ্রাম ও আত্মত্যাগের কারণেই আমরা পেয়েছি স্বাধীন, সার্বভৌম বাংলাদেশ। এসময় তিনি ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার মাধ্যমে শুরু হওয়া মহান মুক্তিযুদ্ধে নবগঠিত সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকা, দেশের অভ্যন্তরে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও নানাবিধ উন্নয়ন কার্যক্রমে সশস্ত্র বাহিনীর অবদান তুলে ধরেন। তিনি আরো বলেন, আমাদের শান্তিরক্ষী বাহিনীর গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় অসামান্য অবদান রেখে চলেছে। বিশ্বের বিভিন্ন যুদ্ধবিধস্ত দেশের পুনর্গঠনে প্রশংসনীয় অবদান রাখছে। এসকল কার্যক্রমের মাধ্যমে তাঁরা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে।আগত অতিথিদের দৃষ্টি আকর্ষণ করে স্থায়ী প্রতিনিধি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বর্তমান সরকার আমাদের সশস্ত্র বাহিনীর অধিকতর আধুনিকায়নে বিভিন্নমূখী উদ্যোগ হাতে নিয়েছে। এই উদ্যোগসমূহের বাস্তবায়ন সশস্ত্র বাহিনীকে আরো দক্ষ ও শক্তিশালী করে তুলবে। সর্বোপরি, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি সুখী-সমৃদ্ধ উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে আমাদের সশস্ত্র বাহিনী আরো কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।”অনুষ্ঠানে দেশে ও বিদেশে সশস্ত্র বাহিনীর বিভিন্ন কার্যক্রম তুলে ধরে আগত অতিথিদের উদ্দেশ্যে একটি তথ্যবহুল ব্রিফিং প্রদান করেন মিশনের ডিফেন্স এ্যাডভাইজার বিগ্রেডিয়ার জেনারেল সাদেকুজ্জামান। বক্তব্য পর্ব শেষে স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আগত অতিথিদের নিয়ে কেক কাটেন এবং সকলকে নৈশভোজে আমন্ত্রণ জানান। এসময় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে একটি প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়।অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবর্গ শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসবে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ যে অবদান রেখে যাচ্ছে তার ভূয়সী প্রশংসা করেন। এসময় তাঁরা সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন আয়োজিত এ অনুষ্ঠানে আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানান।

post
এনআরবি বিশ্ব

মুনাফা বেশি হওয়ায়, চাকুরি ছেড়ে ব্যবসায় ঝুঁকছেন ইতালীর কাতানিয়া প্রবাসী বাংলাদেশিরা; রেস্তোরা ব্যবসায় বাড়ছে বিনিয়োগ

ইতালির কাতানিয়ায় চাকুরি ছেড়ে ব্যবসায় ঝুঁকছেন প্রবাসী বাংলাদেশিরা। কাজের স্বাধীনতা আর আয় তুলনামূলক বেশি হওয়ায় ব্যবসা শুরু করছেন বলে জানান প্রবাসীরা। বেশিরভাগ ব্যবসায়ী প্রতিষ্ঠা করছেন রেস্তোরা ও ইতালিয়ান ফাস্টফুড। ফলে কর্মসংস্থানের ব্যবস্থাও হচ্ছে অনেক বাংলাদেশির। পর্যটন শিল্পের উপর নির্ভর করে বিশ্বের যে কটি দেশ এগিয়েছে তার মধ্যে ইতালি অন্যতম। পর্যটন খাত থেকে প্রতি বছর ১৩ হাজার ৬শ' কোটি মার্কিন ডলারেরও বেশি আয় করে থাকে দেশটি। পর্যটনভিত্তিক এই দেশটির শহরের মধ্যে অন্যতম কাতানিয়া। কাতানিয়ার অলিতে গলিতে মেলে প্রবাসীদের দেখা। যাদের বেশিরভাগই কাজ করেন রেস্টুরেন্টে। দেশটিতে কাজের স্বাধীনতা ও আয় বেশি হওয়ায় প্রবাসীরা চাকুরি ছেড়ে গড়ে তুলছেন ব্যবসা প্রতিষ্ঠান। ব্যবসায়ীরা বলছেন, একদিকে যেমন বাংলাদেশিদের ব্যবসা প্রতিষ্ঠান বাড়ছে, অন্যদিকে কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে অনেক প্রবাসীর।দেশটিতে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলে ইতালির অর্থনৈতিক উন্নয়নে যেমন অবদান রাখছেন, তেমনি দেশের অর্থনীতিতেও সমান ভূমিকা রাখছেন প্রবাসী বাংলাদেশিরা।

post
এনআরবি বিশ্ব

আবুধাবিতে স্পীডবোট দূর্ঘটনায় এক বাংলাদেশীর মৃত্যু; কমিউনিটিতে শোকের ছায়া

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে স্পীডবোট দূর্ঘটনায় মোকতার হোসেন নামের এক বাংলাদেশীর মৃত্যু হয়েছে। এসময় আরও দুইজন আহত হন। তাঁরা সবাই চট্টগ্রামের বাসিন্দা। আহতরা স্থানীয় একটি হাসপাতালে চিকিসাধীন রয়েছে।জানা যায়, বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি আবুধাবীর শিক্ষা বিষয়ক সম্পাদক জোবাইদুল করিম, মোহাম্মদ নবী ও মোকতার হোসেন সাগরে মাছ ধরে ফেরার পথে তাদের স্পীডবোট বিকল হয়ে পড়লে সন্ধ্যায় সাহায্যের জন্য অন্য একটি বোট আনা হয়। সাহায্যকারী বোটটি বিকল বোটকে টেনে কূলে আনার সময় রশি ছিড়ে পাশের একটি পিলারের সঙ্গে ধাক্কা খেয়ে বোটটি উল্টে যায়। এতে বোটে থাকা জোবাইদুল ও নবী পাড়ে উঠতে পারলেও মোকতার তলিয়ে যায়। পরে মোকতারের লাশ উদ্ধার করা হয়। নিহত মোকতার আবুধাবিতে ভিসা প্রোসেসিং অফিস কাজ করতেন। তিনি সস্ত্রীক সেখানে বসবাস করছিলেন।

post
এনআরবি বিশ্ব

নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে ইউরোপে, বিজয় ফুল কর্মসূচির উদ্বোধন

মহান মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাসকে সমুন্নত রাখতে এবং তা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ইতালির রাজধানী রোমে বিজয়ফুল কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। অঙ্কুর পরিবারের আয়োজনে বিজয়ফুল কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, বৃহত্তর ঢাকা সমিতির আহ্বায়ক মোঃ সেলিম, নবনির্বাচিত সভাপতি আমিনুর রহমান সালাম, বাংলাদেশ ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, বাংলাদেশ ইমিগ্র্যান্টস এ্যাসোসিয়েশনের সভাপতি ড. মুক্তার হোসেন, বাংলা প্রেস ক্লাব ইতালির সাধারণ সম্পাদক লাবন্য চৌধুরী সহ অনেকে। বিজয়ফুল কর্মসূচিতে অঙ্কুরের প্রতিষ্ঠাতা মনিরুজ্জামান মনির জানান, এ আয়োজনের মাধ্যমে কমল হাতের ছোয়াঁয় পাঁচটি সবুজ পাপড়ি ও একটি লাল বৃত্তের বিজয়ফুল তৈরিতে শিশুরা জানতে পারে মুক্তিযুদ্ধ ও বিজয়ের কথা। মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করার অঙ্গীকারের মধ্য দিয়ে যুক্তরাজ্যে উদ্বোধন করা হয়েছে বিজয়ফুল কর্মসূচি।পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনারে এ কর্মসূচি উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা লোকমাস হোসেন, মুক্তিযোদ্ধা আবু মুসা হাসান, মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান, মুক্তিযোদ্ধা মেফতা ইসলাম, মুক্তিযোদ্ধা গউস সুলতান, মুক্তিযোদ্ধা আমান উদ্দিন, মুক্তিযোদ্ধা আবদুর রহমান, কবি শামীম আজাদ। কবি মিলটন রহমানের পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কবি মুজিবুল হক মনি, সেলিনা শেলী,শামীমা মিতা, অপু ইসলাম, ফিরোজ আহমদ বিপুল, কবি হিলাল সাইফসহ অনেকে। বিজয়ের গৌরবকে সমুন্নত রাখতে ১ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত বিজয়ফুল পরিধান করার আহবান জানিয়ে বক্তারা বলেন, বিশ্বে একাত্তরের ইতিহাস ছড়িয়ে দিতে বিজয়ফুলের এ প্রয়াস। আগামী ১০ ডিসেম্বর শ্যাডোইলস্থ টার্লিং কমিউনিটি সেন্টারে ‘বিজয় কনসার্ট‘ আয়োজন করা হবে।

post
এনআরবি বিশ্ব

নিউ ইয়র্কে শো টাইম মিউজিক আয়োজিত এনআরবি অ্যাওয়ার্ডের ১৩তম জমকালো আসর

জলি আহমেদ: সোমবার,৪ ডিসেম্বর ২০২৩  গত ৩ ডিসেম্বর ২০২৩,কুইন্স প্যালেস, উডসাইড, নিউইয়র্কে আয়োজিত হলো শো টাইম মিউজিক ১৩তম এনআরবি অ্যাওয়ার্ড ২০২৩। এক যুগ পেরিয়ে ১৩ বছরে পা ফেলেছে শোটাইম মিউজিক এর প্রতিভা বিকাশে সর্বাধিক জনপ্রিয়  এনআরবি এ্যাওয়ার্ড  অনুষ্ঠান। প্রবাসে চরম বাস্তবতার মাঝেও শিল্প সাহিত্যে, ব্যবসা-বাণিজ্যে মানুষের কল্যানে যারা কাজ করেন তাদের সম্মান জানাতে এই এ্যাওয়ার্ড প্রদান করা হয়ে থাকে। দেশের অন্যতম সেরা চলচ্চিত্র অভিনেত্রী, নায়িকা মৌসুমীর উপস্থিতি অনুষ্ঠানের সৌন্দর্য্য বাড়িয়ে তুলে বহুগুণ।অনুষ্ঠানের শুরুতে স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তৃতা করেন শোটাইম মিউজিকের সিইও আলমগীর খান আলম। তিনি বলেন, “১৩তম আসরেও আপনাদের সরব উপস্থিতি প্রমাণ করে আপনারা শো টাইম মিউজিকের এই এ্যাওয়ার্ড প্রদানকে যথার্থ মনে করেন। অর্থাৎ আমরা মানুষকে সম্মানীত করার যে প্রক্রিয়া অনুসরন করছি সেটি সঠিক পথেই এগুচ্ছে।”বাবু জামান আর সোনিয়ার প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, বাংলাদেশ চলচ্চিত্রের প্রিয়দর্শিনী নায়িকা মৌসুমী বলেন,”প্রবাসে থেকেও যে সকল বাবা মা তাদের সন্তানদের মাঝে দেশীয় সংস্কৃতি তথা বাংলা সংস্কৃতি ধরে রাখতে এত পরিশ্রম করছেন, তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা”।এখানে জন্ম নেওয়া শিল্পীদের পরিবেশনায় তিনি তাঁর মুগ্ধতা প্রকাশ করেন।এ সময় ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ এটর্নী মঈন চৌধুরী বলেন, “দিনে দিনে এনআরবি এ্যাওয়ার্ড একটি প্রেস্টিজিয়াস এ্যাওয়ার্ডে পরিণত হয়েছে”।নিউইয়র্কের সেরা শিল্পীদের নাচ আর গানের ফাঁকে ফাঁকে শিল্পী, সাহিত্যিক,সমাজকর্মীদের হাতে এ্যাওয়ার্ড তুলে দেন চিত্রনায়িকা মৌসুমীসহ অতিথিরা।বিভিন্ন ক্ষেএে অবদানের জন্য কাজের স্বীকৃতি স্বরুপ  যারা সম্মানিত হয়েছেন তারা হলেন যথাক্রমে -এ প্রজন্মের জনপ্রিয় শিল্পী আলবান, ঋত্বিকা ব্যানার্জি, জারিন মাইসা, সাগ্নিক মজুমদার, জনপ্রিয় কণ্ঠশিল্পী নীলিমা শশী, কৃষ্ণা তিথি, কামরুল ইসলাম , মিতু মাহমুদ,  মিউজিসিয়ান শরীফ, নৃত্যশিল্পী প্রিয়া ডায়েস, অ্যাটর্নি রুমা জান্নাতুল, বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী নূরুল আজিম, নাসির সবুজ,  রহমান মালিক , তারেক হাসান খান গ্লোবাল মাল্টি সার্ভিস, ফারহানা খান, মাশুদ রানা তপন,  এএসএম উদ্দিন, লেখক ও আবৃত্তিকার গোপন সাহা, গীতিকার ইশতিয়াক রুপু, উপস্থাপক বাবুজামান, সনিয়া, সাংবাদিক ইকবাল ফেরদৌস, অভিনেতা তরিকুল ইসলাম মিঠু, ডিরেক্টর ইমন, বিপ্লব, হোম কেয়ার সার্ভিস মোঃ জামিল, কাজী লিটন, মোঃ খালেক, ডক্টর শাহজাদী পারভীন  (মা ফাউন্ডেশন), কমিউনিটি এক্টিভিটি আহসান হাবীব, রাব্বি সাঈদ, হাসান জিলানী , মোঃ কাসেম , সিপিএ চিশতী, মোহাম্মদ সারোয়ার (ফ্রেশ ফুড), ব্রডকাস্ট জার্নালিস্ট রেজওয়ানা আলভিস এবং ব্রডকাস্ট জার্নালিস্ট (ভলেন্টায়ারি) জলি আহমেদ।প্রিয়দর্শনী মৌসুমির হাতে লাইফ টাইম এচিভম্যান্ট এ্যাওয়ার্ড তুলে দেন বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী নুরুল আজিম।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডা. সারওয়ারুল হাসান, বিশিষ্ট ব্যবসায়ী নূরুল আজিম, আব্দুল আলিম, মোঃ সোহাগ, হেলাল মিয়া, আব্দুর রশিদ বাবু, রেদওয়ান হক, ডিউক খান, রহমান মালিক, তানভীর কায়সার ,কণ্ঠশিল্পী চন্দন চৌধুরী, শামীম সিদ্দিকী, কমিউনিটি এক্টিভিস্ট আহসান হাবীব,  রাব্বি সাঈদ, মনিকা রায়, সাংবাদিক মে: সাঈদ,  মিজানুর রহমান মিজান, আকবর হায়দার কিরণ, রাশেদ আহমেদ,তোফাজ্জল লিটন,  সাকায়েত হোসেন সেলিম, ফটো সাংবাদিক নিয়ার সিদ্দিকী, তুষার পিক ,বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাবের সাবেক সভাপতি আহসান হাবিব, মোস্তাকিম- রাবু বিল্লাহ, মাকসুদুল এইচ চৌধুরী, শাকিল মিয়াসহ অনেকে। পুরো অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেছে এনআরবিসিটিভি। এর আগে প্রিয়া ডায়েসের নেতৃত্বে নৃত্য শিল্পীদের পরিবেশনা দর্শকদের মন ছুঁয়ে যায়।অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বিন্দু কনা, কৃষ্ণ তিথি , নীলিমা শশী, মনিকা দাস, মিতু মাহমু, আফতাব জনি, আলভিন, সাগ্নিক মজুমদার, রওশন আরা কাজল, ড. কামরুল হকসহ একঝাঁক তারকা শিল্পী। সব মিলিয়ে এক অসাধারণ সন্ধ্যা কাটাল নিউইয়র্কের বাংলাদেশ কমিউনিটি।

post
এনআরবি বিশ্ব

ভোটাধিকার প্রয়োগে ব্যবস্থা নেয়ার দাবি সৌদি আরব প্রবাসীদের

দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে উৎসব বিরাজ করছে বিভিন্ন দেশের প্রবাসীদের মাঝেও। তবে,ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কি না তা নিয়ে সংশয় তাদের । এমন পরিস্থিতিতে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগে ব্যবস্থা নেয়ার দাবি সৌদি আরবে বসবাসরত রেমিটেন্সযোদ্ধাদের। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে শুরু হয়েছে উৎসবের আমেজ। চলছে নানা হিসেব-নিকেশ। নির্বাচনকে কেন্দ্র করে যে মহাসমারোহ, তার উত্তাপ ছড়িয়েছে দেশের গণ্ডি পেরিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের মাঝেও। তবে, প্রবাসীদের মধ্যে উত্তেজনা বিরাজ করলেও, ভোটাধিকার প্রয়োগ নিয়ে রয়েছে সংশয়। এমন পরিস্থিতিতে প্রবাসীদের মূল্যায়ন করতে হলেও, ভোটাধিকারের ব্যবস্থা নেয়ার দাবি সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের। নির্বাচনে বিজয়ী দল যেনো দেশের চলমান অগ্রগতির ধারা অব্যাহত রেখে আরও সমৃদ্ধিশালী দেশ গড়তে দৃঢ় প্রতিজ্ঞ হয়- এমন প্রত্যাশা প্রবাসীদের।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.