এবারের জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন প্রবাসী বাংলাদেশিরাও। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এ নিয়ে গ্রিস,আলবানিয়া ও মাল্টা প্রবাসীদের বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে গ্রিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
বাংলাদেশ নির্বাচন কমিশন গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচীর তফসিল ঘোষণা করেছে। তফসিলের সময়সূচি অনুযায়ী আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের নির্দেশনায় বলা হয়েছে,জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা। এজন্য আগামী ১৫ দিনের মধ্যে প্রবাসীদের নিজ নিজ এলাকার সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে আবেদন করতে হবে।
