কাতারের আল সামাল সড়কের পার্শ্ববর্তী উম গরান সিটিতে কক্সবাজার জেলার তরুণ উদ্যোক্তা মোহাম্মদ ফয়সাল আলী প্রতিষ্ঠিত করেছেন ডিবি গ্রুপের চারটি নতুন প্রতিষ্ঠান। তার মধ্যে রয়েছে ডিবি টাইপিং সেন্টার, ডিবি রেস্টুরেন্ট, ডিবি লিমুজিন এবং ডিবি অটো ইলেকট্রিক গ্যারেজ।
রাজধানী দোহা থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে উম গরান সিটিতে ডিবি গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। এসময় সাথে ছিলেন প্রতিষ্ঠানের সিইও মোহাম্মদ ফয়সাল আলী, বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব ও দুতালয় প্রধান মো: নাসির উদ্দিন। রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম ডিবি গ্রুপে কর্মরত বাংলাদেশী কর্মীদের সাথে কথা বলেন এবং তাদের খোঁজ খবর নেন।
